৩৫৬ ফিক্ছস্ সুন্নাহ ১. “হে জনতা, আল্লাহ পবিত্র । তিনি পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেননা। তিনি রসূলগণকে যা আদেশ দিয়েছেন, মুমিনদেরকেও তাই আদেশ দিয়েছেন । তিনি বলেছেন : ৮০০১০০৪৮০৫০ 909 পাল bs BE 0 পি হে রসূলগণ! তোমরা পবিত্র খাদ্য খাও এবং সৎ কাজ করো। তোমরা যা করো, তা আমি অবহিত। আল্লাহ অরো বললেন : LEDC sb ip EEN agit 26 “হে মুমিনগণ, আমি যে জীবিকা তোমাদেরকে দিয়েছি, তা থেকে পবিত্র জীবিকা আহার করো।” এরপর রসূলুল্লাহ সা. বললেন : এক ব্যক্তি দীর্ঘ পথ সফর করে, আর মাথার চুল এলোমেলো ও ধুলি ধুসরিত হয়ে যায়। এ অবস্থায় আল্লাহর কাছে দু'হাত মেলে বলে : হে আমার প্রতিপালাক,. হে আমার প্রতিপালাক, অথচ সে যা খায় তা হারাম, যা পরিধান করে তাও হারাম এবং হারাম খাদ্য দিয়ে সে পুষ্টি লাভ করে। তার দোয়া কিভাবে কবুল হবে? -মুসলিম। ২. “যে ব্যক্তি একটি খোরমার সমান সম্পদ নিজের হালাল উপার্জন থেকে দান করে, আল্লাহ তা নিজের ডান হাত দিয়ে গ্রহণ করেন, তারপর তাকে তার মালিকের জন্য এমনভাবে লালন পালন করেন, যেমন তোমাদের কেউ তার দুধ ছাড়ানো ঘোড়ার শাবককে লালন পালন করে। এভাবে লালন পালন করতে করতে এক সময় সেই দান পাহাড়ের সমান হয়ে যায়। বস্তুত আল্লাহ হালাল সম্পদ ব্যতিত কোনো দান গ্রহণ করেননা । -বুখারি। স্বামীর সম্পদ থেকে স্ত্রীর দান করা স্ত্রী যদি নিশ্চিত হয় তার স্বামীর সম্মতি আছে, তাহলে তার সম্পদ থেকে দান করতে পারে। কিন্তু যদি নিশ্চিত না হয়, তাহলে দান করা অবৈধ । আয়েশা রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. বলেছেন : যখন স্ত্রী তার সংসারের খাদ্য থেকে ন্যায়সংগতভাবে দান করে, তখন সে যা দান করলো তার সওয়াব পাবে । তার স্বামী যা আয় করেছে, সে তার সওয়াব পাবে এবং যে রক্ষক উক্ত দান সংরক্ষণ করে সেও তার সওয়াব পাবে । কেউ কারো সওয়াব কমাবেনা। -বুখারি। আবি উমামা রা. থেকে বর্ণিত, তিনি বলেছেন : আমি রসূলুল্লাহ সা. কে বিদায় হজ্জের ভাষণে বলতে শুনিছি : স্বামীর অনুমতি ব্যতিত স্ত্রী তার বাড়ি থেকে কোনো কিছু ব্যয় করতে পারবেনা । জিজ্ঞাসা করা হলো : হে রসূলুল্লাহ! খাদ্যও নয়? তিনি বললেন : খাদ্য তো আমাদের শ্রেষ্ঠ সম্পদ । -ভিরমিযি। . তবে অতি সামান্য বস্তু যা প্রচলিত রীতিতে দৃষণীয় মনে করা হয়না, অনুমতি ছাড়াও দান করা জায়েয । আসমা বিনতে আবু বকর রা. থেকে বর্ণিত, তিনি রসূলুল্লাহ সা.কে বললেন : যুবাইর (তার স্বামী) অত্যন্ত কড়া মেযাজের মানুষ । আমার কাছে দরিদ্র লোক আসে । তাদেরকে আমি তার সম্পদ থেকে তার অনুমতি ছাড়াই দান করে থাকি। রসূলুল্লাহ সা. বললেন : প্রচলিত প্রথামতে যে স্বল্প পরিমাণ দেয়ার রেওয়াজ রয়েছে, তাই দাও । গোলাজাত করে রেখোনা। তাহলে আল্লাহ গোলাজাত করে রাখবেন এবং তোমাকে দেবেননা । -আহমদ, বুখারি, মুসলিম । পুরো সম্পদ দান করে দেয়া উপার্জনের ক্ষমতা সম্পন্ন সুস্থ সবল লোক যদি তার সমস্ত সম্পত্তি দান করে দিতে চায়, তবে www.pathagar.com
— পৃষ্ঠা ৩৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।