ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

৩৬০ ফিক্হুস্‌ সুন্নাহ তোমার রোযা রাখা উচিত। এর সমতুল্য কিছুই নেই। এরপর আবার তার কাছে এলাম। তিনি আবারও বললেন : তোমার রোযা রাখা উচিত। -আহমদ, নাসায়ী । ৫. আবু সাঈদ খুদরি রা. বলেন, রসূলুল্লাহ সা. বলেছেন : কোনো বান্দা আল্লাহর পথে একদিন রোযা রাখলেই সেদিনের বিনিময়ে আল্লাহ তার কাছ থেকে দোযখকে সত্তর বছর দূরে নিয়ে যাবেন। - আবু দাউদ ব্যতিত সকল সহীহ হাদিস গ্রন্থে বর্ণিত। ৬. সাহল বিন সা'দ রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. বলেছেন : জান্নাতের একটি দরজা রয়েছে, তার নাম রাইয়ান। কেয়ামতের দিন বলা হবে রোযাদাররা কোথায়? অতপর যখন সর্বশেষ রোযাদার প্রবেশ করবে, তখন সেই দরজা বন্ধ করে দেয়া হবে। -বুখারি ও মুসলিম । রোযা দু'রকম : ফরয ও নফল । আবার ফরয.রোযা তিন রকমের : ১. রমযানের রোযা | ২. কাফফারার রোযা । ৩. মানতের রোযা । এখানে কেবল রমযানের রোযা ও নফল রোযা নিয়েই আলোচনা করা হবে । অন্যান্য রোযা নিয়ে যথাস্থানে আলোচনা করা হবে । ২. রমযানের রোযা ৮777 ০985 ALT ALG ine AG এ ০5৫ 0 02226 ৫190 ০৪ পতি ভর হনে লক ৪ ফরয করা হয়েছিল, যাতে তোমরা সংযমী হতে পারো ।” (সূরা বাকারা : আয়াত ১৮৩) মহান আল্লাহ আরো বলেন : “রমযান মাস, এ মাসে কুরআন নাযিল হয়েছে মানুষের পথ প্রদর্শক হিসেবে, হেদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলির বাহক হিসেবে এরং হক ও বাতিলের পার্থক্যকারী হিসেবে । কাজেই তোমাদের মধ্য থেকে যে কেউ এ মাসটি পাবে সে যেনো এ মাসে রোযা রাখে ।” (সূরা বাকারা : আয়াত ১৮৫) রসূলুল্লাহ সা. বলেছেন : ইসলামের পাঁচটি ভিত্তি : আল্লাহ ছাড়া আর কোনো মা'বুদ নেই এবং মুহাম্মদ আল্লাহর রসূল এই সাক্ষ্য দান। নামায কায়েম করা, যাকাত দেয়া, রমযানের রোযা রাখা ও আল্লাহর ঘরে হজ্জ করা । তালহা বিন উবাইদুল্সাহ বর্ণনা করেন, এক ব্যক্তি রসূলুল্লাহ সা.কে জিজ্ঞাসা করলেন : হে রসূলুল্লাহ, আল্লাহ আমার উপর কোন্‌ রোযা ফরয করেছেন আমাকে বলুন। তিনি বললেন : রমযান মাসের রোযা । সে বললো, এছাড়া আর কোনো রোযা আমাকে রাখতে হবে কি? তিনি বললেন : না, তবে নফল রোযা রাখতে পারো । এছাড়া সমগ্র মুসলিম উম্মাহর মতৈক্য রয়েছে যে, রমযানের রোযা ফরয, এটা ইসলামের পীচটা স্তম্ভের অন্যতম, যা ইসলামের অবিচ্ছেদ্য অংশরূপে পরিচিত এবং যে ব্যক্তি এটা অস্বীকার করে, সে কাফের ও মুরতাদ । হিজরি দ্বিতীয় বছরের শাবান মাসের দুই তারিখ সোমবার রোযা ফরয হয়েছে। ৩. রমযান মাস ও এ মাসের আমলের ফযিলত ১. আবু হুরায়রা রা. থেকে বর্ণিত : রমযান সমাগত হলে রসূলুল্লাহ সা. বললেন : তোমাদের কাছে একটি কল্যাণময় মাস এসেছে । এ মাসের রোযা তোমাদের উপর ফরয করা হয়েছে । এ মাসে জান্নাতের দরজা খুলে দেয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হয় এবং শয়তানের www.pathagar.com

— পৃষ্ঠা ৩৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।