৩৪২ ফিক্হুস্ সুন্নাহ যাকাত বাবদ তা দিয়ে দেয়, তাহলে যাকাত আদায় হবে চাই সে দখলে নিক বা না নিক। তবে যদি কেউ তার ধণ বাবদ ফেরত দেয়ার শর্তে যাকাত দেয়, তাহলে যাকাত আদায় হবেনা এবং সর্বসম্মতভাবে যাকাত থেকে দায়মুক্ত হবেনা, এতে সর্বসম্মতভাবে খণও পরিশোধ হবেনা । আর যদি উভয়ের তদ্রপ নিয়ত থাকে কিন্তু এরূপ শর্ত আরোপ করেনি তাহলে সর্বসম্মভাবে এটা জায়েয হবে এবং যাকাত আদায় হয়ে যাবে । আর যদি খণ বাবদ তাকে ফেরত দেয়, তাহলে দায়মুক্ত হয়ে যাবে। ৫৫. যাকাতের স্থানান্তর ফকীহগণ এক শহর থেকে অন্য শহরে যাকাত পাওয়ার যোগ্য লোকদের নিকট যাকাত স্থানান্তরকে জায়েয বলে মতৈক্য প্রকাশ করেছেন- যদি যাকাতদাতার শহরের লোকদের মধ্যে কেউ তার মুখাপেক্ষী না থাকে । কিন্তু যদি যাকাতদাতার গোত্র বা শহরের লোকেরা তার মুখাপেক্ষী থাকে, তাহলে বহু হাদিসে ছ্যর্থহীন ভাষায় বলা হয়েছে, প্রত্যেক শহরের যাকাত সেই শহরের দরিদ্রদের মধ্যেই বণ্টন করতে হবে এবং অন্য শহরে পাঠানো যাবেনা । কেননা যাকাতের উদ্দেশ্য হলো, প্রত্যেক শহরের দরিদ্রদের দারিদ্র্য মোচন। কোনো শহরে দরিদ্ব লোক থাকা সত্তেও যদি যাকাতকে সেই শহর থেকে অন্য শহরে পাঠানোর অনুমতি দেয়া হয়, তাহলে এটা এ শহরের দরিদ্রদেরকে দারিদ্রের করাল গ্রাসে নিপতিত রাখারই শামিল হবে । ইতিপূর্বে মুয়াষের হাদিসে বলা হয়েছে : “তাদেরকে জানিয়ে দিও, তাদের উপর যাকাত দেয়ার দায়িত্ব রয়েছে, যা তাদের মধ্য থেকে যারা ধনী, তাদের কাছ থেকে আদায় করে তাদের মধ্যে যারা দরিদ্র তাদের মধ্যে বন্টন করা হবে ।” আবু জুহাইফা বলেছেন : আমাদের নিকট রসূলুল্লাহ সা.-এর যাকাত আদায়কারী এলো । সে ধনীদের কাছ থেকে যাকাত আদায় করলো এবং দরিদ্রদের মধ্যে বন্টন করলো । আমি একজন ইয়াতিম কিশোর ছিলাম, আমাকে একটা অল্প বয়স্ক উটনী দিলো। -তিরিমিযি। আর ইমরান বিন হোসাইন থেকে বর্ণিত, তাকে যাকাত আদায়ের কর্মচারি নিয়োগ করা হলো । তিনি যখন ফিরে এলেন, তখন তাকে জিজ্ঞাসা করা হলো : আদায়কৃত সামি কোথায়? তিনি বললেন : এসব সামগ্রির জন্য আমাকে পাঠিয়েছেন কি? রসূলুল্লাহ সা.-এর সময় যেখান থেকে যাকাত আদায় করতাম সেখান থেকেই আদায় করেছি এবং যেখানে বন্টন করতাম সেখানেই বণ্টন করে এসেছি। -আবু দাউদ, ইবনে মাজাহ । তাউস বলেছেন : মুয়াষের চিঠিতে লেখা ছিলো : যে ব্যক্তি এক শহর থেকে অন্য শহরে যাবে, তার যাকাত ও উশর তার আপন জনেরা যে শহরে থাকে, সেখানেই বণ্টন করা হবে । -সুনানে আছরাম। এসব হাদিস থেকে ফকীহগণ প্রমাণ দর্শিয়েছেন, প্রত্যেক শহরের যাকাত সেই শহরের দরিদ্রদের মধ্যে বণ্টন করা হবে । তবে আগে যেমন বলা হয়েছে : যাকাতদাতার শহরবাসীর যদি যাকাতের প্রয়োজন না থাকে, তাহলে তা অন্য শহরের উপযুক্ত লোকদের কাছে স্থানান্তর করা জায়েয হবে। এ ব্যাপারে ফকীহগণ একমত । তবে হানাফিরা বলেছেন : অন্য শহরে যাকাত স্থানান্তর করা মাকরূহ। অন্য শহরে দরিদ্র আত্মীয় থাকলে তাদেরকে দেয়া মাকরূহ হবেনা । কেননা এতে আত্মীয়দের সমাদর করা হবে। তাছাড়া অন্য শহরে যদি এমন কোনো জনগোষ্ঠী থাকে, যারা তার শহরবাসীর চেয়ে বেশি মুখাপেক্ষী অথবা অন্য শহরে স্থানান্তর করলে যদি মুসলমানদের বেশি উপকার হয়, তাহলেও স্থানান্তর করা মাকরূহ হবেনা । অনুরূপ, অমুসলিম দেশ থেকে মুসলিম দেশে, ইসলামী বিদ্যানুরাগীদের কাছে, কিংবা বছর শেষ হবার আগে অগ্রিম পাঠালে স্থানান্তর করা মাকরূহ হবেনা । | শাফেয়ীদের মতে, যে শহরে যাকাত ফরয হয়েছে, সেখানে যাকাত পাওয়ার যোগ্য লোক না থাকলেই অন্য শহরে যাকাত পাঠানো 'যাবে। থাকলে সেখানেই বন্টন করতে হবে এবং অন্য www.pathagar.com
— পৃষ্ঠা ৩৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।