ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

যাকাত ৩৫১ এভাবে আল্লাহ তায়ালা মিসকীন, মুসাফির, দাসদাসি ও আত্মীয় স্বজনের হক দেয়ার আদেশ দিয়েছেন। আর পিতামাতা, আত্মীয় স্বজন, মিসকীন প্রতিবেশি ও দাসদাসির সাথে সদ্ব্যবহার করারও আদেশ দিয়েছেন। উপরে যা যা উল্লেখ করেছি, তার সবই সদ্বহারের আওতাধীন । আর এগুলো না করা নিঃসন্দেহে অসদ্যবহার। পরকালে জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে : + ০০৫০ | ৮2৮6 এও Ld skal ০ 5০ 196 ১8৮ ৮১ ০৫৫৭০ ০ “তোমাদেরকে কিসে দোযখে ঢুকালো? তারা বলবে : আমরা নামায পড়তামনা এবং অভাবীদের খাওয়াতামনা ৷” (সূরা মুদ্দাসসির : আয়াত ৪২-৪৪) এভাবে আল্লাহ মিসকীনকে খাওয়ানো ও নামাযকে একই সাথে উল্লেখ করে উভয়কে সমান গুরুত্বপূর্ণ করে দেখিয়েছেন। অত্যন্ত বিশ্বস্ত ও বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিসে রসূলুল্লাহ সা. বলেছেন : “যে ব্যক্তি মানুষের উপর দয়া করেনা, তার উপর আল্লাহ দয়া করেন না ।” সুতরাং যে ব্যক্তির প্রয়োজনাতিরিক্ত সম্পদ রয়েছে এবং তার মুসলমান ভাইকে ক্ষুধার্ত ও বন্ত্রহীন দেখতে পেয়েও তাকে সাহায্য করলোনা, সে যে তার উপর দয়া দেখাতে ব্যর্থ হয়েছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আবদুর রহমান ইবনে আবু বকর সিদ্দীক রা. বলেছেন : সুফফাবাসীরা অত্যন্ত দরিদ্র লোক ছিলেন। রসূলুল্লাহ সা. বললেন : যার কাছে দু'জনের খাবার আছে, তার উচিত তৃতীয় একজনকে নিয়ে যাওয়া, আর যার কাছে চার জনের খাবার রয়েছে, তার উচিত পঞ্চম বা ষষ্ঠ জনকে সাথে নিয়ে যাওয়া। ইবনে উমর রা. বলেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : “মুসলমান মুসলমানের ভাই, সে তার উপর যুলুমও করতে পারেনা ৷ তাকে এড়িয়েও যেতে পারেনা ।” মুসলমান ভাইকে ক্ষুধার্ত ও বন্ত্রহীন দেখে তাকে খাদ্য ও বস্তু দিতে সক্ষম হয়েও না দেয়া, তাকে এড়িয়ে যাওয়ার শামিল । আবু সাঈদ খুদরী রা. বলেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : যার পরিবহন জন্তুর পিঠে অতিরিক্ত স্থান রয়েছে, তার উচিত সেখানে যার কোনো পরিবহন জন্তু নেই তাকে বসানো । আর যার বাড়তি পাথেয় রয়েছে, তার উচিত যার পাথেয় নেই তাকে পাথেয় দেয়া । এরপর তিনি একে একে সেই সকল সামথির নাম উল্লেখ করলেন, যা উল্লেখ করা হয়। ফলে আমরা বুঝলাম, কোনো বাড়তি সামগ্িতেই আমাদের কোনো অধিকার নেই। এটা আবু সাঈদ খুদরীর হাদিস হলেও এর উপর সকল সাহাবির মতৈক্য রয়েছে। আর আবু মুসা আশয়ারী রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : “ক্ষুধার্তকে খাবার দাও, রোগীকে দেখাতে যাও ও বন্দীকে মুক্ত করো।” এর বিষয়ে কুরআন ও হাদিসে বহু নির্দেশ রয়েছে। উমর রা. বলেছেন : আমি এখন বিলম্বে যা উপলব্ধি করেছি, তা যদি আগে উপলব্ধি করতাম, তাহলে ধনীদের বাড়তি সম্পদ নিয়ে নিতাম এবং তা দরিদ্র মুহাজিরদের মধ্যে বন্টন করতাম। এ হাদিসের সনদ অত্যন্ত শুদ্ধ ও নির্ভরযোগ্য । আলী রা. বলেছেন : আল্লাহ তায়ালা ধনীদের সম্পদ থেকে এতোটা দান করার আদেশ দিয়েছেন, যতোটা দরিদ্রদের সচ্ছলতা এনে দিতে সক্ষম। তথাপি যদি তারা খাদ্য, বস্ত্র ও অন্যান্য মৌলিক প্রয়োজন পূরণ না হওয়ায় কষ্ট পায় এবং ধনীরা তা তাদেরকে না দেয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে তাদেরকে সেজন্য জবাবদিহি করতে হবে এবং আল্লাহ সেজন্য তাদেরকে শাস্তি দেবেন। ইবনে উমর রা. বলেছেন : “তোমার সম্পদে যাকাত ছাড়াও দরিদ্রদের প্রাপ্য রয়েছে” । উম্মুল মুমিনিন আয়েশা রা., হাসান বিন আলী রা. ও ইবনে উমর রা. বলেছেন : তুমি যদি কোনো মর্মান্তিক রক্তখণ, কোনো ভয়ংকর ঝণ কিংবা তীব্র দরিদ্র জর্জরিত হয়ে কারো কাছে সাহায্য চাও, তাহলে সেটি তোমার অবশ্য প্রাপ্য হবে। www.pathagar.com

— পৃষ্ঠা ৩৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।