চতুর্থ অধ্যায় সিয়াম (রোযা) ১. সিয়াম : অর্থ, ফযিলত ও প্রকারভেদ আরবী সিয়াম শব্দটির আভিধানিক অর্থ সংযত হওয়া বা নিবৃত্ত হওয়া। আল্লাহ বলেন : -০০৬০১০০০০ট “আমি দয়াময় আল্লাহর নামে সওম মানত করেছি।” অর্থাৎ বাক সংযম করার মানত করেছি। এখানে সিয়াম ছারা বুঝানো হয়েছে নিয়ম সহকারে ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে নিবৃত্ত থাকা। রোযার ফযিলত সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে । কয়েকটি উল্লেখ করা হলো : ১. আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : আল্লাহ তায়ালা বলেন : আদম সন্তানের সকল কাজই তার নিজের জন্য । কেবল রোযা ব্যতিত। রোযা আমার জন্য । (আমার জন্য বলার উদ্দেশ্য রোযাকে মর্যাদাপূর্ণ করা) আর আমিই তার প্রতিদান দেবো । (হোদিসটির কুদসী অংশ এখানে শেষ । পরবর্তী অংশ রসূল সা. এর নিজের উক্তি) আর রোযা একটা ঢাল। (যা গুনাহ থেকে রক্ষা করে) তোমাদের কেউ যেদিন রোযা রাখবে, সেদিন সে যেনো কোনো অশ্লীল কথা না বলে, চিৎকার না করে এবং অজদ্র আচরণ না করে । কেউ যদি তাকে গালাগাল বা তার সাথে মারামারি করতে আসে, তবে সে যেনো দু'বার বলে : আমি রোযা রেখেছি। মুহাম্মদের প্রাণ যার হাতে, সেই আল্লাহর কসম, রোযাদারের মুখের দুর্গন্ধ (রোযার কারণে পরিবর্তিত গন্ধ) কেয়ামতের দিন আল্লাহর কাছে মেশকের সুগন্ধির চেয়েও সুগন্ধিপূর্ণ ৷ আর রোযাদারের দুটো আনন্দ : যখন ইফতার করে, তখন ইফতার করার আনন্দ, আর যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তখন রোযার কারণে আনন্দ লাভ করবে । -আহমদ, মুসলিম, নাসায়ী ৷ ২. বুখারি ও আবু দাউদে বর্ণিত : “রোযা একটা ঢাল । তোমাদের কেউ যখন রোযা রাখবে, তখন সে যেনো অশ্লীল কথা না বলে ও অভদ্র আচরণ না করে। কেউ যদি তার সাথে মারামারি বা গালাগালি করতে আসে তবে সে যেনো দু'বার বলে : আমি রোযাদার। যে আল্লাহর হাতে মুহাম্মদের প্রাণ, তার কসম : রোযাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট মেশকের সুগন্ধির চেয়েও পবিত্র। সে আমার উদ্দেশ্যেই তার পানাহার ও যৌনাচার বর্জন করে । রোযা আমারই জন্য এবং আমিই তার প্রতিদান দেবো । আর প্রত্যেক সৎ কাজের প্রতিদিন তার দশগুণ ৷” ৩. আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা.. বলেছেন : রোযা ও কুরআন কেয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে । রোযা বলবে : হে আমার প্রতিপালক! ওকে আমি দিনের বেলা পানাহার ও যৌনাচার থেকে বিরত রেখেছি। তাই তার সম্পর্কে আমার সুপারিশ গ্রহণ করুন। কুরআন বলবে : ওকে আমি রাতের ঘুম থেকে বিরত রেখেছি। কাজেই তার সম্পর্কে আমার সুপারিশ গ্রহণ করুন। অত:পর তাদের উভয়ের সুপারিশ গ্রহণ করা হবে । - আহমদ। ৪. আবু উমামা রা. বর্ণনা করেছেন : আমি রসূলুল্লাহ সা. এর নিকট উপস্থিত হয়ে বললাম : আমাকে এমন একটা কাজের আদেশ দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে । তিনি বললেন : www.pathagar.com
— পৃষ্ঠা ৩৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।