ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সিয়াম (রোযা) ৩৬১ পায়ে বেড়ি পরানো হয় । এ মাসে একটা রাত আছে, যা হাজার মাসের চেয়ে উত্তম । এ মাসের কল্যাণ থেকে যে বঞ্চিত, সে তো বঞ্চিতই । - আহমদ, নাসায়ী। ২. আরফাজা রা. থেকে বর্ণিত, তিনি বলেছেন : আমি উতবা বিন ফারকাদের নিকট ছিলাম। তিনি রমযান সম্পর্কে হাদিস বর্ণনা করছিলেন। তিনি বলেন : মুহাম্মদ সা.এর সাহাবিদের মধ্য থেকে একজন আমাদের কাছে এলেন। তাকে দেখে উতবা ভড়কে গেলেন এবং নীরব হয়ে গেলেন। তিনি রমযান সম্পর্কে হাদিস বর্ণনা করলেন। বললেন : রসূলুল্লাহ সা.কে রমযান সম্পর্কে বলতে শুনেছি : এ মাসে দোযখের দরজাগুলো বন্ধ হয়ে যায় । বেহেশতের দরজাগুলো খোলা হয় এবং শয়তানের পায়ে শৃংখল পরানো হয়। এ মাসে একজন ফেরেশতা আহ্বান জানায় : হে কল্যাণ সন্ধানী, সুসংবাদ নাও, আর হে দুষ্র্ম সন্ধানী, রমযান শেষ হওয়া পর্যন্ত থামো। - আহমদ ও নাসায়ী। ৩. আবু হুরায়রা রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. পীচ ওয়াক্ত নামায, জুমা থেকে জুমা ও রমযান থেকে রমযান মধ্যবর্তী সময়কার সমস্ত গুনাহর জন্য কাফফারা যদি কবীরা গুনাহ বর্জন করা হয়। -মুসলিম। ৪. আবু সাঈদ খুদরি রা. থেকে বর্ণিত, রসুলুল্লাহ সা. বলেছেন : যে ব্যক্তি রমযানের রোযা রাখে, এর সীমারেখা জানে এবং যেসব কাজ থেকে আত্মরক্ষা করা উচিত, তা থেকে আত্মরক্ষা করে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহর কাফফারা হয়ে যায় । -আহমদ, বায়হাকি। ৫. আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : যে ব্যক্তি ঈমান ও আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রমযানের রোযা রাখে, তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হয়। -আহমদ, আবু দাউদ, তিরমিযি, নাসায়ী ও ইবনে মাজাহ। 8. রমযানে রোযা ভাংগার বিরুদ্ধে হুঁশিয়ারি ১. ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, “রসূলুল্লাহ সা. বলেছেন : ইসলামের স্তম্ভ তিনটে; যার উপর ইসলামের ভিত্তি প্রতিষ্ঠিত, যে ব্যক্তি এর কোনো একটি বর্জন করবে, সে কাফের এবং তার রক্ত হালাল! আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই- এই সাক্ষ্য দেয়া, পাচ ওয়াক্ত ফরয নামায পড়া ও রমযানের রোযা রাখা । -আবু ইয়ালা, দায়লামি ৷ ২. আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, “রসূলুল্লাহ সা. বলেছেন : যে ব্যক্তি রমযানের কোনো একদিন আল্লাহর অনুমোদিত কারণ ছাড়া রোযা ভংগ করবে, সে যদি সারা জীবনও রোযা রাখে, তবু তাতে তার ভংগ করা রোযার কাযা আদায় হবেনা । আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিযি । বুখারি আবু হুরায়রা রা. থেকে বর্ণিত : যে ব্যক্তি রমযানের একদিনও কোনো ওযর বা রোগ ব্যতিত রোযা ভংগ করবে, সে যদি এরপর সারা জীবনও রোযা রাখে, তবু তার কাযা আদায় হবেনা । ইবনে মাসউদও এরূপ বলেছেন। ইমাম যাহাবি বলেছেন : মুমিনদের নিকট সর্বস্বীকৃত যে, যে ব্যক্তি কোনো রোগ ছাড়া রমযানের কোনো রোযা ত্যাগ করে সে ব্যভিচারী ও মদখোরের চেয়েও অধম ৷ বরং তার মুসলমান থাকা নিয়েই মুসলমানরা সন্দেহ প্রকাশ করে এবং তাকে কাফের ও ধর্মত্যাগী বলে ধারণা করে। ৫. রমযান কিভাবে প্রমাণিত হয় শাবান মাস ত্রিশ দিন পূর্ণ হবার পর অথবা একজন বিচারবুদ্ধি সম্পন্ন মুমিন ব্যক্তি চাদ দেখেছে বলে সাক্ষ্য দিলেও রমযান মাস প্রমাণিত হবে। ৪৬-__ www.pathagar.com

— পৃষ্ঠা ৩৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।