যাকাত ৩৫৭ তা দেয়া জায়েয আছে। (ইমাম আবু জাফর তাবারী বলেছেন : জায়েয থাকলেও এক তৃতীয়াংশের বেশি না দেয়া মুস্তাহাব । ' উমর রা. বলেছেন : রসূলুল্লাহ সা. আমাদেরকে আদেশ দিয়েছেন যেনো আমরা দান করি। আমি কিছু সম্পদ দান করবো বলে স্থির করলাম । মনে মনে বললাম : আবু বকরের চেয়ে তো বেশি দান করতে কখনো পারিনি । আজকে আমি তার চেয়ে রেশি দান করবো । আমি আমার অর্ধেক সম্পদ রসূলুল্লাহ সা.-এর কাছে নিয়ে এলাম । রসূলুল্লাহ সা. বলেলেন : তুমি তোমার পরিবারের জন্য কতোটুকু রেখে এসেছ? আমি বললাম : যতোটুকু এনেছি, আর এতোটুকু। কিন্তু আবু বকর রা. তার সমস্ত সম্পদ নিয়ে এলেন। রসূলুল্লাহ সা. জিজ্ঞাসা করলেন : তোমার পরিবারের জন্য কি রেখে এসেছ? তিনি বললেন : তাদের জন্য আল্লাহ ও তার রসূলকে রেখে এসেছি। আমি বললাম, আমি আপনার সাথে আর কখনো প্রতিযোগিতা করবোনা । -আবু দাউদ, তিরমিযি । তবে আলেমগণ সমস্ত সম্পদ দান করার জন্য শর্ত আরোপ করেছেন দানকারী যেনো সুস্থ সবল, উপার্জনশীল, ধৈর্যশীল ও খণমুক্ত হয় এবং তার দায়িত্বে এমন কেউ না থাকে, যার ভরণ পোষণ তাকে বহন করতে হয়। এ সকল শর্ত পূরণ না হলে এটা মাকরূহ হবে। জাবের রা. থেকে বর্ণিত, তিনি বলেন : আমরা একদিন রসূলুল্লাহ সা.-এর কাছে ছিলাম। সহসা এক ব্যক্তি ডিম আকৃতির একটা স্বর্ণপিণ্ড নিয়ে এলো । সে বললো : হে রসূলুল্লাহ! আমি এটা একটা খনি থেকে পেয়েছি । এটি আপনি নিন। এটি সদকা । এ ছাড়া আমার আর কিছু নেই। রসূলুল্লাহ সা. তাকে উপেক্ষা করলেন। এরপর সে বাম দিক থেকে তার কাছে এলো। তখনও রসূলুল্লাহ সা. তাকে উপেক্ষা করলেন। এরপর সে পেছন দিক থেকে এলো । তখন রসূলুল্লাহ সা. স্বর্ণপিগুটি নিলেন এবং তৎক্ষণাত ছুড়ে ফেলে দিলেন। লোকটির গায়ে লাগলে সে ব্যথা পেতো বা আহত হতো । তারপর রসূলুল্লাহ সা. বললেন : তোমাদের কেউ কেউ এমন যে, তার সমস্ত সম্পদ সদকা করতে নিয়ে আসে, তারপর মানুষের নিকট হাত পাতে । সদকা তো ধনীর দায়িত্ব । -আবু দাউদ, হাকেম। শান্তি চুক্তি সম্পাদন করেছে এবং করেনি এমন অমুসলিমকে দান করা জায়েয : যে অমুসলিম মুসলিম রাষ্ট্রের বশ্যতা স্বীকার করেছে আর যে করেনি- উভয়কে সদকা দেয়া জায়েয এবং মুসলমান এজন্য সওয়াব পাবে। আল্লাহ তায়ালা দানকারীদের প্রশংসা করে বলেছেন : BA a lee 0 পা ADP ADr 1৮9553290০5 4০ Cle FGI 99225 “তারা আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে মিসকিনকে, ইয়াতিমকে ও বন্দীকে খাদ্য খাওয়ায়।” বন্দী হচ্ছে, বশ্যতা স্বীকার করেনি এমন অমুসলিম । আল্লাহ আরো বলেছেন : ৮255 of Als us AAT pl ০ ০৫04০ 1 we DALY bi mi dt of gl) ee “যারা তোমাদের সাথে ধর্ম নিয়ে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের বাড়িঘর থেকে বের করে দেয়নি, তাদের প্রতি বদান্যতা দেখাতে ও সুবিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেননা । আল্লাহ সুবিচারকারীদের ভালোবাসেন ।” (সূরা মুমতাহিনা : আয়াত ৮) আসমা বিনতে আবু বকর থেকে বর্ণিত, তিনি বলেছেন : আমার মা আমার নিকট এলেন। তখনও তিনি মুশরিক আমি বললাম : “হে রসূলুল্লাহ! আমার মা আমার কাছে এসেছেন। তিনি কিছু পাওয়ার জন্য উৎসুক । আমি কি তাকে দান করবো? তিনি বললেন : হা তোমার মাকে দান করো ।” www.pathagar.com
— পৃষ্ঠা ৩৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।