ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

যাকাত ৩৫৫ ৭. “কোনো মুসলমান যদি কোনো চারা লাগায় বা কোনো শস্য ফলায়, তা থেকে কোনো মানুষ বা পশু কিছু খেয়ে নেয়, তবে তা তার জন্য সদকা গণ্য হবে ।” - | ৮. “প্রত্যেক কাজ সদকা, আর তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাত করা এবং তোমার বালতি থেকে তাকে কিছু পানি ঢেলে দেয়াও সৎ কাজ।” -আহমদ, তিরমিযি । দান পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে কে কে? সদকা পাওয়ার সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সদকাকারীর সন্তানরা, তার পরিবার পরিজন ও তার আত্মীয় স্বজন । যে ব্যক্তি তার নিজের ও পরিবারের ভরণ পোষণের জন্য কোনো জিনিসের মুখাপেক্ষী, তার পক্ষে নিজের প্রয়োজন মেটানোর আগে সেই জিনিস অন্যকে দান করা জায়েয নয়। এ প্রসঙ্গে কয়েকটি হাদিস নিম্নরূপ : ১. জাবের রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : যখন তোমাদের কেউ দরিদ্র হয়, তখন নিজের সম্পদ আগে নিজের পেছনে ব্যয় করা উচিত। যদি কিছু উদ্বৃত্ত থাকে, তবে তা পরিবারের পেছনে, তারপর থাকলে তা আত্মীয় স্বজনের পেছনে ব্যয় করা উচিত। অন্য বর্ণনা মতে : রক্ত সম্পকীয় র পেছনে । আরো কিছু উদ্বৃত্ত থাকলে এখানে ও ওখানে ।” -আহমদ ও মুসলিম । | ২. “তোমরা সদকা করো । এক ব্যক্তি বললো : আমার কাছে একটা দিনার আছে । তিনি বললেন : ওটা তোমার নিজের উপর সদকা করো । (অর্থাৎ নিজের প্রয়োজনে ব্যয় করো।) সে বললো : আমার কাছে আরো একটি দিনার আছে। তিনি বললেন : ওটা তোমার চাকরকে দান করো। সে বললো : আমার কাছে আরো একটা দিনার আছে। তিনি বললেন : ওটি সম্পর্কে তুমিই ভালো বুঝবে । -আবু দাউদ, নাসায়ী, হাকেম । ৩. “কোনো ব্যক্তি তার পরিবারের কোনো সদস্যকে অভুক্ত রাখবে, এটা তার জন্য মস্ত বড় গুনাহ।” -মুসলিম, আবু দাউদ । যে দান নষ্ট হয়ে যায় দাতা যাকে দান করে, তাকে পরবর্তীতে খোটা দেয়া বা কষ্ট দেয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে সদকা দেয়া হারাম । এতে দান নষ্ট হয়ে যায় । কেননা আল্লাহ তায়ালা বলেছেন: lt 55, SU Gi gE ৮ VD dl sie |7৮:551551 ০1 গন “হে মুমিনগণ, তোমরা খোটা দেয়া ও কষ্ট দেয়া দ্বারা তোমদের দানকে নষ্ট করোনা, এঁ ব্যক্তির মতো যে মানুষকে দেখানোর উদ্দেশ্য তার সম্পদ দান করে” । (বাকারা : আয়াত ২৬৪) (খোটা দেয়া মানে : যে সদকা দেয়া হয়েছে, তা মনে করিয়ে দেয়া ও তার কথা আলোচনা করা, তার বিনিময়ে যাকে দেয়া হয়েছে তাকে কোনো কাজে খাটানো অথবা সেজন্য তার উপর বড়াই ও অহংকার করা । আর কষ্ট দেয়া : সদকার কথা এমনভাবে প্রকাশ করা, যাতে যাকে দেয়া হয়েছে সে কষ্ট পায়, অথবা তাকে ধমক দেয়া ।) রসূলুল্লাহ সা. বলেছেন : তিন ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেননা, তাদের দিকে তাকাবেননা, তাদেরকে পবিত্র করবেননা এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আবু যর বললেন : তারা তো ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত, হে রসূলুল্লাহ তারা কারা? তিনি বললেন : যে ব্যক্তি অহংকারের সাথে টাখনুর নিচে কাপড় গড়িয়ে নিয়ে চলে, যে দান করে খোটা দেয় এবং যে মিথ্যে শপথ করে পণ্য বিক্রি করে। হারাম সম্পদ দিয়ে দান করা দান যখন হারাম মাল ছারা দেয়া হয়, তখন আল্লাহ তা কবুল করেন না। রসূলুল্লাহ সা. বলেছেন: www.pathagar.com

— পৃষ্ঠা ৩৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।