ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

যাকাত ৩৫৩ i PLANED LL IH ০291645০৯০৫ ০198) “যে সম্পদে আল্লাহ তোমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন, তা থেকে দান করো । তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনবে ও দান করবে, তাদের জন্য বিরাট পুরস্কার রয়েছে” ৷ (সূরা হাদিদ : আয়াত ৭) রসূলুল্লাহ সা. বলেছেন : ১. “সদকা আল্লাহর ক্রোধ প্রশমিত করে এবং অপমৃত্যু রোধ করে।” -তিরমিযি। ২. “মুসলমানের সদকা তার আয়ু বৃদ্ধি করে, অপমৃত্যু তথা খারাপ পরিণাম রোধ করে এবং আল্লাহ এ দ্বারা অহংকার ও গর্ব দূর করেন। ” -তিরমিযি। ৩. “প্রতিদিন সকাল বেলা দু'জন ফেরেশেতা নেমে আসে । তাদের একজন বলে : হে আল্লাহ! যে দানশীল, তাকে আরো সম্পদ দাও। আর অপরজন বলে : হে আল্লাহ! যে কৃপণ তার সম্পদ বিনষ্ট করে দাও ৷” - | ৪. পরোপকারের কাজগুলো খারাপ মৃত্যু থেকে রক্ষা করে। গোপন দান আল্লাহর ক্রোধ প্রশমিত করে। রক্ত সম্পর্কীয় আত্মীয়কে দান করায় আয়ু বৃদ্ধি হয়। প্রত্যেক মহৎ আচরণ সদকা । যারা দুনিয়ার মহৎ আচরণ করে তারা আখেরাতেও মহৎ আচরণ পাবে । যারা দুনিয়ায় খারাপ আচরণ করে, তারা আখেরাতে খারাপ আচরণ পাবে । যারা মহৎ আচরণকারী, তারাই সর্বপ্রথম বেহেশতে প্রবেশ করবে । -তাবারানি। দানের প্রকারভেদ দান কোনো নির্দিষ্ট ধরনের কল্যাণমূলক কাজের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং সাধারণ নীতি হলো, প্রত্যেক পরোপকারমূলক কাজই দান বা সদকা। এ সংক্রান্ত কতিপয় হাদিস নিম তুলে ধরা হচ্ছে: রসূলুল্লাহ সা. বলেছেন : ১. “প্রত্যেক মুসলমানের কিছু না কিছু দান বা সদকা করা উচিত। সাহাবিগণ বললেন : হে আল্লাহর নবী, যার দান করার মতো কিছু নেই সে, কী করবে? রসূলুল্লাহ সা. বললেন : সে নিজ হাত দিয়ে কাজ করে উপার্জন করবে, তা দিয়ে নিজের উপকার সাধন করবে এবং তারপর যা বাচে, তা দান করবে। লোকের বললো : তাও যদি করতে না পারে? তিনি বললেন : কোনো বিপন্ন লোককে সাহায্য করবে, (চাই সে কোনো নিপীড়িত অথবা অক্ষম লোক হোক) লোকেরা বললো : সে সুযোগও যদি না পায়? তিনি বললেন : তাহলে যে কোনো সৎকাজ ও পরোপকারমূলক করবে এবং মন্দ কাজ থেকে বিরত থাকবে, সেটাই তার জন্য দান বলে গণ্য হবে । -বুখারি। ২. প্রতিদিন সূর্যোদয়ের পর প্রত্যেক মানুষের উপর সদকা করা কর্তব্য বলে নির্ধারিত হয়। তন্মধ্যে দু'জনের মধ্যে ইনসাফের সাথে বিবাদ মিটিয়ে দেয়াও সদকা । নিজের জন্তুর পিঠে আরেকজনকে আরোহন করিয়ে সাহায্য করাও সদকা । একটা ভালো কথা বলাও সদকা । নামাযের দিকে আগুয়ান প্রতিটি পদক্ষেপও সদকা । -আহমদ। ৩. আবু যর গিফারী থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : প্রতিদিন সূর্যোদয়ের পর প্রত্যেক ব্যক্তির উপর নিজের পক্ষ থেকে নিজের উপর সদকা করা কর্তব্য । আমি বললাম : হে রসূলুল্লাহ, কোথা থেকে সদকা করবো? আমাদের তো সম্পদই নেই । তিনি বললেন : আল্লাহু আকবর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লাইলাহা ইল্লাল্লাহ ও আসতাগফিরুল্লাহ বলাও সদকা । সৎ কাজের আদেশ দেয়া এবং অসৎ কাজ থেকে নিষেধ করাও সদকা । রাস্তা থেকে কাটা, ৪৫--- www.pathagar.com

— পৃষ্ঠা ৩৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।