ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সিয়াম (রোযা) ৩৬৭ নিরাময় বিলম্বিত হওয়া অভিজ্ঞতা, ধারণা বা বিশ্বাসযোগ্য ডাক্তারের মতামত দ্বারা জানা যেতে পারে ।) আল মুগনীতে বলা হয়েছে : কোনো কোনো প্রাচীন মনীষী কোনো রোগে রোযা ভাংগার অনুমতি দিয়েছেন। এমনকি আংগুল ও দাতের ব্যথার জন্যও । কেননা আয়াতে ব্যাপক অর্থবোধক শব্দ দ্বারা রোগের কথা উল্লেখ করা হয়েছে । আর যেহেতু মুসাফিরের দরকার না হলেও রোযা ভাংগার অনুমতি দেয়া হয়েছে। কাজেই রোগীর ক্ষেত্রেও তদ্রুপ হবে। এটাই বুখারি, আতা ও যাহেরি মাযহাবের মতো । আর যে সুস্থ ব্যক্তি রোযা রাখলে রোগের আশংকা করে সে রোগীর মতো রোযা ভাংগতে পারবে । অনুরূপ, যে ব্যক্তি ক্ষুধা ও পিপাসায় এতো কাতর হয়ে পড়ে যে, মৃত্যুর আশংকাবোধ করে, তার জন্য রোযা ভংগ করা বাধ্যতামূলক, যদিও সে সুস্থ ও মুকিম হয়ে থাকে। তবে তাকে কাযা করতে হবে। আল্লাহ তায়ালা বলেছেন: bn ht ED ০1270112205 “তোমরা নিজেদেরকে হত্যা করোনা । নিশ্চয় আল্লাহ তোমাদের উপর দয়ালু ৷” (সূরা ৪ নিসা : আয়াত ২৯) আল্লাহ আরো বলেছেন : ES 3 ০১11 Cd Ale Yn Le “আল্লাহ তোমাদের জন্য দীনে কোনো অচলাবস্থার সৃষ্টি করেননি।” (সূরা হজ্জ : আয়াত ৭৮)। আর যখন রোগী কষ্ট করে রোযা রাখে, তখন তার রোযা শুদ্ধ হবে। তবে আল্লাহর পছন্দনীয় অবকাশকে সে উপেক্ষা করায় এটা মাকরূহ হবে । কেননা এতে তার ক্ষতিও হতে পারে। রসূল সা.-এর আমলে কোনো কোনো সাহাবি রসূল সা.-এর নির্দেশনা অনুযায়ী রোযা রাখতেন, কেউবা রোযা ভাংতেন। হামযা আসলামী বললেন : “হে রসূলুল্লাহ, আমি সফরের সময়ে রোযা রাখার সামর্থ্য অনুভব করি। আমার রোযা রাখাতে কি কোনো অসুবিধা আছে! রসূলুল্লাহ সা. বললেন : এটা হলো আল্লাহর পক্ষ থেকে দেয়া একটা অবকাশ । এটা গ্রহণ করাও ভালো । না করলেও ক্ষতি নেই ৷” -সহীহ মুসলিম । আবু সাঈদ খুদরি রা. থেকে বর্ণিত : “আমরা রসূল সা.এর সাথে মক্কা অভিযানে গেলাম। এখন আমরা রোযা রেখেছিলাম । অত:পর আমরা এক জায়গায় যাত্রা বিরতি করলাম। রসূলুল্লাহ সা. বললেন ': তোমরা তোমাদের শত্রুর কাছাকাছি এসে পড়েছ। এখন রোযা ভংগ করলে তোমাদের শক্তি অপেক্ষাকৃত বেশি হবে। তবে এটা ছিলো অবকাশ । তাই আমাদের কেউ রোযা রাখলো, কেউ ভাংলো। পুনরায় অন্য এক জায়গায় যাত্রা বিরতি করলাম। এবার তিনি বললেন : তোমরা সকাল বেলা তোমাদের শক্রর মুখোমুখী হবে। রোযা ভাংলে তোমাদের শক্তি বৃদ্ধি হবে। অতএব রোযা ভাংগো। এটা ছিলো বাধ্যতামূলক। তাই আমরা রোযা ভেংগে ফেললাম। এরপর আমি দেখলাম, সফরে রসূল সা. এর সাথে আমরা রোযা রেখেছি।” -আহমদ, মুসলিম, আবু দাউদ। আবু সাঈদ খুদরি রা. থেকে আরো বর্ণিত : আমরা রসূল সা. এর সাথে রমযানে যুদ্ধে যেতাম, কেউ রোযা রাখতাম, কেউ রাখতামনা । রোযাদার অরোযাদারকে এবং অরোযাদার রোযাদারকে এজন্য দোষারোপ করতোনা । সবাই মনে করতেন, যে সামর্থ্য অনুভব করে রোযা রাখে, সেও ভালো করে। আর যে দুর্বল মনে করে রোযা ভাংগে সেও ভালো করে । -আহমদ, মুসলিম । এই দুটোর কোন্টা উত্তম তা নিয়ে ফকীহদের মধ্যে মতভেদ হয়েছে । আবু হানিফা, শাফেয়ী ও www.pathagar.com

— পৃষ্ঠা ৩৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।