ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

যাকাত ৩৪৫ ৫৭. যাকাত বা সদকা প্রকাশ্যে দান করা যাকাত ও দান প্রকাশ্যে প্রদান করা জায়েয । তবে সাবধান থাকতে হবে যেনো লোক দেখানোর উদ্দেশ্যে না দেয়া হয়। অবশ্য গোপনে দান করাই সর্বোত্তম । আল্লাহ তায়ালা বলেছেন : ৮1539 8521 085 0- ufo ০১০৪০০০৪০৭।1১০০] “তোমরা যদি প্রকাশ্যে দাও তবে তাও ভাল। আর যদি গোপনে দাও ও দরিদ্রদেরকে দাও, তবে সেটাই তোমাদের জন্য সর্বোত্তম ৷” (সূরা বাকারা : আয়াত ২৭১) আহমদ, বুখারি ও মুসলিম আবু হুরায়রা রা. থেকে বর্ণনা করেছেন, যেদিন আল্লাহর ছায়া ব্যতিত আর কোনো ছায়া থাকবেনা, সেদিন সাত ব্যক্তিকে আল্লাহ তার ছায়ার নিচে স্থান দেবেন : ১. ন্যায়নিষ্ঠ শাসক বা নেতা, ২. আল্লাহর আনুগত্যের মধ্য দিয়ে বেড়ে উঠেছে এমন যুবক, ৩. এমন ব্যক্তি যার মন মসজিদের সাথে সংযুক্ত থাকে, ৪. এমন দুই ব্যক্তি, যারা আল্লাহর .উদ্দেশ্যেই পরম্পর সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকে, আল্লাহর জন্যই একত্রিত হয় এবং আল্লাহর জন্যই পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়, ৫. এমন এক ব্যক্তি যে এতো গোপনে দান করে যে, তার ডান হাত যা দান করে বাম হাত তা জানেনা, ৬. এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্বরণ করে এবং তার দু'চোখ অশ্রুতে ভেসে যায় এবং ৭. এমন এক ব্যক্তি, যাকে কোনো ত হল ররর নিত হিলি ভয় করি।” ৫৮. যাকাতুল ফিতর (ফিতরা) রমযানের শেষে ঈদুল ফিতর উপলক্ষে যে সদকা দিতে হয় তাই যাকাতুল ফিতর । এটা প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব, চাই ছোট হোক বা বড় হোক, পুরম্ম হোক বা স্ত্রী হোক, স্বাধীন হোক বা গোলাম হোক। বুখারি ও মুসলিম উমর রা. থেকে বর্ণনা করেছেন : “রসূলুল্লাহ সা. রমযানের ফিতরা ধার্য করেছেন এক সা’ খোরমা অথবা এক সা’ গম প্রত্যেক স্বাধীন বা গোলাম, নারী বা পুরুষ এবং ছোট ও বড় মুসলমানের উপর ।” ফিতরার উদ্দেশ্য : দ্বিতীয় হিজরীর শাবান মাসে ফিতরার বিধান জারি করা হয়, যাতে এটা রোযাদারকে পরিশুদ্ধ করে। কেননা রোযার মধ্যে তার দ্বারা কিছু গর্হিত ও অশালীন কাজ সংঘটিত হয়ে থাকতে পারে । তাছাড়া এ দ্বারা দরিদ্র ও বিত্তহীনদের কিছু সাহায্য হয়। আবু দাউদ, ইবনে মাজাহ ও দারু কুতনি ইবনে আব্বাস রা. থেকে বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. রোযাদারকে নিম্পয়োজন ও অশালীন কথা ও কাজ থেকে পবিত্র করা ও দরিদ্ধকে খাওয়ানোর জন্য ফিতরা ধার্য করেছেন। যে ব্যক্তি ঈদের নামাযের আগে এটা দিয়ে দেবে, তার জন্য এটা পবিভ্রকারী হিসেবে গৃহিত হবে। আর যে নামাযের পরে দেবে, তার জন্য এটা হবে সাধারণ দান ।” কার উপর ফিতরা ওয়াজিব : নিজের ও নিজের পরিবারের একদিন ও এক রাতের খাদ্যের অতিরিক্ত এক সা' পরিমাণ খাদ্যের মালিক প্রত্যেক স্বাধীন মুসলমানের উপর ফিতরা ওয়াজিব । নিজের পক্ষ থেকে এবং যার যার ব্যয় নির্বাহের দায়িত্ব তার উপর অর্পিত যথা স্ত্রী, ছেলে; মেয়ে, চাকর বাকর তাদের পক্ষ থেকে ফিতরা দিতে হবে। (মালেক, শাফেয়ী ও আহমদের মাযহাব অনুসারে পরিবারের একদিন ও এক রাতের খাবারের অতিরিক্ত এক সা’ খাবার থাকলেই ফিতরা ওয়াজিব। শওকানি বলেন : এটাই সঠিক। হানাফিদের মতে, যাকাতের নিসাবের মালিক হওয়া শর্ত)। 88 — www.pathagar.com

— পৃষ্ঠা ৩৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।