ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

তহারাত (পবিত্রতা অর্জন) ৩৩ তৃতীয় প্রকার : যে পানির সাথে কোনো পবিত্র বস্তু মিশ্রিত হয়, যেমন সাবান, যাফরান ও আটা প্রভৃতি এবং যে পানি এসব থেকে প্রায়ই বিচ্ছিন্ন হয়না এর বিধি হলো, যতোক্ষণ তা সাধারণ পানি পদবাচ্য থাকে ততোক্ষণ তা পবিভ্রকারী থাকবে। কিন্তু যদি সাধারণ পানি পদবাচ্য না থাকে তাহলে তার বিধি এই যে, তা নিজে পবিত্র কিন্তু অপরকে পবিত্র করবেনা । উম্মে আতিয়া থেকে বর্ণিত, তিনি বলেছেন : “রসূল সা. তীর মেয়ে যয়নবের মৃত্যুর পর আমাদের কাছে এলেন এবং বললেন : তোমরা ওকে তিনবার গোসল করাও, অথবা পাঁচবার অথবা আরো বেশিবার । তোমরা যদি ভালো মনে করো, বরইর পাতা ও পানি দিয়ে গোসল করাও । অতপর শেষবারের গোসলে কর্পুর অথবা কর্পুর থেকে তৈরি কোনো দ্রব্য ব্যবহার করো। যখন গোসল শেষ হবে তখন আমাকে ডাকবে । গোসল শেষে তাকে জানালাম । তিনি তার লুঙ্গী আমাদের দিলেন এবং বললেন, এটি দিয়ে ওকে আবৃত করে দাও।” হাদিসটি সহীহ হাদিস গ্রন্থগুলোর সব কটিতেই বর্ণিত হয়েছে। আর মৃত ব্যক্তিকে একমাত্র সেই পানি দিয়েই গোসল করনো জায়েয, যা দিয়ে জীবিত ব্যক্তির পবিত্রতা অর্জন জায়েয । আর আহমদ, নাসায়ী ও ইবনে খুযায়মা উম্মে হানীর হাদিস বর্ণনা করেন : রসূল সা. ও তার স্ত্রী মাইমুনা রা. একই পাত্র থেকে গোসল করেছেন। সেটি ছিলো তীর স্ত্রী খাদ্যদ্রব্য রাখার এমন একটি পাত্র, যাতে আটার চিহ্ন ছিলো । দেখা যাচ্ছে, উভয় হাদিসেই পানির সাথে মিশ্রণ পাওয়া গেছে, তবে এই মিশ্রণ এতো বেশি নয় যে, তার উপর পানি নামটির প্রয়োগ বন্ধ করে দিতে হবে। চতুর্থ প্রকার : যে পানির সাথে নাপাক জিনিসের মিশ্রণ ঘটে মিশ্রণ দু'রকমের হতে পারে : এক : নাপাক দ্রব্যের মিশ্রণের কারণে পানির স্বাদ, বর্ণ ও গন্ধ পরিবর্তিত হয়ে যাওয়া । এরূপ পানি দ্বারা সর্বসম্মতভাবেই পবিত্রতা অর্জন জায়েয হয়না । ইবনুল মুনযির ও ইবনুল মুলকিন একথা বলেছেন। দুই : পানি তার স্বাভাবিক অবস্থায় বহাল থাকবে এবং তার উল্লিখিত তিনটি বৈশিষ্ট্যের একটিও পরিবর্তিত হবেনা । এর বিধি হলো, এই পানি নিজেও পবিত্র, অন্যকেও পবিত্র করে, চাই কম হোক, বা বেশি হোক । এর প্রমাণ আবু হুরায়রা রা. বর্ণিত হাদিস : “জনৈক বেদুঈন মসজিদে প্রবেশ করে তাতে প্রস্রাব করলো । লোকেরা তৎক্ষণাৎ তার দিকে তেড়ে গেলো এবং তার উপর ঝাঁপিয়ে পড়ার উপক্রম করলো । তখন রসূলুল্লাহ সা. বললেন, ওকে ছেড়ে দাও এবং ওর প্রস্রাবের উপর এক বালতি পানি ঢেলে দাও। তোমাদেরকে তো পাঠানো হয়েছে দীনকে সহজভাবে পেশ করার জন্য, কঠিনভাবে পেশ করার জন্য তোমাদের পাঠানো হয়নি ।” এ হাদিস মুসলিম ব্যতিত আর সবকটি হাদিস গ্রন্থ কর্তৃক বর্ণিত আবু সাঈদ খুদরী রা.-এর হাদিস দ্বারাও এটি প্রমাণিত । তিনি বলেন : জিজ্ঞাসা করা হয়েছিল : “হে রসূলুল্লাহ! আমরা কি বুযায়ার কুয়া থেকে অযু করবো? ২ রসূলুল্লাহ সা. বললেন : পানি ২. বুযায়া' হচ্ছে মদিনার একটি কুয়া । আবু দাউদ বলেছেন : কুতায়বা ইবনে সাঈদকে বলতে শুনেছি, বুযায়া' কুয়ার তত্ববাবধায়ককে জিজ্ঞেস করেছিলাম তার গভীরতা কতোটুকু? তিনি বললেন : সবচেয়ে বেশি পানি যখন হয় তখন তলপেট পৰ্যন্ত হয়। আমি বললাম : যখন কমে? তিনি বললেন : শরীরের যে অংশ ঢেকে রাখার হুকুম রয়েছে তার নিচ পর্যন্ত । আবু দাউদ বলেছেন : আমি আমার চাদর দিয়ে বৃযায়ার কুয়া মেপেছি। চাদরটি তার ওপর লম্বা করে রেখে পরে মেপে দেখেছি, তার প্রশস্ততা ছয় হাত। যে ব্যক্তি আমাকে বাগানের দরজা খুলে দিয়ে তার ভেতরে প্রবেশ করলো তাকে জিজ্ঞেস করলাম : এই কুয়া আগে যেমন ছিলো তা থেকে কি কোনো পরিবর্তন করা হয়েছে? সে বললো না। আমি এঁ কুয়ার পানির রং পরিবর্তিত দেখেছি। ৫ www.pathagar.com

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।