যাফাত ৩৪৭ দেয়া জায়েয । ইবনে সিরীন ও নাখয়ীর মতে, ঈদের দিনের পরও ফিতরা দেয়া জায়েয । আহমদ বলেন : আমি আশা করি ঈদের দিনের পরে দেয়াতে কোনো অসুবিধা হবেনা । ইবনে রিসলান বলেছেন : ঈদের দিনের পরে দেয়া সর্বসম্মতভাবে হারাম । কেননা এটা এক ধরনের যাকাত। কাজেই এটি বিলম্বিত করাতে গুনাহ না হয়ে পারেনা । যেমন নামায নির্দিষ্ট সময় থেকে বিলম্বিত করায় গুনাহ হয়। ইতিপূর্বে হাদিস উল্লেখ করা হয়েছে, ঈদের নামাযের আগে ফিতরা দিলে তা হবে গৃহিত সদকা, নামাযের পরে দিলে হবে একটা সাধারণ সদকা (যা সব সময় দেয়া যায় এবং দেয়া হয়।) ফিতরা কারা পাবে : যারা যাকাত পাওয়ার অধিকারী ফিতরা পাওয়ার অধিকারীও তারাই। অর্থাৎ সূরা তাওবার আয়াতে যে আট শ্রেণীর উল্লেখ রয়েছে তারা । এ শ্রেণীগুলোর মধ্যে সর্বাধিক অগ্রগণ্য হলো দরিদ্বরা । কেননা ইতিপূর্বেই হাদিস উল্লেখ করা হয়েছে : রসূলুল্লাহ সা. ফিতরা ধার্য করেছেন রোযাদারকে পবিত্র করার জন্য বেহুদা ও অশালীন কথা ও কাজ থেকে এবং দরিদ্রদেরকে খাওয়ানোর জন্য । বায়হাকি ও দারু কুতনি বর্ণনা করেছেন, ইবনে উমর রা. থেকে । রসূলুল্লাহ সা. ফিতরা ধার্য করেছেন এবং বলেছেন : দরিদ্রদেরকে এ দিন তোমরা অভাবশূন্য করে দাও। অন্য বর্ণনায় : দরিদ্রদেরকে এ দিন ঘরে ঘরে ধর্না দেয়া থেকে অব্যাহতি দাও। ফিতরা কোন্ জায়গায় দিতে হবে, সে সম্পর্কে যাকাত স্থানান্তর সংক্রান্ত অধ্যায়ে আলোচনা করা হয়েছে। অমুসলিম নাগরিককে ফিতরা দেয়া : যুহরী, আবু হানিফা, মুহাম্মদ ও ইবনে শাবরুমা, অমুসলিম নাগরিকদেরকে ফিতরা দেয়ার অনুমতি দিয়েছেন। কেননা আল্লাহ তায়ালা বলেছেন: ATS ০1 Ajo ur AYR ৩5 ৮০1 ০5 ৮৫96 পভ ৮০ 20 ০৫4 Y “যারা কোফিররা) তোমাদের সাথে দীনের ব্যাপারে যুদ্ধে লিপ্ত হয়নি এবং তোমাদেরকে তোমাদের ঘরবাড়ি থেকে বিতাড়িত করেনি, তাদের প্রতি বদান্যতা প্রদর্শন ও সুবিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেননা নিশ্চয়ই আল্লাহ ন্যায়বানদের ভালোবাসেন ।” (সূরা মুমতাহিনা : আয়াত ৮) ৫৯. সম্পদের যাকাত ছাড়া আর কোনো হক দেয়া কি জরুরি? ইসলাম সম্পদের ব্যাপারে বাস্তব দৃষ্টিতংগি পোষণ করে। সম্পদ তার দৃষ্টিতে জীবনের শিরা উপশিরা এবং ব্যক্তি ও সমষ্টির অবলম্বন। আল্লাহ বলেছেন : CES পরত) 0 লা LN ৪719 52 “তোমরা নির্বোধ লোকদের নিকট তোমাদের ধন সম্পদ সমর্পণ করোনা, যা আল্লাহ তোমাদের জন্য অবলম্বন বানিয়েছেন ।” (সূরা নিসা : আয়াত ৫) এ থেকে বুঝা যায়, যাকাতের বন্টন এমনভাবে হওয়া চাই, যাতে প্রত্যেক ব্যক্তির খাদ্য, বস্ত্র, বাসস্থান ও অন্য সকল মৌলিক প্রয়োজন পূর্ণ হয়, যা পূর্ণ হওয়া একান্ত অপরিহার্য -যাতে সমাজে এমন কোনো ব্যক্তি অবশিষ্ট না থাকে, যে সম্পদ নষ্ট করে এবং যার কোনো অবলম্বন নেই। সম্পদ বন্টনে সচ্ছলতা আনয়নে যাকাতের পন্থাটাই সর্বোত্তম পন্থা। এদ্বারা একদিকে যেমন ধনীর বিলাসিতা সীমিত হয়, তেমনি দরিদ্রকে সচ্ছলতার পর্যায়ে উন্নীত করে এবং তার জীবন থেকে সংকীর্ণতা ও বঞ্চনার দুঃখ বেদনা দূরীভূত করে । যাকাত ধনী কর্তৃক দরিদ্রকে প্রদত্ত কোনো করুণা নয়। বরং তা তার অধিকার । যা আল্লাহ www.pathagar.com
— পৃষ্ঠা ৩৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।