৩৫৪ ফিক্হুস্ সুন্নাহ পাথর ও হাড় সরানোও সদকা । অন্ধকে পথের সন্ধান দেয়া, বোবা ও বধিরকে বুঝাতে চেষ্টা করা, কাউকে তার প্রয়োজনীয় জিনিসের সন্ধান দেয়া যখন তুমি জানো তা কোথায় আছে, সাহায্যপ্রার্থী বিপন্ন মানুষকে সাহায্য করতে সর্বাত্মক চেষ্টা করা, দুর্বলকে সর্বতোভাবে সাহায্য করা এসবই সদকা । এমনকি তোমার স্ত্রীর সাথে সহবাসেও তোমার জন্য সওয়াব রয়েছে। -আহমদ ও মুসলিম । মুসলিমে আরো রয়েছে : লোকেরা বললো : হে রসূলুল্লাহ! আমাদের কোনো ব্যক্তি নিজের কাম প্রবৃত্তি চরিতার্থ করবে, তাতেও তার জন্য সওয়াব রয়েছে? রসূলুল্লাহ সা. বললেন : তোমরা কি ভেবে দেখেছ, সে যদি অবৈধ পন্থায় কাম চরিতার্থ করতো, তাহলে কি তার গুনাহ হতোনা? তেমনি সে যদি বৈধ পন্থায় কাম চরিতার্থ করে; তাহলে তাতে অবশ্যই সওয়াব হবে। ৪. আবু যর রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : প্রত্যেক আদম সন্তানের উপর প্রতিদিন সূর্যোদয়ের পর সদকা করা কর্তব্য । বলা হলো : আমরা এতো সম্পদ কোথায় পাবো যে, প্রতিদিন সদকা দেবো? রসূলুল্লাহ সা. বললেন : পুণ্য অর্জনের অনেক উপায় রয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবর ও লাইলাহা ইল্লাল্লাহ বলা, সৎ কাজের আদেশ দেয়া ও অসৎ কাজ থেকে নিষেধ করা, পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়া, বধিরকে বুঝানো, অন্ধকে পথ প্রদর্শন, প্রয়োজনীয় বস্তুর সন্ধান প্রার্থীকে সন্ধান দেয়া, বিপন্ন সাহায্য প্রার্থীকে সাহায্য করতে সর্বাত্মক চেষ্টা করা, দুর্বলকে সাহায্য করতে সর্বশক্তি নিয়োগ করা- এসবই তোমার পক্ষ থেকে তোমার জন্য সদকা । -ইবনে হিব্বান, বায়হাকি। বায়হাকি আরো উদ্ধৃত করেছেন : তোমার ভাই এর সামনে মুচকি হাসাও সদকা, মানুষের চলাচলের পথ থেকে কাটা, পাথর ও হাড় সরানোও সদকা এবং পথহারা ব্যক্তিকে পথ দেখানোও সদকা। ৫. রসূলুল্লাহ সা. আরো বলেছেন : “তোমাদের মধ্যে যে ব্যক্তি দোযখ থেকে আত্মরক্ষা করতে সামর্থ্য রাখে, সে যেনো একটা খোরমার একাংশ দান করে হলেও তা করে । আর যে না পারে সে যেনো অন্তত একটা ভালো কথা দ্বারা তা করে। -আহমদ ও মুসলিম (এ হাদিস থেকে জানা গেলো, সদকাকে তুচ্ছ মনে করা অনুচিত 1) ৬. রসূলুল্লাহ সা. বললেন : “আল্লাহ তায়ালা কিয়ামতের দিন বলবেন : হে আদম সন্তান, আমি রুগ্ন ছিলাম, তুমি আমাকে দেখতে যাওনি। আদম সন্তান বলবে : হে আমার প্রতিপালক, আমি আপনাকে কিভাবে দেখবো? আপনি তো সারা বিশ্বের প্রতিপালক । আল্লাহ বলবেন : তুমি কি জানোনা, আমার অমুক বান্দা রোগাক্রান্ত হয়েছিল, তুমি তাকে দেখতে যাওনি। যদি তাকে দেখতে যেতে, তাহলে আমাকে তার কাছেই পেতে । হে আদম সন্তান, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খারার দাওনি। সে বলবে : হে আমার প্রতিপালক! আমি আপনাকে কিভাবে খাওয়াবো? আপনি তো সারা বিশ্বের প্রতিপালক । আল্লাহ বলবেন : তুমি কি জানোনা, আমার অমুক বান্দা তোমার নিকট খাবার চেয়েছিল, কিন্তু তুমি তাকে খাবার দাওনি। তাকে যদি খাবার দিতে, তাহলে আমার কাছে তুমি তার প্রতিদান পেতে । হে আদম সন্তান, আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে পানি পান করাওনি। সে বলবে : হে আমার প্রতিপালক, আপনাকে কিভাবে পানি পান করবো? আপনি তো সারা বিশ্বের প্রতিপালক । আল্লাহ বলবেন : আমার অমুক বান্দা তোমার নিকট পানি চেয়েছিল, কিন্তু তুমি তাকে পান করাওনি। তুমি যদি তাকে পানি পান করতে তাহলে আমার কাছে তা পেতে । -মুসলিম। www.pathagar.com
— পৃষ্ঠা ৩৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।