৩৩৮ ফিক্হুস্ সুন্নাহ মূল্য নিরূপণ করত মূল্য দ্বারা যাকাত দিতে হয়- যথা ব্যবসায়িক পণ্য, স্বর্ণ, রৌপ্য ও প্রোথিত মূল্যবান সম্পদ এই দুই প্রকার সম্পদে কোনো পাথক্য নেই। এরপর যখন উসমান খলিফা হলেন তখন তিনিও কিছুকাল এভাবেই চালালেন। কিন্তু যখন তিনি দেখলেন মূল্যায়ন যোগ্য সম্পদ বেড়েই চলেছে এবং মনে করলেন, এটা অনুসরণ করা মুসলমানদের জন্য অত্যধিক দুঃসাধ্য ও এর অনুসন্ধান মালিকদের জন্য ক্ষতিকর, তখন তিনি সম্পদের মালিকেদের উপরই যাকাত দেয়ার দায়িত্ব অর্পণ করলেন। ফকীহগণ একমত হয়েছেন, যাকাত যখন মূল্যায়ন যোগ্য সম্পদ থেকে দেয়া হবে, তখন সম্পদের মালিকরা নিজেরাই যাকাত দেয়ার ব্যবস্থা করবে। সায়েব ইবনে ইয়াধীদ বলেছেন : উসমান ইবনে আফফানকে রসূলুল্লাহ সা.-এর মিশ্বরে দাড়িয়ে ভাষণ দিতে শুনেছি : “এটা তোমাদের যাকাত দেয়ার মাস। তোমাদের কেউ খণগ্রস্ত থাকলে সে যেনো তার খণ পরিশোধ করে দেয়, যাতে তোমাদের সম্পদ খণমুক্ত হয় এবং তা থেকে তোমরা যাকাত দিতে পরো । -বায়হাকি। | নববী বলেছেন : এটা সর্বসম্মত মত । আমাদের ইমামগণ এ ব্যাপারে ইজমা হয়েছে বলে উল্লেখ করেছেন। মূল্যায়ন যোগ্য সম্পদের যাকাত দেয়ার অধিকার যখন স্বয়ং মালিকদের রয়েছে তখনও প্রশ্ন হলো, এটাই কি উত্তম, না সরকারের কাছে পৌঁছিয়ে দেয়া উত্তম, যাতে সরকার তা বন্টন করে? শাফেয়ীদের মতে, সরকার যদি ন্যায়পন্থী হয় তাহলে তার কাছে পৌঁছিয়ে দেয়াই উত্তম। হাম্বলীদের মতে, মালিকের নিজের উদ্যোগে বষ্টন করাই উত্তম । কিন্তু সরকারের নিকট অর্পণ করলে তাও বৈধ হবে । তবে যে সকল সম্পদ থেকে সরাসরি তার অংশ দ্বারা যাকাত দেয়া হয়, সেগুলোর যাকাত আদায় করা ও বন্টন করার অধিকার মালেকী ও হানাফিদের মতানুসারে সরকার ও তার প্রতিনিধিদের । পক্ষান্তরে শাফেয়ী ও হাম্বলীদের মতে উভয় প্রকারের সম্পদের ক্ষেত্রে যাকাত আদায় ও বন্টনের পদ্ধতি এক ও অভিনন। ৫০. যাকাত বণ্টনের জন্যে হস্তান্তর মুসলমানদের শাসক যখন ইসলামী নীতিমালা মেনে চলে, তখন সে ন্যায়বান বা অত্যাচারী যা-ই হোক, তার নিকট যাকাত সমর্পণ করা বৈধ । মালিক তার নিকট যাকাত সমর্পণ করেই দায়মুক্ত হবে। তবে যদি দেখা যায়, সরকার উপযুক্ত ব্যক্তিদেরকে বা খাতে যাকাত বন্টন করছেনা, তাহলে উপযুক্ত খাতে মালিকের নিজের যাকাত বন্টন করা উত্তম । অবশ্য সরকার বা সরকারি কর্মচারি যদি তা চেয়ে নিয়ে যায়, তাহলে ভিন্ন কথা । দরিদ্র ব্যক্তিকে যাকাত দেয়ার সময় “এটা যাকাত দিলাম” বলা জরণরি নয়। বরং শুধু দেয়াই যথেষ্ট - চাই যাকাতদাতা সরাসরি দিক অথবা সরকারের মাধ্যমে দিক। ১. আনাস রা. বলেছেন, বনু তামীমের এক ব্যক্তি রসূলুল্লাহ সা.-এর নিকট এসে বললো, হে রসূলুল্লাহ! আমি যখন আপনার প্রতিনিধির নিকট যাকাত দিয়ে দেবো, তখন সেটাই আমার জন্য যথেষ্ট হবে কি? রসূলুল্লাহ সা. বললেন : হা, যখন তুমি আমার প্রতিনিধির নিকট যাকাত দিয়ে দেবে, তখন তুমি দায়মুক্ত হয়ে যাবে এবং তুমি তার প্রতিদান পাবে । আর যে ব্যক্তি তাতে কোনো রদবদল ঘটাবে, তার উপরেই তার গুনাহ বর্তাবে। -আহমদ। ২. ইবনে মাসউদ রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেন : আমার পরে আত্মকেন্দ্রিকতা ও এমন বহু জিনিসের উদ্ভব ঘটবে যা তোমাদের কাছে অপরিচিত ও অপছন্দনীয় । লোকেরা বললো : হে রসূলুল্লাহ সা. আমাদেরকে আপনি কি করতে আদেশ দিচ্ছেন? তিনি বললেন : www.pathagar.com
— পৃষ্ঠা ৩৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।