ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

৩৪৪ ফিক্হুস্‌ সুন্নাহ এবং পিতার কাছে হাযির করলাম । তিনি বললেন : আমি তো তোমাকে দিতে চাইনি, আমি বিবাদী হয়ে বিষয়টি রসূল সা.-এর নিকট নিয়ে গেলাম । রসূলুল্লাহ সা. বললেন : হে ইয়ামীদ, তুমি যা নিয়ত করেছ তদ্ধপ ফল পাবে। আর হে মুয়ান, তুমি যা নিয়েছ, তা তোমারই থাকবে । -আহমদ ও বুখারি । হাদিসটিতে উল্লিখিত সদকার যদিও নফল হবার সম্ভাবনাও রয়েছে, তথাপি এতে “যা" শব্দটি ব্যাপক অর্থবোধক । তাই নফল বা ফরয যাই হোক, তার বিধি একই হবে। এর প্রমাণ হিসেবে আবু হুরায়রার আর একটি হাদিস উল্লেখ্য করা হয়। রসূলুল্লাহ সা. বলেছেন : বনী ইসরাইলের এক ব্যক্তি প্রতিজ্ঞা করলো : আজ রাতে আমি কিছু সদকা করবোই। তারপর সে তার সদকা নিয়ে বের হলো। অতপর সে নিজের অজান্তে এক চোরকে সদকা দিলো। লোকেরা বলাবলি করলো : আজ রাতে জনৈক চোর সদকা পেয়েছে । এরপর এ ব্যক্তি বললো : হে আল্লাহ! তোমরা প্রশংসা । সে পুনরায় প্রতিজ্ঞা করলো : আজ রাতে আমি কিছু সদকা করবোই। তারপর সে সদকা নিয়ে বের হলো। এবার সে নিজের অজান্তে এক ব্যতিচারিণী মহিলাকে সদকা দিয়ে বসলো। এবারও লোকেরা বলাবলি করলো : আজ রাতে জনৈকা ব্যভিচারিণী মহিলা সদকা পেয়েছে। লোকটি বললো : হে আল্লাহ তোমার জন্য যাবতীয় প্রশংসা যদিও একটি ব্যভিচারিণীকে সদকা দিয়ে থাকি । আমি অবশ্যই পুনরায় সদকা করবো । তারপর সে সদকা নিয়ে বের হলো এবং নিজের অজান্তে জনৈক ধনাট্য ব্যক্তিকে সদকা দিয়ে বসলো। এবারও লোকেরা বলাবলি করলো : আজ জনৈক ধনাঢ্য ব্যক্তি সদকা পেয়েছে। এরপর এ ব্যক্তি বললো : হে আল্লাহ চোর, ব্যভিচারিণী ও ধনাঢ্য লোককে সদকা দিয়েছি এজন্য তোমার প্রশংসা । এরপর সেই ব্যক্তি স্বপ্নে দেখলো : কে যেনো তাকে বলছে : তুমি যে চোরকে সদকা দিয়েছ, তাতে সে চুরি থেকে নিজেকে সংশোধন করতে পারে । আর ব্যভিচারিণী সদকা পেয়ে ব্যভিচার থেকে তাওবা করতে পারে । আর ধনী ব্যক্তি সদকা পেয়ে শিক্ষা লাভ করতে পারে এবং আল্লাহর দেয়া সম্পদ থেকে দান করতে পারে । -আহমদ, বুখারি ও মুসলিম। আর রসূলুল্লাহ সা. তার কাছে যে ব্যক্তি সদকা চেয়েছিল তাকে তিনি বলেছিলেন : “তুমি যদি সেই আটজনের একজন হও তাহলে আমি তোমাকে তোমার প্রাপ্য দেবো ।” আর তিনি দু'জন সুস্থ সবল লোককে যাকাত দিলেন এবং বললেন : তোমরা চাইলে তোমাদেরকে দিতে পারি। অথচ যাকাতে কোনো ধনীরও হক নেই, সুস্থ সবল ও উপার্জনক্ষম ব্যক্তিরও হক নেই।” আল মুগনীতে বলা হয়েছে : সচ্ছলতাকে যদি হিসেবে ধরা হতো, তাহলে তাদেরকে শুধু বলেই ক্ষান্ত থাকা হতোনা । | ইমাম মালেক, শাফেয়ী, আবু ইউসুফ, ছাওরী ও ইবনুল মুনযিরের অভিমত হলো, ভুল যখন ধরা পড়েছে, তখন অযোগ্য ব্যক্তিকে যাকাত দেয়াতে যাকাত আদায় হবেনা, পুনরায় উপযুক্ত ব্যক্তিকে যাকাত দিতে হবে। কেননা যে প্রাপ্য নয় সে তাকে ফরয যাকাত দিয়েছে। কাজেই সে তার দায়িত্ব থেকে অব্যাহতি পায়নি । যেমন মানুষের মধ্য থেকে যার কাছ থেকে খণ নিয়েছে তাকে ফেরত না দিয়ে অন্যকে ফেরত দিলে খণ পরিশোধ হবেনা । ইমাম আহমদের মত দু'রকম বর্ণিত হয়েছে । যাকে ধনী মনে করে যাকাত দিলো, সে ধনী প্রমাণিত হলে এক বর্ণনা অনুসারে আদায় হয়ে যাবে, অন্য বর্ণনা অনুসারে আদায় হবেনা । তবে যদি প্রকাশ পায়, যাকে যাকাত দেয়া হয়েছে সে যাকাত পাওয়ার অযোগ্য । যথা- গোলাম, কাফির, হাশেমী কিং দাতার আত্মীয়, তাহলে যাকাত আদায় হবেনা । এক্ষেত্রে ইমাম আহমদ থেকে এই একটি মতই বর্ণিত। কেননা অন্যদেরকে চেনা গেলেও কে ধনী কে দরিদ্র তা চেনা সম্ভব নয়। আল্লাহ বলেন : “মূর্খ মানুষ তাদের লোভহীনতার কারণে তাদেরকে ধনী মনে করে ।” www.pathagar.com

— পৃষ্ঠা ৩৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।