সিয়াম (রোযা) ৩৬৫ ১১. বালকের রোযা বালকের উপর যদিও রোযা ফরয নয়, তবে তার অভিভাবকের উচিত তাকে রোযা রাখার আদেশ দেয়া, যাতে ছোটবেলা থেকেই অভ্যাস গড়ে উঠে । তবে এজন্য তার সক্ষমতা শর্ত । রুবাঈ বিনতে মুয়াওয়ায থেকে বর্ণিত : রসূল সা. আশুরার দিন সকালে আনসারদের পল্লীগুলোতে বার্তা পাঠালেন : যে ব্যক্তি রোযা রেখেছে, সে যেনো রোযা পূর্ণ করে, আর যে ব্যক্তি রোযা ভেংগেছে, সে যেনো অবশিষ্ট দিন রোযা রাখে। এরপর থেকে আমরা এই দিন রোযা রাখতাম, আমাদের ছোট বালকদেরকে রোযা রাখাতাম এবং মসজিদে যেতাম, অতপর তাদের জন্য পশম দিয়ে খেলনা বানাতাম। তাদের কেউ যখন খাবার জন্য কীদতো, তখন তাদেরকে এঁ খেলনা দিতাম, যাতে ইফতার পর্যন্ত ক্ষান্ত থাকে । -বুখারি, মুসলিম । ১২. রোযা ভংগ করার অনুমতি ও ফিদিয়া দেয়ার হুকুম যাদের উপর অতিশয় বৃদ্ধ পুরুষ ও মহিলার রোযা ভংগ করার অনুমতি রয়েছে। অনুরূপ, এমন রোগীর, যার রোগ নিরাময়ের আশা নেই এবং অত্যন্ত কষ্টকর কাজে নিয়োজিতদের। যাদের এ কাজ ছাড়া জীবিকা উপার্জনের আর কোনো সুযোগ নেই। এসব শ্রেণীর পক্ষে যখন বছরের সকল খতুতেই রোযা রাখা অত্যধিক কষ্টকর, তখন এদের জন্য রোযা ভাংগার অনুমতি রয়েছে। তবে প্রতিদিনের জন্য একজন দরিদ্র ব্যক্তিকে খাবার দেয়া তাদের জন্য জরুরি। এই খাবারের পরিমাণ সম্পর্কে সুস্পষ্ট কোনো নির্দেশ নেই। ইবনে আব্বাস রা. বলেছেন : অতিশয় বৃদ্ধের জন্য রোযা ভাংগার অনুমতি রয়েছে। তবে প্রতিদিন বিনিময়ে একজন দরিদ্র ব্যক্তিকে খাবার দিতে হবে । তার রোযার কিন্তু কোনো কাযা করতে হবেনা । -দার কুতনি ও হাকেম । বুখারি আতা থেকে বর্ণনা করেছেন : তিনি ইবনে আব্বাসকে এ আয়াত পড়তে শুনেছেন : “যাদের পক্ষে রোযা রাখা অতিশয় কষ্টসাধ্য তাদের উপর একজন মিসকিনের খাবার দেয়া জরুরি” (সূরা বাকারা : ১৮৪)। ইবনে আব্বাস বলেছেন : এ আয়াত মানসূথ (রহিত) নয় । এটা অতিশয় বৃদ্ধ পুরুষ ও মহিলার জন্য : যারা রোযা রাখার ক্ষমতা রাখেনা । তার পরিবর্তে একজন মিসকিনকে খাওয়াতে হবে । (ইমাম মালেক ও ইবনে হাযমের মতে, তাকে ফিদিয়াও দিতে হবেনা, কাযাও করতে হবেনা)। আর যে রোগীর রোগ সারবার আশা নেই এবং রোযা রাখা অতিশয় কষ্টকর তার বিধান অতিশয় বৃদ্ধের মতোই । কোনো পার্থক্য নেই। কঠিন শ্রমে নিয়োজিত শ্রমিকরাও তদ্ধপ। শেখ মুহাম্মদ আবদুহু বলেছেন : আয়াতে “যাদের জন্য রোযা রাখা কষ্টকর” একথাটা দ্বারা অতিশয় বৃদ্ধ ও নিরাময়ে হতাশ রোগী ও তদ্প কঠোর শ্রম যথা পাথুরে কয়লার খনির কাজে নিয়োজিত শ্রমিকদেরকে বুঝানো হয়েছে। এদের মধ্যে সেসব দণ্ডিতরাও অন্তর্ভুক্ত যাদেরকে আজীবন কঠিন শ্রমে নিয়োজিত রাখা হয় । তাদের রোযা রাখা কার্যত কষ্টকর হলে এবং তারা ফিদিয়া দিতে সক্ষম হলে তাদের রোযা ভাংগার অনুমতি রয়েছে। গর্ভবতী ও স্তন্যদানকারিণী মা : এই দুই শ্রেণী রোযা ভাংতে পারবে তখনই যখন নিজেদের ও তাদের সন্তানদের জীবনের আশংকাবোধ করবে (ধারণা, অভিজ্ঞতা কিংবা ডাক্তারের রিপোর্ট অনুযায়ী)। তাদের ফিদিয়া দিতে হবে, কিন্তু কাযা করতে হবেনা । এটা ইবনে উমর ও ইবনে আব্বাসের অভিমত । আবু দাউদ ইকরামা থেকে বর্ণনা করেছেন, ইবনে আব্বাস বলেছেন : উক্ত আয়াতে অতিশয় www.pathagar.com
— পৃষ্ঠা ৩৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।