ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

৩৩৪ ফিক্হুস্‌ সুন্নাহ তায়ালা চাননি কোনো নবী বা অন্য কেউ যাকাত সম্পর্কে ফায়সালা করুক । তাই তিনি নিজেই এ ব্যাপারে ফায়সালা করেছেন এবং একে সাতটি খাতে বন্টন করেছেন। তুমি যদি সেই খাতগুলোর আওতাভুক্ত হয়ে থাকো, তাহলে আমি তোমাকে তোমার প্রাপ্য দেবো ।” শাফেয়ীর মতের উপর অধিকাংশের মতের অগ্গণ্যতা : “আর রওদাতুন নাদিয়া" গ্রন্থে বলা হয়েছে : সমুদয় যাকাত একটি খাতে বন্টন যাকাত সংক্রান্ত বাণীসমূহের বিশ্লেষণ থেকে অধিকতর উপযুক্ত ব্যবস্থা প্রতীয়মান হয়। মোটকথা, আল্লাহ তায়ালা যাকাতকে উল্লিখিত আটটি শ্রেণীর সাথে সংশ্লিষ্ট ও তাদের জন্য নির্দিষ্ট করেছেন। এদের বাইরে অন্য কাউকে যাকাত দেয়া যাবেনা। আর এই আট শ্রেণীর জন্য এটিকে নির্দিষ্ট করার অর্থ এ নয়, তাদের সকলের মধ্যে সমভাবে যাকাত বণ্টন করতে হবে । যাকাত সামি কম হোক বা বেশি হোক, সবাইকে তার কিছু না কিছু দিতে হবে এটাও নয়। বরং এর অর্থ হলো, সামধিকভাবে যাকাত এই শ্রেণীগুলোর জন্য । যার উপর কোনো ধরনের যাকাত ফরয হবে, সে এই শ্রেণীগুলোর যে কাউকে দিলেই তার আল্লাহর হুকুম পালন করা হয়ে যাবে এবং আল্লাহর আরোপিত দায়িত্‌ থেকে সে মুক্ত হয়ে যাবে। যদি বলা হয় : সম্পদের অধিকারী যখন যাকাত যোগ্য কোনো সম্পদে অধিকারী হয়, তখন তা উক্ত আট শ্রেণীর সকলের মধ্যে বন্টন করা জরুরি যদি সকল শ্রেণী বিদ্যমান থাকে, তাহলে এটা একদিকে যেমন অত্যন্ত কঠিন ও দুঃসাধ্য কাজ হবে, অন্যদিকে তেমনি এটা হবে, অতিতে সকল মুসলমানদের অনুসৃত কর্মপদ্ধতির সম্পূর্ণ পরিপন্থী । সকল শ্রেণীর মধ্যে বন্টন করলে কখনো কখনো প্রাপ্ত জিনিস এতো তুচ্ছ পরিমাণ হতে পারে যে, এক ধরনের হলেও প্রত্যেক শ্রেণী তা দ্বারা উপকৃত হতে পারবেনা । একাধিক ধরনের হলে তো উপকৃত হওয়া আরো কঠিন হবে । এ থেকে স্পষ্ট হয়ে গেলো, রসূলুল্লাহ সা. সালমা বিন সাখরকে যেভাবে সমগ্র বনী যিরবিকের যাকাত নিয়ে তা দ্বারা তার কাফফারা দিতে নির্দেশ দিয়েছিলেন, তাতে তা দ্বারা সকলকে যাকাত দেয়ার অপরিহার্ষতা প্রমাণ করা সম্ভব নয়। তাছাড়া প্রত্যেক ধরনের যাকাতকে সকল শ্রেণীর মধ্যে বন্টন করা জরুরি, এমন কোনো উক্তি কোথাও পরিলক্ষিত হয়নি । সেই হাদিসটি দ্বারাও এ মতের সপক্ষে প্রমাণ দেয়া সম্ভব নয় যাতে রসূলুল্লাহ সা. মুয়াযকে আদেশ দিয়েছেন যেনো ইয়ামানের ধনাঢ্যদের নিকট থেকে যাকাত আদায় করে তা তাদের দরিদ্রদের মধ্যে বন্টন করে । কেননা সেটিও মুসলমানদের একটি দলের যাকাত, যা সামগ্রিকভাবে আটটি শ্রেণীর মধ্যে বণ্টন করা হয়েছে। যিয়াদ বিন হারেস সাদায়ীর হাদিসও তদ্ররপ। তিনি উপরোক্ত হাদিসের উল্লেখ করে বলেন : উক্ত হাদিসের সনদে রয়েছে আবদুর রহমান যিয়াদ আল আফরিকী যাকে নিয়ে একাধিক ব্যক্তি বিভিন্ন মন্তব্য করেছেন। আর যদি ধরেও নেয়া হয়, উক্ত হাদিস প্রমাণ দর্শানোর যোগ্য, তথাপি যাকাতকে বিভক্ত করার অর্থই হলো যাকাত ব্যয়ের খাতগুলোকে বিভক্ত করা (সূরা তাওবার সেই আয়াতটির সুস্পষ্ট বক্তব্যও অবিকল। তাই সে আয়াতের দিকে রসূলুল্লাহ সা. ইংগিত করেছেন। (অর্থাৎ যে আয়াতে যাকাত ব্যয়ের আটটি খাত উল্লেখ করা হয়েছে ।) আর যদি উক্ত হাদিস দ্বারা যাকাতের বিভক্তিই বুঝানো হতো এবং যাকাতের কোনো অংশই নির্দিষ্ট খাতে ছাড়া ব্যয় করা জায়েয নয়, এমনটি বুঝানো হতো, তাহলে যে খাতের লোকের অস্তিত্বই নেই, সে খাতের যাকাত অন্য খাতে ব্যয় করাই বৈধ হতোনা । অথচ এটা মুসলমানদের এজমা তথা সর্বসম্মত মতের বিপরীত । তাছাড়া অনুরূপ ব্যাখ্যা যদি মেনেও নেয়া হয়, তবে তা বিবেচিত হবে সরকারের নিকট আদায় হওয়া সমগ্র যাকাতের হিসেবে, প্রত্যেক খাতের যাকাতের হিসেবে নয় । সুতরাং প্রত্যেক খাতে আলাদাভাবে যাকাত বিলি করার অপরিহার্ষতা সাব্যস্ত করার মতো কোনো প্রমাণ নেই। বরং কিছু খাতে কিছু যাকাত দেয়া ও অন্য কিছু খাতে অন্য কিছু যাকাত দেয়া জায়েয । অবশ্য যখন www.pathagar.com

— পৃষ্ঠা ৩৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।