ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

৩৫০ ফিক্হুস্‌ সুন্নাহ আয়াতটিতে সর্বশেষে উল্লেখ করা হয়েছে ‘দাস মুক্তি” । দাসদাসি ক্রয় করে মুক্ত করে দেয়া, যারা মনিবের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ মুক্তিপণের বিনিময়ে মুক্তি অর্জনের অনুমতি পেয়েছে, সেই মুকাতাব' শ্রেণীর দাসদাসিকে তাদের কিস্তি পরিশোধে সাহায্য করা এবং যুদ্ধ বন্দীদের মুক্তিপণ দেয়ায় সাহায্য করাও এর আওতাভুক্ত। মুসলমানদের সম্পদ থেকে একটি অংশ এই খাতে ব্যয় করাকে অপরিহার্য বলে ঘোষণা করায় প্রমাণিত হয়, ইসলাম মানুষকে গোলামীমুক্ত করতে কতো আগ্রহী । প্রমাণিত হয়, ইসলাম কিছু অনিবার্য সাময়িক পরিস্থিতি ব্যতিত মানুষকে জন্মগতভাবে স্বাধীন বলেই বিবেচনা করে। কিছু অনিবার্য পরিস্থিতি এমন সৃষ্টি হয়ে যেতে পারে, যখন জনন্বার্থেই বন্দীকে দাসদাসিতে রূপান্তরিত করা ছাড়া গত্যান্তর থাকেনা । এ শ্রেণীকে সবার শেষে উল্লেখ করার কারণ হলো, এ শ্রেণীটির উদ্ভব শুধু প্রাণ রক্ষার খাতিরেও হয়ে থাকে । আর দাসের দাসত্ব থেকে মুক্তি পাওয়ার প্রয়োজনটা তার অপেক্ষাকৃত উৎকৃষ্ট অবস্থায় উন্নিত হওয়ার জন্যই হয়ে থাকে । এসব শ্রেণীকে সাহায্য করার জন্য যাকাত বহির্ভূত খাত থেকে অর্থ ব্যয়ের যে বাধ্যবাধকতা ইসলামে আরোপ করা হয়েছে, তা কোনো বিশেষ সময়ের মধ্যে সীমিত নয় এবং কোনো নিসাবের সাথেও শর্তযুক্ত নয় । আর মালিকানাভুক্ত মোট সম্পদের তুলনায় প্রদত্ত সাহায্যের আনুপাতিক হারও নির্ধারিত নেই। যেমন তা এক দশমাংশ (উশর), চল্লিশ ভাগের এক ভাগ বা ২.৫০% শতাংশ হবে কিনা ইত্যাদি। এটা সম্পূর্ণ শর্তহীন পরোপকারমূলক একটা দান, যা সম্পূর্ণরূপে দাতার মহানুভবতা ও প্রার্থীর দুর্দশার উপর নির্ভরশীল। মানুষ একটি পরম সম্মানিত প্রাণী । তাকে ধ্বংস থেকে রক্ষা করা প্রত্যেক সক্ষম ব্যক্তির দায়িত্ব । ধ্বংস থেকে রক্ষা করার অতিরিক্ত কে কতদূর করবে তার কোনো নির্দিষ্ট সীমা পরিসীমা নেই। এসব গণঅধিকারের অধিকাংশ সম্পর্কেই জনগণ উদাসীন। অথচ পবিত্র কুরআন এগুলোর ব্যাপারে প্রচুর উৎসাহ দিয়েছে । কেননা এগুলোতে সুস্থ, সমন্বিত ও সম্মানজনক সামষ্টিক জীবনের নিশ্চয়তা বিদ্যমান। অথচ অধিকাংশ মানুষ এ সকল অভাবী মানুষকে স্বতস্কুর্তভাবে সাহায্য দিতে চায়না । একমাত্র যারা সাহায্য প্রার্থী হয় তাদেরকেই কিছু কিছু দিতে দেখা যায়। অথচ তারা এ যুগে সাহায্য পাওয়ার সবচেয়ে কম হকদার ৷ কেননা তারা চাওয়া বা ভিক্ষা করাকে পেশা হিসেবে গ্রহণ করেছে । আর পেশাদার ভিক্ষুকদের অধিকাংশই প্রয়োজনীয় সাহায্য পেয়ে থাকে। করা। যাকাত ও মুসলমানদের সমগ্র সম্পদ দিয়েও যখন তাদের অভাব মোচন সম্ভব হয়না, তখন শাসকেরও কর্তব্য তাদেরেকে এ দায়িত্ব পালনে বাধ্য করা । এরূপ ক্ষেত্রে ধনিরা যা খায় তা থেকে তাদেরকে ন্যুনতম প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করবে, শীত ও গ্রীম্সের ন্যুনতম প্রয়োজনীয় পোশাক দেবে । বৃষ্টি, রোদ, গ্রীষ্ম ইত্যাদি থেকে রক্ষা পাওয়ার মতো বাসস্থানের ব্যবস্থা করবে। এর প্রমাণ রয়েছে পবিত্র কুরআনে :. ) | ০5 1, 32 DL ০515 “আত্মীয় স্বজনকে, দরিদ্রজনকে, বিপন্ন পথিককে তার প্রাপ্য দাও।” (সূরা বনী ইসরাইল : আয়াত ২৬) sid J ol ত১ 205 ssl oily 4১ ৪92১ 0০০4৯5০1905 এপ 55954 pals সি ost) “পিতা মাতার সাথে, আত্মীয় স্বজনের সাথে, ইয়াতিমদের সাথে, মিসকীনদের সাথে, আত্মীয় প্রতিবেশি, অনাত্মীয় প্রতিবেশি ও স্ত্রীর সাথে, বিপন্ন পথিকের সাথে ও দাসদাসির সাথে সদ্ব্যবহার করো।” (সূরা নিসা : আয়াত ৩৬) www.pathagar.com

— পৃষ্ঠা ৩৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।