৩৬৬ ফিক্হুস্ সুন্নাহ বৃদ্ধ নারী ও পুরুষ রোযা রাখতে সক্ষম হলেও প্রতিদিন একজন মিসকিনকে খাওয়ানোর শর্তে তাদেরকে রোযা ভাংগার অনুমতি দেয়া হয়েছে। আর গর্ভবতী ও স্তন্যদানকারিণী শিশুর জীবনের আশংকাবোধ করলে রোযা ভাংবে ও খাওয়াবে । -বাযযার। ইবনে আব্বাস তার জনৈকা গর্ভবতী দাসীকে বলতেন : তুমি অক্ষমদেরই একজন । সুতরাং তুমি ফিদিয়া দাও। তোমার কাযা করতে হবেনা । নাফে থেকে বর্ণিত, গর্ভবতী মহিলা সম্পর্কে ইবনে উমরকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন : সে যদি সন্তানের জীবন নিয়ে আশংকাবোধ করে তবে রোযা ভাংবে এবং প্রতিদিন একজন মিসকিনকে এক মুদ গম দেবে । -মালেক, বায়হাকি। অপর হাদিসে বলা হয়েছে : আল্লাহ তায়ালা মুসাফিরকে রোযা ও অর্ধেক নামায থেকে এবং গর্ভবতী ও ধাত্রীকে রোযা থেকে অব্যাহতি দিয়েছেন। হানাফি ফকীহগণ, আবু উবাইদ ও আবৃছ ছাওরের মতে স্তন্য দানকারিণী ও গর্ভবতী ফিদিয়া দেবেনা, কেবল কাযা করবে । শাফেয়ি ও আহমদের মতে, তারা যদি শুধু শিশুর জীবনের আশংকাবোধ করে তাহলে রোযা ভাংবে এবং তাদের উপর কাযা ও ফিদিয়া উভয়ই জরুরি । আর যদি শুধু নিজেদের জীবনের আশংকাবোধ করে অথবা নিজেদের ও শিশুদের উভয়ের জীবনের আশংকাবোধ করে, তাহলে তাদেরকে শুধু কাযা করতে হবে, ফিদিয়া নয়। ১৩. যাদের জন্য রোযা ভাংগার অনুমতি আছে এবং কাযা ওয়াজিব যে রোগীর রোগ নিরাময়ের আশা আছে তার ও মুসাফিরের রোযা ভাংগার (না রাখার) অনুমতি আছে এবং উভয়ের রোযা কাযা করা ওয়াজিব । আল্লাহ বলেন : _ সি ৩৩ 8১১৮ 55 209০৮৫5৪৫৮9 “তোমাদের মধ্যে যে ব্যক্তি রোগাক্রান্ত হবে অথবা সফরে থাকবে, সে পরবর্তী দিনগুলোতে তা পূরণ করবে ।” (সূরা বাকারা : আয়াত ১৮৫) আহমদ, আবু দাউদ ও বায়হাকি মুয়ায রা. থেকে বর্ণনা করেন, আল্লাহ তায়ালা তার নবীর উপর রোযা ফরয করেছেন এবং নাধিল করেছেন : AS Ash -40] are Breas ew BANaw লা 2B ৯০৮1 ক A CALS SN 27560051 70275150251 OC “হে মুমিনগণ, তোমাদের উপর রোযা ফরয করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরয করা হয়েছিল” থেকে “আর যাদের জন্য রোযা অতিশয় কষ্টসাধ্য, তাদের উপর একজন মিসকিনের খাবারের পরিমাণ ফিদিয়া ধার্য হয়েছে।” এজন্য যে ইচ্ছা রোযা পালন করতো রোযা রাখতো, আর যে ইচ্ছা একজন মিসকিনকে খাবার দিতো । এটাই তার জন্য যথেষ্ট হতো। এরপর আল্লাহ আর একটা আয়াত নাযিল করলেন : , 222007৮01৫5 05০০: এ এ] 018 25 051 Cg ০০53 “রমযান মাস, যে মাসে আল্লাহ কুরআন নাযিল করেছেন” থেকে “কাজেই তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এই মাস পাবে, সে যেনো রোযা রাখে।” (সূরা বাকারা : ১৮৫) এভাবে তিনি মুকিম সুস্থ্য ব্যক্তির উপর রোযা বাধ্যতামূলক করলেন। রোগী ও মুসাফিরকে অব্যাহতি দিলেন এবং রোযা রাখতে অক্ষম বৃদ্ধের জন্য দরিদ্রকে খাওয়ানোর আদেশ দিলেন।” রোগ যখন জটিল হয় এবং রোযা রাখলে তা আরো বাড়বে বা আরোগ্য হওয়া বিলম্বিত হবে বলে আশংকা হয়, তখন সেই রোগে রোযা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। (রোগের বৃদ্ধি বা www.pathagar.com
— পৃষ্ঠা ৩৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।