ফিক্ছুস্ সুন্নাহ ৩৫৮ জীবজস্তুকে দান করা ১. বুখারি ও মুসলিমে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। সে তীব্র পিপাসায়, কাতর হলো। তারপর একটা কুয়া পেয়ে তাতে নেমে পানি পান করে বেরুলো। বেরিয়েই দেখলো একটা কুকুর পিপাসায় জিহবা বের করে হাপাচ্ছে। লোকটি তা দেখে মনে মনে বললো, এই কুকুরটি পিপাসায় ঠিক তেমনি কষ্ট পাচ্ছে, যেমন আমি পাচ্ছিলাম । তাই সে আবার কৃয়ায় নামলো । নিজের মোজা খুলে তাতে পানি ভরলো। তারপর মোজাটি দাত দিয়ে আকড়ে ধরে উপরে উঠলো এবং কুকুরটিকে পান করালো । তারপর সে আল্লাহর শোকর আদায় করলো। আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিলেন। লোকেরা বললো : হে রসূলুল্লাহ! আমাদের জীবজন্তুতে আমাদের জন্য সওয়াব রয়েছে? তিনি বললেন : প্রত্যেক কলিজাকে সজীব রাখাতে সওয়াব রয়েছে। ২. বুখারি ও মুসলিমে আরো বর্ণিত হয়েছে, রসূলুল্লাহ সা. বলেছেন : একটি কুকুর পিপাসায় প্রায় মরার উপক্রম হয়ে একটা কুয়ার পাশ দিয়ে ঘুরছিল। বনী ইসরাইলের এক ব্যভিচারিণী তাকে দেখে নিজের পায়ের মোজা খুলে তার জন্য পানি তুললো এবং তাকে পানি পান করালো । এতে তার গুনাহ মাফ হয়ে গেলো। সদকায়ে জারিয়া (প্রবহমান দান) আহমদ ও মুসলিম বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : মানুষ যখন মারা যায়, তখন তার সমস্ত কাজ বন্ধ হয়ে যায় কেবল তিনটি জিনিস ব্যতিত : ১. সদকা জারিয়া (চলমান দান), ২. এমন বিদ্যা যা দ্বারা মানুষ উপকৃত হয় অথবা ৩. এমন সৎ সন্তান যে, তার জন্য দোয়া করে। -আহমদ, মুসলিম । দানকারীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ১. আবু দাউদ ও নাসায়ীতে আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : যে ব্যক্তি আল্লাহর নামে আশ্রয় চায়, তাকে তোমরা আশ্রয় দাও, যে ব্যক্তি আল্লাহর নামে তোমাদের কাছে কিছু চায়, তাকে দান করো । যে ব্যক্তি আল্লাহর নামে নিরাপত্তা চায়, তাকে নিরাপত্তা দাও, যে ব্যক্তি তোমাদের কিছু দান করে তার প্রতিদান দাও, যদি কিছু দিতে না পারো তবে তার জন্য দোয়া করো, যাতে সান্তনা পাও যে, তাকে কিছু প্রতিদান দিয়েছ। ২. আহমদ আশয়াস বিন কায়েস থেকে বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : যে ব্যক্তি মানুষের শোকর করেনা, সে আল্লাহ্র শোকর করেনা । ৩. তিরমিযি উসামা বিন যায়দ থেকে বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : যার কোনো উপকার করা হলো এবং সে তার উপকারকারীকে বললো : 174 411 415 “আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন” সে প্রচুর প্রশংসা করলো। Ket www.pathagar.com
— পৃষ্ঠা ৩৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।