ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ٦١٠
📝 نص 📖 PDF

৩৪৬ ফিক্হুস্‌ সুন্নাহ ফিতরার পরিমাণ : ওয়াজিব ফিতরার পরিমাণ এক সা’ গম, যব, খোরমা, কিশমিস, কিংবা ইকিত (মাখন তোলা হয়নি এমন শুকনো দুধ) চাউল, ভুট্টা ইত্যাদি, যা প্রধান খাদ্য বলে বিবেচিত হয়। (এক সা’ = চার মুদ, আর এক মুদ হলো, একজন পূর্ণ বয়স্ক মধ্যম আকৃতির মানুষের দুই মুঠের সমান, যা ছোট বা বড় একটি পানপাত্র ও আরেক পানপাত্রের এক তৃতীয়াংশ বা দুই পানপাত্র পরিমাণ ।) আবু হানিফা এক সা’ এর মূল্য দেয়াকেও জায়েয বলেছেন। তার মতে, ফিতরাদাতা যদি গম থেকে ফিতরা দেয়, তাহলে আধা সা’ দিলেও ফিতরা আদায় হবে। আবু সাঈদ খুদরী রা. বলেছেন : যখন রসূলুল্লাহ সা. জীবিত ছিলেন, তখন আমরা প্রত্যেক প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক, স্বাধীন ও গোলাম বাবদ এক সা’ খাদ্য শষ্য অথবা এক সা" ইকিত অথবা এক সা’ যব অথবা এক সা’ খোরমা অথবা এক সা’ কিশমিস দিতাম। মুয়াবিয়া হজ্জ বা ওমরা করতে আসা পর্যন্ত আমরা এভাবেই দিয়ে যাচ্ছিলাম। মুয়াবিয়া এসে মিশ্বার থেকে জনগণের সাথে কথা বললেন । তিনি বললেন : আমি মনে করি, সিরিয়ার গমের অর্ধ সা’ এক সা’ খোরমার সমান। লোকেরা এটা মেনে নিলো । কিন্তু আবু সাঈদ বলেন : আমি যতোদিন বেঁচে আছি, এক সাই দিয়ে যাচ্ছি। সবকটি হাদিস গ্রন্থ । তিরমিযি বলেছেন : আলেমদের কেউ কেউ এটাই অর্থাৎ সব কিছু থেকেই এক সা’ দেয়ার পক্ষে । এটা শাফেয়ী ও ইসহাকের মত। কোনো কোনো আলেম বলেন : গম ছাড়া আর সব কিছুরই এক সা’ দিতে হবে । গম থেকে অর্ধ সা’ দিলে চলবে । সুফিয়ান, ইবনুল মুবারক ও কুফাবাসীর মতও এটাই। ফিতরা কখন ওয়াজিব হয়? ফকীহগণ একমত, ফিতরা রমযানের শেষ ভাগে ওয়াজিব হয়। তবে এর সুনির্দিষ্ট সময় নির্ণয়ে মতভেদ রয়েছে। ছাওরী, আহমদ, ইসহাক, শাফেয়ীর মত ও মালেকের দুটি বর্ণিত মতের একটি হলো : ঈদুল ফিতরের রাতের (রমযানের শেষ দিনের) সূর্যান্তের সময়ে ওয়াজিব হয়। কেননা ওটা রমযানের রোযার পরিসমান্তির সময় । আর আবু হানিফা, লায়ছ, শাফেয়ীর পূর্বের মত ও মালেকের দ্বিতীয় মত হলো : ঈদের দিনের সূর্যোদয়ের সময়ে ফিতরা ওয়াজিব হয়। এই মতভেদের ফলাফল দেখা দেয় ঈদের দিন ফজরের পূর্বে ও সূর্যাস্তের পর যে সন্তান ভূমিষ্ঠ হয়- তার বেলায়। তার ফিতরা দেয়া ওয়াজিব কিনা? প্রথমোক্ত মতানুসারে ওয়াজিব নয় । কেননা সে ওয়াজিব হওয়ার সময়ের পরে ভূমিষ্ঠ হয়েছে। আর দ্বিতীয় মতানুসারে ওয়াজিব হবে। কেননা ওয়াজিব হওয়ার সময়ের আগেই সে ভূমিষ্ঠ হয়েছে। ওয়াজিব হওয়ার সময়ের আগে ফিতরা দেয়া জায়েয কিনা : অধিকাংশ ফকীহের মতে ঈদের একদিন বা দু'দিন আগে ফিতরা দেয়া জায়েয । ইবনে উমর রা. বলেছেন : রসূলুল্লাহ সা. আমাদেরকে আদেশ দিয়েছেন ঈদের নামাযে যাওয়ার আগে ফিতরা দিতে । নাফে' বলেছেন : ইবনে উমর ঈদের একদিন বা দু'দিন আগে ফিতরা দিয়ে দিতেন। এর চেয়েও আগে দেয়া জায়েয কিনা তা নিয়েও মতভেদ রয়েছে। আবু হানিফার মতে, রমযানের আগে ফিতরা দেয়া জায়েয । শাফেয়ী বলেন : মাসের প্রথম দিনের আগে দেয়া জায়েয । মালেক ও আহমদের প্রসিদ্ধ মতানুসারে একদিন বা দু'দিন আগে দেয়া জায়েয । ইমামগণ একমত, ফিতরা ওয়াজিব হওয়ার পর দিতে বিলম্ব করলে তা রহিত হয়না । বরং তা খণের ন্যায় পরিশোধ করার বাধ্যবাধকতা থেকে যায়। এমনকি মৃত্যুর আগে হলেও-তা দিতে হবে। ইবনে সিরীন ও নাখ্য়ী ব্যতিত আর সবাই একমত, ঈদের দিন অতিবাহিত করে ফিতরা দেয়া জায়েয নয়। তাদের মতে, ঈদুল ফিতরের দিনের শেষ অবধি www.pathagar.com

— صفحة ٣٤٨ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.