ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

যাকাত ৩৪৩ শহরে পাঠানো জায়েয হবেনা । কেননা আমর ইবনে শুয়াইৰ থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. মুয়ায বিন জাবালকে পাঠানোর পর থেকে রসূল সা.-এর মৃত্যু পর্যন্ত তিনি সৈন্যদের সাথেই ছিলেন। তারপর তিনি উমরের নিকট এলেন। উমর রা. তাকে আগের দায়িতেই ফেরত পাঠালেন এরপর মুয়ায উমরের নিকট জনগণের যাকাত পাঠালেন। এতে উমর অসন্তুষ্টি প্রকাশ করলেন এবং বলেলেন : আমি তোমাকে যাকাত সদকা ও জিযিয়া আদায় করতে পাঠাইনি। তোমাকে পাঠিয়েছি শুধু ধনিদের কাছ থেকে যাকাত আদায় করে দরিদ্রদের মধ্যে বন্টন করতে । মুয়ায বললেন : আমার কাছ থেকে যাকাত গ্রহণ করার মতো কাউকে না পেয়েই আপনার কাছে পাঠিয়েছি। পরবর্তী বছর মুয়ায অধিক যাকাত উমরের কাছে পাঠালেন। এরপরও উভয়ের মধ্যে আগের মতো বাক্য বিনিময় হলো । তৃতীয় বছরে মুয়ায পুনরায় সমগ্র যাকাত উমরের নিকট পাঠালেন। উমর এবারও আগের মতো প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। মুয়ায বললেন : আমি যাকাত নেয়ার মতো কাউকে পাইনি । আবু উবাইদ ইমাম মালেক বলেছেন : কোনো শহরে প্রয়োজন দেখা দেয়া ছাড়া সেখানে যাকাত পাঠানো জায়েয নয়। এরূপ অবস্থায় সরকার বিচার বিবেচনা করে সেখানে যাকাত পাঠাবে । হাম্বলীদের মতে, এক শহরের যাকাত সেই শহর থেকে এতো দূরে পাঠানো যাবেনা যেখানে যেতে নামায কসর করতে হয় । যেখানে যাকাত ফরয হয়েছে সেখানে অথবা তার কাছেই কসরের চেয়ে কম দূরত্বের মধ্যে বন্টন করতে হবে। আবু দাউদ বলেছেন : আহমদকে এক শহর থেকে অন্য শহরে যাকাত পাঠানো সম্পর্কে জিজ্ঞাসা করা হলো । তিনি বললেন পাঠানো চলবেনা । বলা হলো সেখানে যদি যাকাতদাতার আত্মীয় স্বজন থাকে? তিনি বললেন : না, তবে তার নিজ শহরের দরিদ্ররা যদি তার মুখাপেক্ষী না থাকে তাহলে স্থানান্তর করা যাবে । এর প্রমাণ হিসেবে উপরোক্ত আবু উবাইদের হাদিস উল্লেখ করা হয়েছে। ইবনে কুদামা বলেছেন : কেউ যদি এ মতের বিরুদ্ধাচরণ করে অন্য শহরে পাঠিয়ে দেয়, তাহলে অধিকাংশ আলেমের মতে যাকাত আদায় হয়ে যাবে । যাকাতদাতা যদি এক শহরে এবং তার সম্পদ অন্য শহরে থাকে তাহলে যে শহরে সম্পদ রয়েছে, সেটিই বিবেচ্য ।.কেননা সম্পদই যাকাত ফরয হওয়ার কারণ এবং যাকাত প্রাপকদের দৃষ্টি সেদিকেই কেন্দ্রীভূত থাকে । আর যদি কিছু সম্পদ যে শহরে সে অবস্থান করছে সেখানে এবং বাকি সম্পদ অন্য শহরে থাকে, তাহলে যে শহরে সে অবস্থান করছে সেখানে পুরো যাকাত বন্টন করবে । এ হলো যাকাতের বিধান। ফেতরার বিধান হলো, তা যেখানে ওয়াজিব হয় সেখানেই বন্টন করতে হবে, চাই তার সম্পদ সেখানে থাকুক বা না থাকুক । ৫৬. যাকাতের বন্টনে ভুল হলে যাকাত কাদের প্রাপ্য আর কাদের জন্য নিষিদ্ধ, তার বিবরণ আগেই দেয়া হয়েছে। কিন্তু যাকাতদাতা যদি ভুলক্রমে যার জন্য নিষিদ্ধ তাকে দিয়ে ফেলে এবং অজ্ঞতাবশত যার প্রাপ্য তাকে বাদ দেয়, তারপর নিজের ভুল বুঝতে পারে, তাহলে কি তার যাকাত আদায় হয়ে যাবে, নাকি যাকাত তার কাধে খণ হিসেবে বহাল থাকবে এবং তাকে পুনরায় উপযুক্ত খাতে যাকাত দিতে হবে? এ ব্যাপারে ফকীহদের দৃষ্টিভগিতে পার্থক্য রয়েছে। আবু হানিফা, মুহাম্মদ, হাসান ও আবু উবাইদের মতে তার যাকাত আদায় হয়ে যাবে, পুনরায় তাকে আর যাকাত দিতে হবেনা । মুয়ান বিন ইয়াবীদ বলেছেন : আমার পিতা কিছু দিনার সদকা হিসেবে দেয়ার উদ্দেশ্য বের করলেন এবং মসজিদে এক ব্যক্তির নিকট রাখলেন। আমি এসে সেই দিনারগুলো নিলাম www.pathagar.com

— পৃষ্ঠা ৩৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।