ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

৩৬৪ ফিক্হুস্‌ সুন্নাহ রসূলুল্লাহ সা. বলেছেন : “কাজগুলো শুধু নিয়ত দ্বারাই নির্ণিত হয়। প্রত্যেক ব্যক্তি শুধু তাই পায়, যা সে নিয়ত করে।” -সহীহ বুখারি । রমযানের প্রত্যেক রাতে ফজরের আগেই নিয়ত করা জরুরি ।১ হাফসা রা. বলেছেন : “যে ফজরের আগেই রোযা রাখার ব্যাপারে মন স্থির করেনা, তার রোযা হয়না।” (আহমদ, আবু দাউদ, তিরমিযি, নাসায়ী, ইবনে মাজাহ, ইবনে খুযায়মা, ইবনে হিব্বান) রাতের যে কোনো অংশে নিয়ত করলে তা শুদ্ধ ৷ মুখে নিয়ত উচ্চারণ করার প্রয়োজন নেই। কেননা এটা মনের কাজ। এতে জিহ্বার করণীয় কিছু নেই। কেননা নিয়তের মূল কথা হলো আল্লাহর সন্তুষ্টি লাভ ও আদেশ পালন করার জন্য কাজ করার সংকল্প করা৷ কাজেই যে ব্যক্তি রোযার উদ্দেশ্যে, সাহরী খায় এবং আত্মসংযমের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, তার নিয়ত সম্পন্ন হয়ে যায়। আর কেউ যদি সাহরী নাও খায়, কিন্তু রোযা বিনষ্টকারী সব কাজ দিনের বেলায় বর্জন করার জন্য বদ্ধপরিকর হয় এঁকান্তিকভাবে আল্লাহর উদ্দেশ্যে, তারও নিয়ত শুদ্ধ হয়। অনেক ফকীহ বলেছেন : নফল রোযার নিয়ত দিনের বেলায় করলেও চলবে যদি তার আগে পানাহার না করে থাকে। আয়েশা রা. বলেন, “রসূল সা. একদিন আমার কাছে এলেন এবং বললেন : তোমাদের কাছে কিছু আছে কি? আমরা বললাম : না। তিনি বললেন : আমি রোযাদার (আমি রোযা রাখলাম)।” -মুসলিম, আবু দাউদ । হানাফিদের মতে দুপুরের আগেই নিয়ত করা জরুরি । শাফেয়িরও প্রসিদ্ধ মত এটাই । ইবনে মাসউদ ও আহমদের দুই মতের মধ্য থেকে এটাই অধিকতর পরিচিত যে, দুপুরের আগে বা পরে যখনই নিয়ত করুক, তা যথেষ্ট হবে। ৯. কার কার উপর রোযা ফরয আলেমগণ একমত হয়েছেন, প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক, নিরোগ, নিজ আবাসিক এলাকায় অবস্থানরত মুসলমানের উপর রোযা ফরয । মহিলাদের জন্য হায়েয ও নেফাস থেকে মুক্ত থাকা শর্ত। কাজেই কোনো কাফের, উন্মাদ, শিশু, রোগী, মুসাফির, হায়েয, নেফাসধারী মহিলা, গর্ভবতী ও স্তন্যদানকারিণী মা এবং অতিশয় বৃদ্ধ ব্যক্তির উপর রোযা রাখা ফরয নয়। এদের মধ্যে কতকের উপর তো রোযা আদৌ ফরয নয়- যেমন কাফের ও উন্মাদ । কতক এমন যে, তাদের অভিভাবক তাদেরকে রোযা রাখার আদেশ দেবে । কতকের উপর আপাতত রোযা ভাংগা ও পরে কাযা করার হুকুম, আর কতক রোযা ভাংবে ও ফিদিয়া দেবে । এই শ্রেণীগুলোর বিবরণ নিম্নে আলাদাভাবে দেয়া হলো : ১০. কাফের ও উন্মাদের রোযা রোযা ইসলামের একটি ইবাদত । কাজেই এটা অমুসলিমদের উপর ফরয নয়। আর পাগলের উপরও রোযার হুকুম নেই। কেননা যে বিবেক বুদ্ধির উপর দায়িত্ব অর্পণ নির্ভরশীল, সেই বিবেক বুদ্ধি থেকেই সে বঞ্চিত। আলী রা. বর্ণিত হাদিসে রয়েছে : রসূলুল্লাহ সা. বলেছেন: তিন ব্যক্তির উপর থেকে আল্লাহর কলম তুলে নেয়া হয়েছে। পাগল, যতোক্ষণ তার চেতনা-বুদ্ধি ফিরে না আসে, ঘুমন্ত ব্যক্তি যতোক্ষণ না জাগ্রত হয় এবং বালক যতোক্ষণ প্রাপ্তবয়স্ক না হয়। -আহমদ, আবু দাউদ, তিরমিযি ১. নিয়ত মানে- সংকল্প করা, মানসিকভাবে আজকে রোযা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা । নিয়তের জন্যে আমাদের দেশে যে বাক্য পাঠ করার প্রচলন দেখা যায় তা সুন্নত সম্মত নয়। -সম্পাদক। www.pathagar.com

— পৃষ্ঠা ৩৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।