ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

৩৬২ ফিক্ছুস্‌ সুন্নাহ ১. ইবনে উমার রা. থেকে বর্ণিত, তিনি বলেন : লোকেরা চাদ দেখাদেখি করলো । আমি রসূলুল্লাহ সা.কে জানালাম : আমি চাদ দেখেছি। এর ফলে রসূলুল্লাহ সা. রোযা রাখলেন এবং লোকদেরকে রোযা রাখার নির্দেশ দিলেন। -আবু দাউদ, হাকেম, ইবনে হাব্বান। ২. আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : চাদ দেখে রোযা রাখো এবং চাদ দেখে রোযা ভংগ করো। যদি চাদ দেখতে না পাও তাহলে শাবান মাস ত্রিশ দিন পূর্ণ করো। বুখারি ও মুসলিম । তিরমিযি বলেছেন : অধিকাংশ আলেম এই মত অনুসারেই কাজ করেন । তারা বলেন : রোযা রাখার ব্যাপারে এক ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করা হবে। ইবনুল মুবারক, শাফেয়ি ও আহমদ এই মতই পোষণ করেন। নববী বলেন : এটাই বিশুদ্ধতম মত। পক্ষান্তরে শাওয়ালের চাদ রমযানের ত্রিশ দিন সম্পূর্ণ করার পর প্রমাণিত হয় এবং এতে একজন সৎ লোকের সাক্ষ্য অধিকাংশ ফকীহের নিকট গ্রহণযোগ্য নয়। তারা দু'জন সৎ লোকের চাদ দেখার সাক্ষ্য দেয়ার শর্ত আরোপ করেন৷ তবে আবুছ ছাওর শাওয়ালের চাদ ও রমযানের চাদে পার্থক্য করেন না । তিনি বলেন : একজন সৎ লোকের সাক্ষ্য শাওয়ালের চাদের ব্যাপারেও গ্রহণযোগ্য হবে। ইবনে রুশদ বলেছেন : আবু বকর ইবনুল মুনযির ও আবুছ ছাওরের অভিমত একই রকম। আমি মনে করি, যাহেরি মাযহাবের অভিমত এটাই । আবু বকর ইবনুল মুনযির, যুক্তি প্রদর্শন করেছেন : এক ব্যক্তির সাক্ষ্যে যখন রোষা রাখা ও রোযা ভাংগা বাধ্যতামূলক হয় । তখন মাসের আগমন ও নির্গমনেও এক ব্যক্তির সাক্ষ্য যথেষ্ট হওয়া অপরিহার্য। কেননা উভয়টিই রোযার সময়কে রোযা ভংগের সময় থেকে পৃথক করে । শওকানি বলেছেন : রোযা ভংগের সাক্ষ্যের ব্যাপারে দু'জনেকে গ্রহণ করার পক্ষে যখন কোনো বিশুদ্ধ প্রমাণ পাওয়া যায়না, তখন এটাই স্পষ্ট যে, রোযা রাখার উপর কেয়াস্‌ করে রোযা ভংগ করার ক্ষেত্রেও এক ব্যক্তির সাক্ষ্যই যথেষ্ট হবে। তাছাড়া এক ব্যক্তির সংবাদ গ্রহণ করে ইবাদত করা প্রমাণ করে, এটা সব ক্ষেত্রেই গ্রহণ করা যাবে । তবে বিশেষ কোনো ক্ষেত্রে একজনের সংবাদ গ্রহণ করে ইবাদত না করার পক্ষে প্রমাণ পাওয়া গেলে সেকথা, স্বতন্ত্র। যেমন অর্থনৈতিক লেনদেনের ব্যাপারে বা অনুরূপ অন্যান্য ব্যাপারে সাক্ষ্য গ্রহণ । সুতরাং আবুছ ছাওরের মতটাই অগ্রগণ্য । ৬. চাদ উদয়ের স্থানভেদ অধিকাংশ আলেমের মতে চাদ উদয়ের স্থানের ভেদাভেদ গ্রহণযোগ্য নয়। সুতরাং যখন কোনো এক ব্যক্তি চাদ দেখতে পায়, তখন সব মানুষের উপর রোযা রাখা ফরয হয়ে যায়। কেননা রসূলুল্লাহ সা. বলেছেন : “তোমরা চাদ দেখে রোযা রাখো এবং চাদ দেখে রোযা ভাংগো।” এ আদেশ সমগ্র উম্মতের প্রতি প্রযোজ্য । কাজেই কোনো মুসলমান যে কোনো জায়গায় চাদ দেখলে সেটা সকল মুসলমানের চাদ দেখার শামিল হবে। তবে ইকরামা, কাসেম বিন মুহাম্মদ, সালেম, ইসহাক, হানাফিদের বিশুদ্ধ মত ও শাফেয়িদের অগ্রগণ্য মত হলো : প্রত্যেক দেশের অধিবাসীদের চাদ দেখা শুধু তাদের জন্যই বিবেচ্য । অন্য দেশের চাদ দেখা তাদের জন্য বাধ্যতামূলক নয়। কেননা কুরাইব বর্ণনা করেছেন : আমি সিরিয়ায় গিয়েছিলাম । সেখানে আমি শুক্রবার সন্ধ্যায় রমযানের চাদ দেখলাম । তারপর মাসের শেষে মদিনা গেলাম। ইবনে আব্বাস আমাকে জিজ্ঞাসা করলেন : তোমরা কবে চাদ www.pathagar.com

— পৃষ্ঠা ৩৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।