যাকাত ৩৩৭ ৩-৪. পিতা ও সন্তান ফকীহগণ একমত যে, মা, বাবা, দাদা, দাদি, পুত্র, পৌন্র, কন্যা ও কন্যার সন্তানদেরকে যাকাত দেয়া জায়েয নয়। কেননা যাকাত দাতার উপর তার বাপদাদা ও সন্তানদের ভরণ পোষণ করা কর্তব্য । তারা যদি দরিদ্রও হয়, তথাপি যেহেতু সে ধনী তাই সেই সুবাদে তারাও ধনী, কাজেই তাদেরকে যখন যাকাত দেয়া হবে, তখন সে নিজেই উপকৃত হবে । এতে তার উপর যে ভরণ পোষণের দায়িত্ব রয়েছে তা ব্যাহত হবে । ইমাম মালেক দাদা, দাদি ও পৌত্র পৌব্রীদেরকে বাদ দিয়েছেন। তাদের ভরণ পোষণের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার জন্য তাদেরকে যাকাত দিতে তিনি অনুমতি দিয়েছেন। অবশ্য এ ব্যবস্থা তখনকার জন্য যখন তারা দরিদ্র হয়। তারা যদি ধনী হয় এবং স্বেচ্ছা সৈনিক হিসেবে যুদ্ধে অংশ নেয়, তাহলে তাদেরকে ‘আল্লাহর পথ” খাতের অংশ থেকে যাকাত দিতে পারে। যেমন তারা খণগ্রস্ত হলে তাদেরকে খণগ্রস্তের খাত থেকে যাকাত দিতে পারে । কেননা তাদের খণ পরিশোধ করতে সে বাধ্য নয়। অনুরূপ তারা যদি যাকাত বিভাগের কর্মচারি হয়, তাহলে এই খাত থেকেও তাদেরকে যাকাত দেয়া যায়। ইবনে তাইমিয়ার মতে, পিতামাতার ভরণ পোষণ দিতে অক্ষম হলে এবং পিতামাতা যাকাতের মুখাপেক্ষী হলে তাদেরকে যাকাত দেয়া বৈধ। ৫মস্ত্ৰী ইবনুল মুন্যির বলেছেন : আলেমগণ একমত, স্ত্রীকে স্বামী যাকাত দিতে পারবেনা । কেননা তার ভরণ পোষণের দায়িত্ব তার কাধে ন্যস্ত । তাই পিতামাতার মতো সে যাকাতের মুখাপেক্ষী নয়। কেননা ভরণ পোষণের জন্য যা কিছু তার প্রয়োজন তা স্ত্রীকে স্বামী ও পিতামাতাকে সন্তান সরবরাহ করতে বাধ্য । তবে স্ত্রী খণগ্রস্ত হলে তাকে খণগ্রস্তের খাতের অংশ থেকে যাকাত দিতে পারে যাতে সে ধাণ পরিশোধ করতে পারে। ৬. আল্লাহর নৈকট্য লাভের কাজে যাকাতের অর্থ ব্যয় করা সূরা তাওবার আয়াতটিতে যাকাত দেয়ার যে আটটি খাতের উল্লেখ রয়েছে, তা ছাড়া আল্লাহর নৈকট্য লাভ করা যায় এমন অন্য কোনো কাজে যাকাতের অর্থ ব্যয় করা জায়েয নয় । সুতরাং মসজিদ পুনঃনির্মাণ, রাস্তা সংস্কার, অতিথি আপ্যায়নের সামর্থ্য বৃদ্ধি, মৃতদের সৎকার ইত্যাকার কর্মকাণ্ডে যাকাত দেয়া যাবেনা । আবু দাউদ বলেছেন : আমি শুনেছি, আহমদকে জিজ্ঞাসা করা হলো, মৃতদের কাফনের ব্যবস্থা কি যাকাত থেকে করা যাবে? তিনি জবাব দিলেন : না। অনুরূপ যাকাত থেকে মৃত ব্যক্তির খণ পরিশোধ করাও যাবেনা । (কেননা ঝণগ্রস্ত ব্যক্তি মৃত। তাকে তো কোনো কিছু দেয়া যায়না । আর যদি ঝণদাতাকে দেয়া হয়, তাহলে সে তো খণদাতাকে দেয়া হবে, খণগ্রস্তকে নয়) যাকাত থেকে মৃত ব্যক্তির নয় জীবিত ব্যক্তির খণ পরিশোধ করা যায়। কেননা মৃত ব্যক্তি খণগ্রস্ত হয়না । জিজ্ঞাসা করা হলো, তাহলে তার পরিবারকে দেয়া যাবে? আহমদ বললেন : তার পরিবারের যদি খণ থাকে তাহলে দেয়া যাবে। ৪৯. যাকাত আদায় ও বন্টনের দায়িত্ব পালন করবে কে? রসূলুল্লাহ সা. যাকাত আদায়ের জন্য এবং তা উপযুক্ত লোকদের মধ্যে বণ্টনের জন্য প্রতিনিধি পাঠাতেন। আবু বকর ও উমর রা.ও প্রতিনিধি পাঠাতেন। যে সমস্ত সম্পদ থেকে সরাসরি তার অংশ দিয়ে যাকাত দেয়া হয়, যেমন ক্ষেতের ফসল, পশু ও খনিজ দ্রব্য আর যে সকল সম্পদে ৪৩--- www.pathagar.com
— পৃষ্ঠা ৩৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।