৩৪৮ ফিক্ছুস্ সুন্নাহ ধনীর হাতে গচ্ছিত রেখেছেন, যাতে সে তার উপযুক্ত ব্যক্তিকে প্রদান করতে পারে। এখান থেকে এই মহান সত্যটি প্রমাণিত হয় যে, ধন সম্পদ শুধু ধনীদের একচেটিয়া নয়, বরং তা ধনী দরিদ্র সকলের সমানভাবে । বিনাযুদ্ধে অর্জিত যে সম্পদ অর্থাৎ ‘ফাই’ এর বণ্টন ব্যবস্থায় যৌক্তিকতা আল্লাহর এ উক্তিতে প্রতিফলিত হয়েছে : 1০৫৭০ SEY তল 255 ০32 “যেনো ধন সম্পদ শুধু তোমাদের ধনিদের মধ্যে ঘূর্ণায়মান না করতে থাকে” অর্থাৎ এই বণ্টন ব্যবস্থার উদ্দেশ্য হলো, সম্পদ যেনো শুধু ধনিদের মধ্যে চক্রাকারে ঘুরতে না থাকে, বরং তা ধনী ও দরিদ্রদের মধ্যে বন্টন হতে থাকা জরুরি । | যাকাত হলো সম্পদের যেটুকু গরীব মানুষেদের অবশ্য প্রাপ্য হক তা, যখন তা দরিদ্রদের অভাব দূর করে, বঞ্চিতদের প্রয়োজন পূর্ণ করে । আর্তদের সচ্ছলতা এনে দেয় এবং তাদের ক্ষুধা দূর করে আহার করায় ও ভীতি দূর করে শান্তি ও নিরাপত্তা দেয়। কিন্তু যখন যাকাত অভাবীদের অভাব পূরণে যথেষ্ট হয়না, তখন সম্পদে যাকাত ব্যতিত অন্য হক প্রাপ্য হবে। এই হকের সীমা ও পরিমাণ নির্ণয়ের একমাত্র মাপকাঠি হলো অভাব পূরণ । সুতরাং ধনীদের সম্পদ থেকে যতোটুকু নিলে দরিদ্রদের অভাব পূরণ হবে ততোটুকুই নেয়া হবে। কুরতুবী বলেছেন : “আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে তার সম্পদ দান করে” এই আয়াতাংশ থেকে প্রমাণিত হয় : সম্পদে যাকাত ছাড়াও দরিদ্রদের হক রয়েছে এবং সেই হক দেয়ার মাধ্যমেই দানের পূর্ণতা সাধিত হয়। কেউ কেউ বলেন : এ আয়াতে ‘দান করে' দ্বারা ফরয যাকাত বুঝানো হয়েছে। তবে বিশুদ্ধতর মত হলো, এ দ্বারা যাকাতের অতিরিক্ত হক বুঝানো হয়েছে। দারু কুতনি ফাতেমা বিনতে কায়েস থেকে বর্ণনা করেছেন : রসূলুল্লাহ সা. বলেছেন, যাকাত ছাড়াও সম্পদে (দরিদ্রের) হক রয়েছে। অতঃপর তিনি এ আয়াত তেলাওয়াত করলেন : “কেবল পূর্ব ও পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোই পুণ্যের কাজ নয়। বরং পুণ্যের কাজ হলো আল্লাহর উপর, আখেরাতের উপর, ফেরেশতাদের উপর, সকল কিতাবের উপর, সকল নবী ও রসূলের উপর ঈমান আনা, আর আল্লাহর প্রেমে আত্মীয় স্বজন, ইয়াতিম মিসকিন, সাহায্য প্রার্থী এবং দাস মুক্তির জন্য অর্থ দান করা, নামায কায়েম করা, যাকাত দেয়া, কৃত ওয়াদা পূরণ করা, আর অভাবে রোগে শোকে ও যুদ্ধ-বিগ্রহে ধৈর্য ধারণ করা । এরাই প্রকৃত সত্যপরায়ণ আর এরাই মুস্তাকি।” -ইবনে মাজাহ, তিরমিযি । হাদিসটি যদিও সনদের দিক দিয়ে বিতর্কিত, কিন্তু এ আয়াতের বক্তব্য হাদিসটির বিশুদ্ধতা প্রমাণ করে। কেননা আয়াতে নামাযের সাথে যাকাতের উল্লেখ করা হয়েছে। আর এর ছারা প্রমাণিত হয় যে, “আল্লাহ প্রেমে অর্থ দানের” যে বিষয়টি এখানে রয়েছে তা দ্বারা ফরয যাকাত বুঝানো হয়নি। তা যদি বুঝানো হতো, তাহলে যাকাতের বিষয় দু'বার উল্লেখ করা হতো না। তাছাড়া আলেমগণ একমত হয়ে বলেছেন : যাকাত আদায়ের পর যখন মুসলমানদের আর কোনো প্রয়োজন দেখা দেয়, তখন সেজন্য অর্থ দান করা কর্তব্য হয়ে দীড়ায়। ইমাম মালেকের এ উক্তিতেও সবাই একমত এবং আমাদের উপরোক্ত মত তা দ্বারা সমর্থিত হয় যে, “মুসলমান বন্দীদেরকে মুক্ত করতে যদি মুসলমানদের সমস্ত সম্পদ ব্যয় হয়ে যায় তবুও তাদেরকে মুক্ত করা ওয়াজিব” । তফসীর আল-মানারে এ আয়াতের ব্যাখ্যা প্রসংগে বলা হয়েছে : অর্থাৎ আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে অর্থ দান করে অথবা সম্পদের প্রতি আসক্তি থাকা সত্বেও তা দান করে।” ইমাম শেখ মুহাম্মদ আবদুহু বলেছেন : “এই দান যাকাতের অতিরিক্ত । এটাও যাকাতের মত অত্যাবশ্যকীয় সৎকর্ম ও মৌলিক পুণ্যকর্ম। যেখানেই অর্থ দানের প্রয়োজন দেখা দেবে এবং এমন সময়ে প্রয়োজন দেখা দেবে, যখন কারো যাকাত দেয়ার সময় হয়নি, যেমন www.pathagar.com
— পৃষ্ঠা ৩৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।