যাকাত ৩৪৯ যাকাত দেয়ার পর ও বছর পূর্ণ হয়ে পুনরায় যাকাত দেয়ার. সময় হওয়ার আগেই কাউকে বিপদগ্রস্ত দেখা গেলো। এরূপ দানের জন্য কোনো নিসাব বা পরিমাণ নির্দিষ্ট নেই। এর পরিমাণ নির্ভর করে সামর্থ্যের উপর ৷ ধরা যাক, কোনো এক ব্যক্তির নিকট মাত্র একটা রুটি রয়েছে। আর ঠিক এ সময় এমন এক ব্যক্তির আবির্ভাব ঘটলো, যার এ রুটিটির প্রয়োজন এতো বেশি যে, না হলে তার জীবনই বাচবেনা। অপরদিকে রুটির মালিকের ওটা অতোটা প্রয়োজনীয় নয়, সে যাদের ভরণ পোষণের দায়িত্বশীল, তাদের কারোই ওটা অতোটা প্রয়োজনীয় নয়, এরূপ অবস্থায় রুটিটি দান করা ওয়াজিব । আর শুধু বিপন্ন ও অসহায় ব্যক্তিরই সাহায্য পাওয়ার অধিকার রয়েছে, তা নয়। বরং আল্লাহ তায়ালা প্রত্যেক মুমিনকে আদেশ দিয়েছেন যেনো যাকাত বহির্ভূত অর্থ থেকে আত্মীয় স্বজনকেও দান করে । বদান্যতা, সমমর্মিতা ও সম্পর্ক মজবুত করার স্বার্থে অর্থ ব্যয়ের ক্ষেত্রে অন্য যে কোনো মানুষের চেয়ে আত্মীয় স্বজনের মধ্যে কেউ ধনী থাকলে স্বভাবতই তার মন তার দিকে আকৃষ্ট হয় অধিকতর সমমর্মিতা ও দয়া সহকারে । অন্যান্য আত্মীয়ের তুলনায় রক্ত সম্পর্কীয় আত্মীয়ের অভাব ও ক্ষুধায় অধিকতর ব্যথিত হওয়া মানুষরে সহজাত বৈশিষ্ট্য। রক্ত সম্পর্কীয় আত্মীয়ের সম্মানে সে নিজেকে সম্মানিত আর তার অপমানে নিজেকে অপমানিত বোধ করে। পক্ষান্তরে যে ব্যক্তি রক্ত সম্পর্ক অবজ্ঞা করে এবং তার ঘনিষ্ঠ আত্মীয়রা যতো কষ্টে থাকে থাকুক নিজের সুখে থাকা চাই-ই চাই, এরূপ মনোভাব পোষণ করে, সে তার সহজাত স্বভাব থেকেও দূরে, ইসলাম থেকেও দূরে এবং পুণ্য ও কল্যাণ থেকে দূরে । আর যে ব্যক্তি আত্মীয়দের প্রতি ভালোবাসায় ঘনিষ্ঠতর হয়, তার কাছে তাদের হক অধিকতর অগ্রগণ্য ও তাদের সাথে সম্পর্ক রক্ষা অধিকতর মহৎ কাজ বিবেচিত হয়ে থাকে। আয়াতটিতে ইয়াতিমের বিষয় আলোচিত হয়েছে। ইয়াতিমের অভিভাবক মারা গেলে তার অভিভাবকত্ব ও তন্্াবধানের দায়িত্ব স্বাভাবিকভাবেই সচ্ছল ও সহানুভূতিশীল মুসলমানদের উপর ন্যস্ত হয়, যাতে তাদের জীবন জীবিকা ও শিক্ষা দীক্ষা বিপর্যস্ত না হয়। বিপর্যস্ত হলে তো তারা তাদের নিজেদের জন্যও যেমন বোঝা হয়ে দাড়াবে, সমাজের জন্যও তেমন গলার কাঁটা হয়ে দাড়াবে। এরপর আসছে মিসকিন অর্থাৎ হতদরিদ্র জন্ গোষ্ঠির প্রসংগ । মৌলিক প্রয়োজনীয় সম্পদ উপার্জনে অক্ষম হলেও অতি অল্প জীবিকায় তুষ্ট হয়ে তারা অন্যের কাছে হাত পাতা থেকে বিরত থাকে। এ ধরনের লোকদেরকে সাহায্য করা ও সহানুভূতি দেখানো প্রত্যেক সক্ষম ব্যক্তির অবশ্য কর্তব্য । এরপর উল্লেখ করা হয়েছে “ইবনুস্ সাবীল' অর্থাৎ প্রয়োজনীয় পাথেয় হাতছাড়া হয়েছে এমন মুসাফির, যার কারণে সে আত্মীয়ের সাথে বা পরিবারের সাথে মিলিত হতে সমর্থ নয়। “ইবনুস্ সাবীল' এর শাব্দিক অর্থ “পথের ছেলে’ অর্থাৎ পথই যেনো তার মা, বাবা ও পরিবার পরিজন । এটা এমন তাৎপর্যময় পরিভাষা, যে অন্য কোনো শব্দ এর সমকক্ষতা দাবি করতে পারেনা । মুসাফিরকে সাহায্য করা ও তার প্রতি সহানুভূতিশীল হবার আদেশ দিয়ে ইসলাম মানুষকে ভ্রমণ ও পর্যটনে উৎসাহিত করেছে। এরপর উল্লেখ করা হয়েছে সাহায্য প্রার্থীর বিষয় । এরা সেসব আর্ত, পীড়িত ও অভাব অনটনে জর্জরিত মানুষ, যারা সর্বস্তরের জনগণের সাহায্যের জন্য হাত পাততে বাধ্য হয়। এদের ংগটা অপেক্ষাকৃত বিলম্বে এসেছে। কেননা তারা সাহায্য চায় এবং চাওয়ার কারণেই লোকেরা তাদেরকে দেয় । কখনো কখনো মানুষ অন্যকে দেয়ার জন্য দ্বারে দ্বারে ঘুরে সাহায্য আদায় করে। অনিবার্য প্রয়োজন ও অনন্যোপায় অবস্থা ব্যতিত সাহায্য চাওয়া শরিয়তে হারাম । কারো সাহায্য চাইতে হলে তার এই অনন্যোপায় অবস্থার সীমা অতিক্রম করা চলবেনা । www.pathagar.com
— পৃষ্ঠা ৩৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।