৩৪০ ফিক্হুস্ সুন্নাহ খুটো দিয়ে বাধা ঘোড়ার মতো। সে চার দিকে যতোই ঘুরুক অবশেষে খুটোর কাছেই ফিরে আসে । (অর্থাৎ বান্দা ঈমানের দাবি অনুসারে সৎ কাজ বর্জন করে ঈমান থেকে দূরে সরে যায়। বর্জনের জন্য অনুতপ্ত হয়েও ভবিষ্যতে আর বর্জন না করার সংকল্প নিয়ে পুনরায় ঈমানের দিকে ফিরে আসে যেমন ঘোড়া তার খুটোর নিকট ফিরে আসে ।) মুমিন কখনো কখনো ভুল করে, আবার ঈমানের দিকে ফিরে আসে, সুতরাং তোমরা খোদাভীরু ও সৎকর্মশীল মুমিনদেরকে আহার করাও । -আহমদ। ইবনে তাইমিয়া বলেছেন : সাহায্যের মুখাপেক্ষী ব্যক্তি যদি বেনামাষী হয়, তবে তওবা না করা ও নামাযের পাবন্দী না করা পর্যন্ত তাকে কিছুই দেয়া হবেনা । ইবনে তাইমিয়ার এমত সঠিক, কেননা নামায তরক করা মস্ত বড় গুনাহ, যে ব্যক্তি এতো বড় গুনাহে জড়িত, সে তাওবা না করা পর্যন্ত তাকে কোনো সাহায্য করা বৈধ হতে পারেনা । যারা বেহুদা অর্থহীন কার্যকলাপে লিপ্ত থাকে, সেসব বেপরোয়া ধরনের লোক যারা খারাপ কাজ থেকে আত্মসম্বরণ করেনা, কোনো বিপথগামিতা থেকে নিবৃত্ত থাকেনা, যাদের বিবেক বিনষ্ট হয়ে গেছে, স্বভাব বিকৃত হয়ে গেছে এবং ভালো অনুভূতি ও মন্দ প্রেরণা নিষ্ক্রিয় হয়ে গেছে, তারাও বেনামাধীদের মতো যাকাত পাওয়ার অযোগ্য বিবেচিত হবে- যদি না তা তাদেরকে সৎপথের দিকে আকৃষ্ট ও আত্মশুদ্ধিতে উদ্বুদ্ধ করতে পারে এবং তাদের ভেতরে ধর্মীয় আবেগ ও সৎকর্মের প্রেরণা পুনজীবিত করতে পারে। ৫২. যাকাতদাতার জন্যে তার যাকাতের মাল ক্রয় করা নিষেধ রসূলুল্লাহ সা. যাকাতদাতাকে যে যাকাত আল্লাহর উদ্দেশ্য দিয়েছে তা খরিদ করতে নিষেধ করেছেন, ঠিক যেভাবে মুহাজিরদেরকে হিজরত করে মক্কা ছেড়ে যাওয়ার পর সেখানে ফিরে যেতে নিষেধ করেছেন। “আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত, উমর রা. এক ব্যক্তিকে আল্লাহর পথে যুদ্ধ করার জন্য একটা ঘোড়া দিলেন । পরে দেখলেন এ ঘোড়াটা বিক্রি হচ্ছে। তাই তিনি ঘোড়াটি খরিদ করার ইচ্ছা করলেন। রসূলুল্লাহ সা. কে জিজ্ঞাসা করলে রসূলুল্লাহ সা. তাকে বললেন : খরিদ করোনা এবং তোমার প্রদত্ত সদকা ফিরিয়ে নিওনা । -বুখারি, মুসলিম, আবু দাউদ ও নাসায়ী। নববী বলেছেন : এ নিষেধাজ্ঞা দ্বারা হারাম বুঝানো হয়নি, মাকরূহ বুঝানো হয়েছে । তাই যে ব্যক্তি কোনো জিনিস যাকাত বা সদকা হিসেবে অথবা কাফফরা মানত বা অনুরূপ কোনো নফল দান হিসেবে কাউকে দিয়েছে, তা যাকে সে দিয়েছে তার কাছ থেকে খরিদ করা তার জন্য মাকরূহ তথা অবাঞ্কিনীয়। খরিদ করা বা অন্য কোনো পন্থায় সেচ্ছায় পুনরায় উক্ত জিনিসের মালিক হওয়া সমীচীন নয়। তবে যদি উত্তরাধিকার সূত্রে তার মালিক হয় তাহলে মাকরূহ হবেনা । ইবনে বাত্তাল বলেছেন : উমর রা.-এর এই হাদিসের আলোকে অধিকাংশ আলেম কোনো ব্যক্তি কর্তৃক নিজের দেয়া সদকা খরিদ করা অপছন্দনীয় মনে করেন। কিন্তু ইবনুল মুনির বলেছেন : হাসান, ইকরামা, রবীয়া ও আওযায়ী সদকাকৃত সামগ্রি ক্রয় করার অনুমতি দিয়েছেন। ইবনে হাযম এ মতটিকে অগ্রাধিকার দিয়েছেন । তিনি আবু সাঈদ খুদরী রা.-এর হাদিস দ্বারা প্রমাণ দিয়েছেন। তাতে রসূলুল্লাহ সা. বলেছেন : পাঁচ ব্যক্তি ব্যতিত কোনো ধনীর জন্য যাকাত হালাল নয় : আল্লাহর পথের যোদ্ধা, যাকাত বিভাগের কর্মচারি, খণগ্রস্ত, যে ব্যক্তি নিজের টাকা দিয়ে যাকাত বা সদকার সামগ্রি কিনে নেয় অথবা কোনো: ব্যক্তির একজন দরিদ্র প্রতিবেশি ছিলো, সে সেই দরিদ্রকে যাকাত দিলো, অতঃপর সেই দরিদ্র ব্যক্তি ধনী ব্যক্তিকে যাকাতের উক্ত সামগ্রি উপহার স্বরূপ দিলো । www.pathagar.com
— পৃষ্ঠা ৩৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।