৩৩৬ ফিক্হুস্ সুন্নাহ তাদেরও যাকাত নেয়া জায়েয নয়। শাফেয়ী, আহমদ ও বুখারি জুবাইর বিন মুতয়িম থেকে বর্ণনা করেছেন : খয়বরের যুদ্ধের দিন রসূলুল্লাহ সা. আত্মীয়দের অংশ বনু হাশেম ও বনু মুত্তালিবের মধ্যে বন্টন করলেন এবং বনু নাওফেল ও বনু আবদ শামসকে দিলেননা। তাই আমি ও উসমান বিন আফফান রসূলুল্লাহ সা.-এর নিকট উপস্থিত হলাম এবং বললাম : হে রসূল! বনু হাশেমের সেই মর্যাদা অস্বীকার করিনা, যা তাদের মধ্যে আপনার অবস্থানের কারণে তারা পেয়েছে, কিন্তু আমাদের ভাই বনু আবদুল মুত্তালিবের সাথে আমাদের ব্যবধানটা কোথায়ঃ আপনি তাদেরকে দিলেন, আর আমাদেরকে বাদ দিলেন। অথচ আমাদের উভয় গোত্রের আত্মীয় স্বজন একই । রসূল সা. বললেন : “আমাদের ও বনুল মুত্তালিবের মধ্যে কোনো পার্থক্য নেই, ইসলামেও না, জাহেলী যুগেওনা । আমরা ও তারা একই 1” এই বলে তিনি তার আংগুলের মধ্যে আংগুল ঢুকালেন। ইবনে হাযম বলেছেন : এ থেকে বুঝা গেলো বিধিগতভাবে বনু মুত্তালিবের ও বনু হাশেমের মাঝে কোনো পার্থক্য করা জায়েয নেই। রসূলুল্লাহ সা.-এর সুস্পষ্ট বক্তব্য থেকেই এটা প্রমাণিত । সুতরাং বনু মুত্তালিব মুহাম্মদ সা.-এরই বংশধর । আর তারা যখন মুহাম্মদ সা. এর বংশধর, তখন তাদের জন্যে হারাম। আবু হানিফার মতে, বুন মুত্তালিব যাকাত নিতে পারবে । আহমদ থেকে এই মতের পক্ষে ও বিপক্ষে দুটো রেওয়ায়েত পাওয়া যায়। আর রসূলুল্লাহ সা. যেমন বনু হাশেমের উপর যাকাত হারাম করেছেন, তেমনি তাদের মুক্ত দাসদাসিদের উপরও তা হারাম করেছেন। রসূলুল্লাহ সা.-এর মুক্ত গোলাম আবু রাফে বলেন : রসূলুল্লাহ সা. বনু মাখযুমের এক ব্যক্তিকে যাকাত আদায় করতে পাঠালেন। আবু রাফে তাকে বললেন : “আমাকে সাথে নাও, যাতে যাকাত থেকে কিছু অংশ পাই।” আদায়কারী বললো : না, রসূলুল্লাহ সা.-এর নিকট উপিস্থৃত হয়ে এ বিষয়ে জিজ্ঞাসা না করা পর্যন্ত এটা হবেনা । অতঃপর সে রসূলুল্লাহর নিকট গেলো ও জিজ্ঞাসা করলো । রসূলুল্লাহ সা. বললেন : যাকাত আমাদের জন্য হালাল নয়। আর কোনো গোত্রের মুক্ত গোলামরা এ গোত্রেরই অন্তর্ভুক্ত । -আহমদ, আবু দাউদ, তিরমিযি । নফল দানের ব্যাপারে আলেমদের মতভেদ রয়েছে, এটা বনু হাশেমের জন্য হালাল, না হারাম? শওকানি এ সংক্রান্ত মতামতগুলোকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরে বলেছেন : রসূল সা.-এর উক্তি “আমাদের জন্য সদকা হালাল নয়” থেকে সুস্পষ্ট, ফরয ও নফল যাবতীয় সদকাই হারাম । খাত্তাবীসহ অনেকে বলেছেন : সর্বসম্মতভাবেই যাবতীয় সদকা রসূল সা.-এর জন্যে হারাম । তিনি এও বলেছেন, একাধিক ব্যক্তি শাফেয়ী থেকে নফল সদকা সম্পর্কে পৃথক বক্তব্য উদ্ধাত করেছেন, অনুরূপ আহমদ থেকেও একটি বর্ণনা এসেছে। ইবনে কুদামা বলেছেন : আহমদ থেকে যা উদ্ধৃত হয়েছে, তা সুস্পষ্ট নয়। তবে অধিকাংশ হানাফির মতে, হাম্বলীদের মতেও যায়দীদের অনেকের মতে রসূল সা.-এর বংশধরের জন্য নফল সদকা গ্রহণ জায়েয, তবে যাকাত নয়। কেননা মানুষের ময়লাই তাদের উপর হারাম এবং তা যাকাত, নফল সদকা নয়। বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী শাফেয়ীদের মতও তাই । আল বাহর গ্রন্থে বলা হয়েছে : নফল সদকাকে নির্দিষ্ট করা হয়েছে দান উপহার ও ওয়াকৃফের সাথে সাদৃশ্য থাকার কারণে । আবু ইউসুফ ও আবুল আব্বাস বলেছেন : ফরয সদকার মতো নফল সদকাও তাদের উপর হারাম । কেননা এ সংক্রান্ত হাদিসে এই দুই ধরনের সদকায় পার্থক্য করা হয়নি। এটা অগ্রগণ্য মত। www.pathagar.com
— পৃষ্ঠা ৩৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।