যাকাত ৩৩৫ কোনো দেশের সরকার সেই দেশের সমস্ত যাকাত একত্রিত করে এবং তার কাছে আটটি খাতেরই মানুষ প্রার্থী হয়। তখন আল্লাহর ধার্য করা অংশ পাওয়ার অধিকার প্রত্যেক খাতের মানুষেরই থাকবে । প্রত্যেক খাতের মধ্যে সমপরিমাণে বন্টন করা সরকারের জন্য বাধ্যতামূলক হবেনা এবং প্রত্যেক খাতের মানুষকেই কিছু না কিছু দিতেই হবে এটাও জরুরি নয়। বরং সরকার এক খাতে অন্য খ্যাতের চেয়ে বেশি এমনকি এক খাতকে একেবারে বাদ দিয়ে অন্য খাতে বন্টন করতেও পারবে- যদি তাতে ইসলাম ও মুসলমানদের কল্যাণ দেখতে পায়। উদাহরণ স্বরূপ, সরকারের নিকট যাকাত জমা হয়েছে, সহসা জিহাদ শুরু হয়ে গেলো এবং কাফির ও বিদ্রোহিদের আক্রমণ. থেকে ইসলামকে রক্ষা করা অপরিহার্য হয়ে দেখা দিলো। এমতাবস্থায় জিহাদরতদের খাতে ব্যয় করে তাদেরকে অগ্রাধিকার দেয়া জায়েয, এমনকি সমস্ত যাকাতও যদি এই একটি খাতেই ব্যয় করা অনিবার্য হয়ে পড়ে । অনুরূপ যখন জিহাদরতদের ছাড়া অন্য কোনো খাতকে অগ্রাধিকার দেয়া বৃহত্তর স্বার্থে অপরিহার্য হয়ে পড়ে তখন সে .খাতেই ব্যয় করা যাবে । এটাই সর্বাধিক অগ্রগণ্য মত। ৪৮. যাদের যাকাত দেয়া বা নেয়া বৈধ নয় এ পর্যন্ত আমরা যাকাত বণ্টনের খাত ও যাকাত পাওয়ার অধিকারীদের বিবরণ দিলাম । অবশিষ্ট রয়েছে সেসব শ্রেণীর বিবরণ যাদের জন্য যাকাত গ্রহণ হালাল নয় এবং যারা যাকাত পাওয়ার অধিকারী নয় । তারা হলো : ১. কাফির ও নাস্তিক : এ ব্যাপারে ফকীহগণ একমত । কেননা হাদিসে বলা হয়েছে : “তাদের ধনিদের নিকট থেকে যাকাত আদায় করে তাদের দরিদ্রদের মধ্যে বন্টন করা হবে।” এ হাদিসে মুসলিম ধনী ও মুসলিম দরিদ্রদের বুঝানো হয়েছে- অন্য কোনো ধর্মাবলম্বী ধনী দরিদ্রকে নয়। ইবনুল মুন্যির বলেছেন : যে সকল আলেমের কথা আমার মনে পড়ে, তাদের সকলেই একমত, অমুসলিদেরকে যাকাতের কোনো অংশ দেয়া যাবেনা । তবে আগেই যেমন বলেছি, যে সকল অমুসলিমের হৃদয় আকৃষ্ট করা কাম্য তারা এর ব্যতিক্রম । তাদেরকে যাকাত ব্যতিত নফল সদকা দেয়াও বৈধ । কেননা আল্লাহ বলেছেন : FA Mr BA পালা LAS Apr els Ley 0545 2242 FOB ০2 “তারা আল্লাহর থেমে মিসকীন, এভীম ও বন্দিদেরকে খাদ্য খাওয়ায় ৷” (সূরা দাহর : আয়াত ৮) অন্য এক হাদিসে বলা হয়েছে : “তোমার মার সাথে সদাচরণ করো।” অথচ তার মা মুশরিক ছিলো। ২. বনু হাশেম এ দ্বারা আলী, আকীল, জাফর, আব্বাস ও হারেসের বংশধরদেরকে বুঝানো হয়েছে। ইবনে কুদামা বলেছেন : বনু হাশেমের জন্য যে যাকাত হালাল নয়, সে ব্যাপারে কারো দ্বিমত আছে বলে আমাদের জানা নেই। রসূলুল্লাহ সা. বলেছেন : “মুহাম্মদের বংশধরের জন্য যাকাত সমীচীন নয়। যাকাত হচ্ছে মানুষের ময়লা বা রর্জ্য 1” সহীহ মুসলিমে আবু হুরায়রা রা. থেকে বর্ণিত : “হাসান যাকাতের খোরমা থেকে একটা খোরমা হাতে নিয়েছিলেন। রসূলুল্লাহ সা. তৎক্ষণাৎ বললেন : ফেলে দাও, ফেলে দাও। তুমি কি জানোনা আমরা যাকাত সদকা খাইনাঃ” -বুখারি, মুসলিম । বনু মুত্তালিব-এর ব্যাপারে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে । শাফেয়ীর মতে, বনু হাশেমের মতো www.pathagar.com
— পৃষ্ঠা ৩৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।