ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

৩২ ফিক্হুস্‌ সুন্নাহ ৩. যমযমের পানি : আলী রা. বর্ণনা করেছেন : “রসূলুল্লাহ সা. এক বালতি যমযমের পানি আনার আদেশ দিলেন। অতপর সে পানি থেকে কিছুটা পান করলেন এবং বাকীটুকু দ্বারা অযু করলেন।” (মুসনাদে আহমদ) ৪. রং পরিবর্তিত পানি : দীর্ঘ দিন আবদ্ধ থাকার কারণে, চৌবাচ্চা বা পাত্রে থাকার কারণে কিংবা শ্যাওলা ও গাছের পাতা ইত্যাকার যেসকল বস্তু, পানির সাথে প্রায়শ যুক্ত হয়, তার মিশ্রণের কারণে যে পানি পরিবর্তন হয়ে যায়, আলেমগণ এ ধরনের পানিকেও সাধারণ পানি মনে করেন। এ পর্যায়ে মূলনীতি হলো, যে পানিকে সাধারণ পানিরূপে গণ্য করা হয় এবং কোনো বিশেষণ দ্বারা বিশেষিত করা হয়না, তা দ্বারা পবিত্রতা অর্জন বৈধ ও বিশুদ্ধ । আল্লাহ তায়ালা বলেছেন : র । চিপ 95150 ৮9 “যদি পানি না পাও সেক্ষেত্রে তাইয়াম্মুম করে ।” (সূরা ৫, মায়েদা : আয়াত ৬) দ্বিতীয় প্রকার : ব্যবহৃত পানি এটি অযুকারী ও গোসলকারীর অংগ প্রত্যংগ থেকে ঝরে পড়া পানি। এর বিধি হলো, সাধারণ পানির মতোই এটি পবিব্রতাদানকারী । মূল পানি যেমন পবিভ্রকারী, এটিও অবিকল তেমনি পবিভ্রকারী ৷ উভয়টিই সমান । এটিকে পবিভ্রকারী পানি থেকে ব্যতিক্রমী সাব্যস্ত করার সপক্ষে কোনো প্রমাণ নেই। তাছাড়া, রুবাই” বিনতে মুয়াওয়ায বর্ণিত হাদিস থেকেও এটি প্রমাণিত । তিনি রসূলুল্লাহ সা. এর অযুর বিবরণ দিয়ে বলেছেন : “আর তিনি তার অযুর যে পানি হাতে লেগে ছিলো তা দিয়ে মাথা মাসেহ করলেন।” -আহমদ ও আবু দাউদ কর্তৃক বর্ণিত। আবু দাউদ বর্ণিত বক্তব্য এরূপ : “রসূলুল্লাহ সা. তার হাতে লেগে থাকা অবশিষ্ট পানি দিয়ে তার মাথা মাসেহ করলেন।” আবু হুরায়রা রা. থেকে বর্ণিত হয়েছে, রসূল সা. এর সাথে মদিনার এক রাস্তায় তার সাক্ষাত হলো । আবু হুরায়রা তখন বীর্যপাতজনিত কারণে অপবিত্র তথা “জুনুবি' ৷ তাই তিনি রসূল সা. এর সামনে থেকে চলে গেলেন, গোসল করলেন এবং তারপর ফিরে এলেন। রসূলুল্লাহ সা. বললেন : হে আবু হুরায়রা! তুমি কোথায় ছিলে? তিনি বললেন : আমি অপবিত্র ছিলাম। অপবিত্র অবস্থায় আপনার সাথে একত্রে বসা আমি পছন্দ করিনি । রসূলুল্লাহ সা. বললেন : সুবহানাল্লাহ, মুমিন কখনো অপবিত্র হয়না । -সকল সহীহ হাদিস গ্রন্থে বর্ণিত। এ হাদিস থেকে ব্যবহৃত পানি যে পবিত্রকারী তা প্রমাণিত হয়। কোনো মুমিন যখন নাপাক হয়না, তখন নিছক তার দেহের স্পর্শে আসার কারণেই পানি তার পবিভ্রকারী বৈশিষ্ট্য হারিয়ে ফেলবে-এর কোনো কারণ নেই। এই স্পর্শে বড়জোর এক পবিত্র জিনিস আরেক পবিত্র জিনিসের সাথে মিলিত হয়। তাতে কোনোই ক্ষতি হয়না । ইবনুল মুনধির বলেছেন : আলী, ইবনে উমর, আবি উমামা, আতা, হাসান, মাকহুল ও নাখ্য়ী থেকে বর্ণিত হয়েছে, তারা বলেছেন : যে ব্যক্তি তার মাথা মাসেহ করতে ভুলে গেছে। তারপর দেখতে পেলো, তার দাড়ি ভিজা, এঁ দাড়ির পানি দিয়ে মাথা মাসেহ করা তার জন্য যথেষ্ট হবে। এ থেকে প্রমাণিত হয় যে, তারা ব্যবহৃত পানিকে পবিত্রকারী মনে করেন। আমিও এই মতই পোষণ করি। এটি ইমাম মালেক ও ইমাম শাফেয়ীর মাযহাব- এই মর্মে একটি রেওয়ায়েত রয়েছে । ইবনে হাযম বলেছেন, এটি সুফীয়ান ছাওরী, আবু ছাওর ও সকল যাহেরি উলামার অভিমত । www.pathagar.com

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।