৩৫২ ফিক্হস্ সুন্নাহ আবু উবায়দা ইবনুল জাররাহ থেকে বর্ণিত, তিনশো সাহাবির পক্ষ থেকে সুনিশ্চিতভাবে জানা গেলো, তাদের রসদ শেষ হয়ে গেছে। অতপর আবু উবায়দার নির্দেশে দুইটি থলিতে তাদেরে রসদ সংগ্রহ করা হলো এবং তাদের সকলকে সমানভাবে খাদ্য দেয়া হতে লাগলো। সুতরাং এটা সাহাবিদের পক্ষ থেকে অকাট্য ও সুনিশ্চিত মতৈক্য এবং তাদের মধ্যে থেকে কেউ এর বিরোধী নেই। শা'বী, মুজাহিদ, তাউস, প্রমুখ বলেছেন : যাকাত ছাড়াও সম্পদে হক রয়েছে। কোনো মুসলমানের নিকট যতোক্ষণ তার সাথি মুসলমান বা অমুসলিম নাগরিককে দেয়ার মতো অতিরিক্ত খাদ্য থাকে, ততোক্ষণ তার পক্ষে ঠেকায় পড়ে মৃতদেহ বা শুকরের গোশ্ত খাওয়া হালাল হবেনা । কেননা ক্ষুধার্তকে খাদ্য দেয়া যার কাছে খাদ্য আছে তার উপর ফরয । এটা তা উপর ফরয হওয়ার কারণেই সে এতোটা নিরুপায় বা ঠেকা নয় যে, মরা প্রাণী বা শুকরের গোশৃত খেতে পারবে । এজন্য তার সশস্ত্র লড়াই করারও অধিকার রয়েছে। এ লড়াইতে সে নিহত হলে তার হত্যাকারীর মৃত্যুদণ্ড প্রাপ্য হবে। আর যে অতিরিক্ত খাদ্যের মালিক হয়েও খাদ্য দেয়নি, সে নিহত হলে তার অভিশপ্ত মৃত্যু হবে । কেননা সে একটা হক দেয়া থেকে বিরত থেকেছে এবং এজন্য সে একজন যালেম। আল্লাহ তায়ালা বলেছেন : 2 yf ০] দি ০ ক 11906 GY ০০০০০ oli of “এক দল যদি আরেক দলের উপর যুলুম করে, তাহলে যে দল যুলুম করে তার বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো যতোক্ষণ না সে আল্লাহর বিধানের দিকে ফিরে আসে ।” আর যে ব্যক্তি তার ভাইকে তার হক দেয়না, সে অবশ্যই তার উপর যুলুমকারী। এ কারণেই আবু বকর সিদ্দীক রা. যাকাত দিতে অস্বীকারকারীদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। আমরা কুরআন ও হাদিসের এ সকল উক্তি এতো বিস্তারিতভাবে উল্লেখ করলাম শুধু ইসলামে মানুষের প্রতি কতো দরদ ও সহানুভূতির ব্যবস্থা রয়েছে, আধুনিক বিধি ব্যবস্থাগুলোর চেয়ে তা কতো বেশি মহৎ ও উন্নত এবং সেগুলো যে ইসলামের উজ্জ্বল সূর্যের সামনে নিভু নিভু মোমবাতি সদৃশ, সেটাই দেখিয়ে দেয়ার জন্য । ৬০. নফল দান (সাধারণ দান) ইসলাম মানুষকে শুধু যে দান করার আহ্বান জানিয়েছে তা নয়। বরং এ কাজে তাকে এমনভাবে উৎসাহিত ও উদ্দীপিত করেছে যে, তার অন্তরে স্বতস্ফুর্তভাবে বদান্যতা ও মহানুভবতার প্রেরণা জেগে উঠে এবং পরোপকার, জনকল্যাণ ও জনসেবার চেতনায় সে সদা উজ্জীবিত থাকে । আল্লাহ্ তায়ালা বলেছেন : 25952050080 EL FE তয় CRS gh OF al el Dd lt “যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের এ ব্যয় একটি শস্যদানার মতো যা সাতটি শীষ উদগত করে এবং প্রত্যেক শীষে একশোটি করে শস্যদানা থাকে । আর আল্লাহ যার জন্য চাইবেন, দ্বিগুণ করে দেবেন। আল্লাহ বিশাল, মহাজ্ঞানী ।” (সূরা বাকারা : আয়াত ২৬১) আল্লাহ আরো বলেছেন : BA. লাজ ০.৮ %৩%৯ AS AS cao Ab এ ৩ AD AB 0. এটি পালা কি a 258 Df sd os ES Uy ০১ 1583০119651 “তোমরা যতোক্ষণ তোমাদের প্রিয় জিনিস থেকে দান না করবে, ততোক্ষণ পুণ্য লাভ করতে পারবেনা। আর তোমরা যে জিনিসই দান করো, আল্লাহ সে সম্পর্কে অবগত ৷” (সূরা আল ইমরান : আয়াত ১৬০) www.pathagar.com
— পৃষ্ঠা ৩৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।