সিয়াম (রোযা) ৩৬৩ দেখেছিলে? আমি বললাম : শুক্রবার সন্ধ্যায় দেখেছি । তিনি বললো : তুমি দেখেছ? আমি বললাম : হা, আমিও দেখেছি, লোকেরাও দেখেছে। সবাই রোযা রেখেছে । মুয়াবিয়াও রোযা রেখেছেন। তিনি বললেন : কিন্তু আমরা শনিবার সন্ধ্যায় চাদ দেখেছি। কাজেই আমরা চাদ দেখা অথবা ত্রিশ রোযা পূর্ণ করা পর্যন্ত রোযা রাখবো । আমি বললাম : মুয়াবিয়ার চাদ দেখা ও রোযা রাখাকে আপনি যথেষ্ট মনে করছেন না? তিনি বললেন : না। আমাদেরকে রসূলুল্লাহ সা. এ রকমই আদেশ দিয়েছেন।” -আহমদ, মুসলিম, তিরমিযি । তিরমিযি বলেছেন : এ হাদিস উত্তম ও বিশুদ্ধ । আলেমগণ এই হাদিস অনুসারেই কাজ করেন এবং প্রত্যেক দেশের জন্য সেই দেশের অধিবাসীদের চাদ দেখাকেই গ্রহণযোগ্য মনে করেন। বুলুগুল মুরামের টীকা ফাতহুল আল্লামে বলা হয়েছে : সর্বাধিক গ্রহণযোগ্য মত হলো, যে দেশে চাদ দেখা গেছে, সেই দেশের ও তদসংলগ্র অঞ্চলের জনগণের জন্য তা বাধ্যতামূলক হবে । ৭. যে ব্যক্তি একা চাদ দেখে ফকীহগণ মত্ৈক্যে পৌছেছেন, যে ব্যক্তি একা চাদ দেখতে পায়, তার উপর রোযা রাখা ফরয। তবে আতা এর বিরোধিতা করে বলেছেন : তার সাথে অন্য কেউ চাদ না দেখা পর্যন্ত তার রোযা রাখার প্রয়োজন নেই । অবশ্য একাকি শাওয়ালের চাদ দেখা নিয়ে মতভেদ রয়েছে । তবে রোযা ভাংতে হবে এই মতটাই সঠিক । শাফেয়ি ও আবুছ ছাওরের অভিমত এটাই। কেননা চাদ দেখে রোযা রাখতে ও রোযা ভাংতে রসূল সা. আদেশ দিয়েছেন। সে নিজে যখন নিশ্চিতভাবেই দেখেছে এবং এটা তার অনুভূতির ব্যাপার । তখন তার সাথে অন্য কারো শরিক হবার প্রয়োজন নেই। ৮. রোযার ফরয রোযার দুটো ফরয, যা দ্বারা রোযার গঠিত হয় : ১. ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস ত্যাগ করা । আল্লাহ তায়ালা বলেছেন : ০১৮৬ ball LL তল 55155591546 ০ পর 20 ০01015৮2556 ০0 009 এ FEZ (১০০ ৮৫ ০৮ ১৯২) ore ১-৬ ৮০ ০ “এখন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মিলিত হও, তোমাদের জন্য আল্লাহ যা নির্ধারণ করে রেখেছেন তা অন্বেষণ করো এবং পানাহার কর যতোক্ষণ না তোমাদের কাছে সাদা সুতো কালো সুতো থেকে পৃথক হয় অর্থাৎ ভোর হয়, তারপর রাত পর্যন্ত রোযা পূর্ণ করো ।” (সূরা বাকারা : আয়াত ১৮২) সাদা সুতো অর্থ দিনের সাদা রেখা আর কালো সুতো অর্থ রাতের অন্ধকার । কেননা বুখারি ও মুসলিমে বর্ণিত হয়েছে : আদী ইবনে আবি হাতেম বলেছেন : এ আয়াত নাযিল হবার পর আমি একটা সাদা রশি ও এটা কালো রশি যোগাড় করে আমার বালিশের নিচে রাখলাম। রাতের বেলা দুটোকে দেখতে লাগলাম । কিন্তু আমার কাছে কিছুই পরিষ্কার হচ্ছিল না। সকালে রসূলুল্লাহ সা. এর নিকট গিয়ে ঘটনা জানালাম । তিনি বললেন : সাদা সুতো হলো দিনের আলো আর কালো সুতো হলো রাতের অন্ধকার । ২. নিয়ত : দ্বিতীয় ফরয হলো রোযার নিয়ত করা। আল্লাহ তায়ালা বলেন : “Aw Are A PBN , 580 2 ০৮৯০ at 0 1192025 “তাদেরকে শুধু আদেশ দেয়া হয়েছে আনুগত্যকে আল্লাহর জন্য “নির্দিষ্ট” করে তার ইবাদত করতে ।” (সূরা বাইয়েনা : আয়াত ৫) www.pathagar.com
— পৃষ্ঠা ৩৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।