ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

৩৪ ফিক্হুস্‌ সুন্নাহ পবিভ্রকারী, তাকে কোনো জিনিস অপবিত্র করেনা ।” হাদিসটি বর্ণনা করেছেন আহমদ, শাফেয়ী, আবু দাউদ, নাসায়ী ও তিরমিযি । তিরমিযি এটিকে ভালো হাদিস এবং আহমদ সহীহ হাদিস বলে আখ্যায়িত করেছেন। ইয়াহিয়া ইবনে মঈন এবং আবু মুহাম্মদ ইবনে হাযমও বলেছেন এটি সহীহ হাদিস। ছাওরী, দাউদ যাহেরী, নাখ্য়ী ও মালেক প্রমুখ এই মতই পোষণ করতেন । গাযযালী বলেছেন : শাফেয়ীর মাযহাব যদি পানির ব্যাপারে মালেকের মাযহাবের মতো হতো তবে আমার মতে ভালো হতো। “রসূলুল্লাহ সা. বলেছেন, পানি যখন দুই কুল্লা পরিমাণ হয়, তখন তা নাপাকি দূর করতে পারেনা" । ইবনে উমর রা. থেকে পাঁচটি হাদিস গ্রন্থে বর্ণিত এ হাদিসটি সনদ ও মূল ভাষা উভয় দিক দিয়েই দুর্বল। (বড় কলসীকে কুল্লা বলা হয় -অনুবাদক) ইবনে আব্দুল বার ভূমিকায় বলেছেন : ইমাম শাফেয়ী অনুসৃত দুই কুল্লা সংক্রান্ত হাদিস যুক্তির দিক দিয়ে যেমন দুর্বল, সনদের দিক দিয়েও তেমনি প্রমাণসিদ্ধ নয়। পঞ্চম প্রকার : এটো বা উচ্ছিষ্ট পানি পানি কারো পান করার পর পাত্রে যেটুকু পানি অবশিষ্ট থাকে সেটা উচ্ছিষ্ট। উচ্ছিষ্ট কয়েক প্রকারের : ১. মানুষের উচ্ছিষ্ট : এটা পবিত্র- চাই মুসলমানের হোক, অমুসলমানের হোক, বীর্যপাতজনিত অপবিত্র বা ঝতুবতীর হোক। অবশ্য আল্লাহ যে বলেছেন : “মুশরিকরা তো অপবিত্র ৷’ (সূরা ৯, আত্-তাওবা : আয়াত-২৮) তার অর্থ হলো নৈতিক ও আধ্যাত্মিক অপবিত্রতা । মুশরিকদের বাতিল আকীদা বিশ্বাসের কারণে এবং নাপাকি ও নোংরামি থেকে আত্মরক্ষা না করার কারণে এই নৈতিক ও আধ্যাত্মিক অপবিভ্রতার সৃষ্টি হয়। তাদের দেহ ও জিনিসপত্র বা অপবিত্র ব্যাপার তা নয়। তারা তো মুসলমানদের সাথে মেলামেশা করতো এবং তাদের দূতেরা ও প্রতিনিধি দল রসূলুল্লাহ সা.-এর কাছে আসতো, এমনকি মসজিদে নববীতেও প্রবেশ করতো । তিনি কখনো তাদের দেহের সংস্পর্শে আসার কারণে কোনো জিনিসকে ধুয়ে ফেলতে আদেশ দেননি । “আয়েশা রা. বলেছেন : আমি খতুবতী থাকা অবস্থায় কতো কি পান করতাম, তারপর সেই জিনিস রসুলুল্লাহ সা. কে দিতাম । আমি যেখানে মুখ রেখে পান করতাম সেইখানে মুখ রেখে তিনিও পান করতেন ।” -মুসলিম। ২. হালাল জন্তুর উচ্ছিষ্ট : এটা পবিত্র । কেননা এসব জন্তুর লালা পবিত্র গোশত থেকে সৃষ্ট । তাই এটাও পবিত্র । আবু বকর ইবনুল মুনযির বলেছেন : আলেমগণের সর্বসম্মত মত হলো, যে জন্তুর গোশত হালাল, তার উচ্ছিষ্ট পানি পান করাও জায়েয তা দিয়ে অযু করাও বৈধ। ৩. গাধা, খচ্চর, হিংস্র জন্তু ও শিকারী পাখির উচ্ছিষ্ট : এটা পবিত্র । “জাবের রা. বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. কে জিজ্ঞাসা করা হলো : গাধার উচ্ছিষ্ট পানি দিয়ে কি আমরা অযু করতে পারবো? তিনি বললেন, হা । শুধু তাই নয়, যাবতীয় হিংস্র প্রাণীর উচ্ছিষ্ট দিয়ে অযু করা চলবে” । (শাফেয়ী, দারু কৃতনি ও বায়হাকি) এ হাদিসের বহু সনদ রয়েছে যা মিলিত হলে এটি সবল হয়। “ইবনে উমর রা. বলেন : একবার রসূলুল্লাহ সা. রাত্রিকালে সফরে বের হলেন। তিনি' সদলবলে এমন এক ব্যক্তির কাছে উপস্থিত হলেন, যে তার একটি পানির চৌবাচ্চার সামনে www.pathagar.com

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।