যাকাত ৩৩৯ তোমাদের নিকট যা প্রাপ্য তা দিয়ে দিও, আর তোমাদের যা প্রাপ্য তা আল্লাহর কাছে চেয়ো।” বুখারি ও মুসলিম। ৩. ওয়ায়েল ইবনে হাজর বলেন : এক ব্যক্তি রসূলুল্লাহ সা. কে জিজ্ঞাসা করলো, আপনি কি ভেবে দেখেছেন, আমাদের উপর যদি কখানো এমন শাসক নিযুক্ত হয়, যারা শুধু নিজের পাওনা চাইবে এবং আমাদের পাওনা আটকে রাখবে, তখন আমরা কী করবো? তিনি বললেন, তোমরা তাদের হুকুম শুনবে ও আনুগত্য করবে । কারণ তাদের কর্মের জন্য তারা দায়ী হবে, আর তোমাদর কর্মের জন্য তোমরা দায়ী হবে । -মুসলিম। শওকানি বলেছেন : এসব হাদিস থেকে অধিকাংশ আলেমের মতে, জালেম শাসকদের কাছেও যাকাত অর্পণ করার বৈধতা ও তাতে যাকাত আদায় হয়ে যায় বলে প্রমাণিত হয়। তবে এটা মুসলিম দেশের মুসলমান শাসকদের ক্ষেত্রে প্রযোজ্য । পক্ষান্তরে প্রচলিত আধুনিক সরকারগুলোর নিকট যাকাত দেয়া যাবে কিনা, সে সম্পর্কে শাইখ রশিদ রেযা বলেছেন : “এ যুগে অধিকাংশ দেশে মুসলমানদের কোনো ইসলামী সরকার নেই, যা মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেয়, ইসলামী বিধানকে বাস্তবায়িত করে, ইসলাম বিরোধী অপপ্রচার প্রতিরোধ করে, ইসলাম ও মুসলমানদের প্রতিরক্ষার জন্য জিহাদ করে যা প্রত্যেক মুসলমানের উপর ক্ষেত্র বিশেষে ফরযে আইন (ব্যক্তিগতভাবে প্রত্যেকের উপর) বা ফরযে কেফায়া (সমষ্টিক ফরয, যা কতক লোকে পালন করলে সকলের পক্ষ থেকে পালিত হয়), ইসলামের শান্তির বিধান কার্যকরী করে, আল্লাহর আদেশ কৃত যাকাত আদায় করে এবং তার নির্ধারিত খাতসমূহে ব্যয় করে। বরং অধিকাংশ মুসলিম দেশ সাম্রাজ্যবাদী দেশগুলোর অধীন হয়ে পড়েছে । কোনো কোনোটিতে এমন মুসলিম শাসক রয়েছে যাদেরকে বিজাতীয়রা ইসলামের নামে জনগণকে দাসত্বের শৃংখলে আবদ্ধ করার জন্য ক্রীড়নক হিসেবে ব্যবহার করে। এমনকি ইসলামের ক্ষতি সাধনেও তাদেরকে ব্যবহার করে এবং এসব শাসক নিজেদের প্রভাব প্রতিপত্তি ও সম্পদের জোরে যাকাত সদকা ও ওয়াকফ ইত্যাকার ধর্মীয় কর্মকাণ্ডে সেচ্ছাচারমূলক ক্ষমতা প্রয়োগ করে। এ ধরনের সরকারগুলোর নিকট যাকাতের এক কপর্দকও অর্পণ করা বৈধ নয়, এসব রাষ্ট্রের রাষ্ট্রপতির উপাধি, ধর্ম যাই হোক না কেন। এ ছাড়া যেসব মুসলিম দেশের শাসকরা ইসলামের আনুগত্য করে এবং শাসকদেরকে ডিংগিয়ে মুসমলানদের কোষাগারে বিদেশীরা কর্তৃত্ব চালায়না, সেসব দেশের সরকারের নিকটই সরাসরি দেয় যাকাত (যথা শস্য, ফল ও পশুর যাকাত) দেয়া বাধ্যতামূলক, অনুরূপ স্বর্ণ রৌপ্যের যাকাত সরকার চাইলে দেয়া বাধ্যতামূলক । ফকীহগণের মতানুসারে এসব দেশে শাসকরা কোনো কোনো ক্ষেত্রে স্বৈরাচারি ও যুলুমবাজ হলেও তাদের নিকট যাকাত দেয়া যাবে ।” ৫১. যাকাত সৎ লোকদেরকে দেয়া মুস্তাহাব নির্ধারিত আটটি খাতের আওতাভুক্ত ও পাওয়ার উপযুক্ত হলে মুসলমানকেই যাকাত দিতে হবে, চাই সে সৎ লোক হোক বা ফাসেক তথা অসৎ লোক হোক (কবীরা গুনাহে জড়িত অথবা সগীরা গুনাহে অভ্যস্ত ব্যক্তিকে ফাসেক বলা হয়), তবে যখন নিশ্চিতভাবে জানা যাবে, সে এ দ্বারা কোনো হারাম কাজ সংঘটিত করতে সামর্থ্য অর্জন করবে তখন তাকে দেয়া যাবেনা, যাতে সে হারাম কাজ করার সামর্থ্য লাভ না করে। কিন্তু যখন কিছুই জানা যায়না এবং এ দ্বারা সে উপকৃত হবে এটা জানা যায়, তখন দেয়া যাবে । যাকাতদাতা যাকাত দেয়ার জন্য সৎ আলেম, পরোপকারী ও মানবীয় শুণাবলীসম্পন্ন লোককে নির্বাচন করলে ভালো হয়। আবু সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : মুমিন ও ঈমানের উদাহরণ হলো, www.pathagar.com
— পৃষ্ঠা ৩৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।