যাকাত ৩৪১ ৫৩. স্বামী ও আত্মীয়দের যাকাত দেয়া মুস্তাহাব স্ত্রীর যখন যাকাত দেয়ার উপযুক্ত সম্পদ থাকে এবং স্বামী যাকাত পাওয়ার উপযুক্ত হয়, তখন তাকে যাকাত দেয়া তার জন্য বৈধ । কেননা স্ত্রীর উপর স্বামীকে ভরণ পোষণ দেয়ার কোনো দায়িত্ব নেই। অন্য কাউকে দেয়ার চেয়ে অভাবি স্বামীকে দেয়াতে সওয়াব বেশি হবে। আবু সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত, ইবনে মাসউদের স্ত্রী .যয়নব বললো : হে রসূলুল্লাহ সা. আপনি আজ সদকা করার আদেশ দিয়েছেন। আমার কাছে একটি গহনা ছিলো । সেটি আমি সদকা করতে চেয়েছিলাম । কিন্তু ইবনে মাসউদ দাবি করলো, সে ও তার সন্তান অন্যদের চেয়ে আমার সদকার বেশি উপযুক্ত । রসূলুল্লাহ সা. বললেন : ইবনে মাসউদ সত্য বলেছে, তোমার স্বামী ও সন্তান তোমরা সদকা পাওয়ার অধিকতর উপযোগী ৷” -বুখারি। শাফেয়ী, ইবনুল মুনযির, আবু ইউসুফ, মুহাম্মদ ও যাহেরী মাযহাব ও ইমাম আহমদ থেকে প্রাপ্ত একটি বর্ণনার অভিমত এটাই । কিন্তু আবু হানিফা প্রমুখের মত হলো, স্বামীকে স্ত্রীর যাকাত দেয় জায়েয নয়। যয়নবের হাদিস নফল সদকা সংক্রান্ত, যাকাত সংক্রান্ত নয়। ইমাম মালেক বলেছেন : স্ত্রীর কাছ থেকে যাকাত নিয়ে স্বামী যদি স্ত্রীর ভরণ পোষণেই ব্যয় করতে চায়, তাহলে তা জায়েয হবেনা । অন্য কোনো ব্যয় নির্বাহ করতে চাইলে জায়েয হবে। যাকাত দেয়া জায়েয, যদি তারা যাকাতের যোগ্য হয়। অধিকাংশ আলেমের মত এটাই। রসূলুল্লাহ সা. বলেছেন : দরিদ্র মিসকিনকে দান করলে তা দান। (অর্থাৎ তাতে দানের সওয়াব পাওয়া যায়) আর আত্মীয়কে দান করলে তা দান এবং আত্মীয় সমাদর দুটোই । (অর্থাৎ এতে দ্বিগুণ সওয়াব পাওয়ার যায় : একটি দানের আর একটি আত্মীয় সমাদরের ৷) -আহমদ নাসায়ী, তিরমিযি ৷ ৫৪. ইসলামী ভ্ঞানার্জনরতদের যাকাত দেয়া যাবে, ইবাদতে মশগুলদেরকে নয় নববী বলেছেন : কোনো ব্যক্তি নিজের প্রয়োজনীয় জীবিকা উপার্জনে সক্ষম, কিন্তু কোনো ধরনের ইসলামী জ্ঞান অর্জনে নিয়োজিত থাকায় তা পারেনা ৷ কেননা জীবিকা উপার্জন করতে গেলে বিদ্যা উপার্জন করা সম্ভব হয়না । এরূপ ব্যক্তির জন্য যাকাত গ্রহণ করা জায়েয । কেননা ইসলামের জ্ঞান অর্জন করা ফরযে কেফায়া, তবে যে ব্যক্তি ইসলামী জ্ঞান অর্জনে অক্ষম অথচ জীবিকা উপার্জনে সক্ষম, তার পক্ষে যাকাত গ্রহণ করা জায়েয নয়, চাই সে বিদ্যালয়েই সর্বক্ষণ অবস্থান করুক । এটাই প্রসিদ্ধ সঠিক মত । পক্ষান্তরে যে ব্যক্তি নফল ইবাদতে নিয়োজিত থাকে, জীবিকা উপার্জন তার নফল ইবাদতে আংশিক বা পুরোপুরি বাধা দেয়, তার জন্য যাকাত গ্রহণ সর্বসম্মতভাবেই অবৈধ। কেননা তারা ইবাদতের উপকারিতা তার নিজের মধ্যেই সীমাবদ্ধ । পক্ষান্তরে ইসলামী বিদ্যা উপার্জনকারীর অবস্থা এর বিপরীত। যাকাত থেকে খণ পরিশোধ করা : নববী বলেছেন, কোনো অসচ্ছল ব্যক্তির ঘাড়ে যদি কোনো খণ থাকে এবং সে তার যাকাত থেকে খণ কেটে দিতে চায় আর বলে আমি আমার যাকাত থেকে এই ধণ কেটে দিলাম, তাহলে এ ব্যাপারে দুটো মত রয়েছে। বিশুদ্ধতর মত হলো, যাকাত আদায় হবেনা । এটা আহমদ ও আবু হানিফার মত। কেননা যাকাত তার ঘাড়ে রয়েছে। ওটা কারো দখলে দিয়ে দেয়া ব্যতিত তা থেকে সে দায়মুক্ত হবেনা । দ্বিতীয় মত হলো, যাকাত আদায় হয়ে যাবে । এটা হাসান বসরী ও আতার মত। কেননা সে যদি কাউকে দিয়ে আবার তার কাছ থেকে নিয়ে নিতো, তাহলে সেটা জায়েয হতো । সুতরাং যখন তার দখলে দেয়নি, তখনও তা জায়েয হবে, যেমন কারো কাছে যদি আমানত স্বরূপ কিছু টাকা থাকে এবং www.pathagar.com
— পৃষ্ঠা ৩৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।