যাকাত ৩৩৩ ১. যে ব্যক্তি তার আবাসিক এলাকা থেকে বের হয়, যদিও নিজে দেশেই থাকে। ২. স্বদেশ অতিক্রম করে বিদেশে সফরকারী । উভয়েরই যাকাত গ্রহণের অধিকার রয়েছে চাই তার প্রয়োজন পূরণ হয় এমন অর্থ তাকে কেউ খণ দিতে প্রস্তুত থাকে এবং স্বদেশে তার উক্ত খণ পরিশোধ করার মতো সম্পদ থেকে থাকে। ইমাম মালেক ও আহমদের মতে, কেবল স্বদেশ থেকে বিদেশে যাওয়া প্রবাসীই যাকাত নিতে পারবে । নিজ দেশে এক জায়গা থেকে অন্য জায়গায় সফরকারী নয়৷ যাকে খণ দেয়ার মতো কোনো লোক প্রবাসে পাওয়া যায় এবং তার খণ পরিশোধ করার মতো সম্পদ স্বদেশে আছে, তাকে যাকাত দেয়া যাবেনা । খণদাতা না পাওয়া গেলে কিংবা খণ পরিশোধ করার সামর্থ্য তার না থাকলে তাকে যাকাত দেয়া যাবে। যাকাত পাওয়ার অধিকারী কতককে বা সকলকে যাকাত প্রদান : আয়াতে যাকাত পাওয়ার অধিকারী যে আটটি শ্রেণীর উল্লেখ করা হয়েছে তারা হলো : দরিদ্র, মিসকীন, যাকাত বিভাগের কর্মচারি যাদের চিত্তাকর্ষণ কাম্য, দাসদাসী মুক্তি, ঝণগ্রস্ত, পথিক ও আল্লাহর পথের মুজাহিদ । এদেরকে যাকাত প্রদান সম্পর্কে ফকীহদের মধ্যে মতভেদ রয়েছে। ইমাম শাফেয়ী ও তার শিষ্যগণের মতে, মালিক স্বয়ং বা তার প্রতিনিধি যাকাত বন্টন করলে যাকাতের কর্মচারির খাত রহিত হবে এবং অবশিষ্ট সাতটি খাত যদি বিদ্যমান থাকে তবে তাদের মধ্যে বন্টন করতে হবে । নচেত যে কয় খাতের লোক পাত্তয়া যায় তাদেরকেই দেয়া হবে । কোনো খাতের লোক থাকা সত্বেও তাকে বাদ দেয়া বৈধ নয়। বাদ দেয়া হলে তার অংশ দেয়ার দায়িত্ব মালিকের ঘাড়ে থেকে যাবে । ইবরাহীম নাখয়ী বলেছেন : যাকাতের সামগ্রি যদি অনেক হয়, তবে সকল খাতে ভাগ করে দিতে হবে । আর যদি কম হয় তাহলে একটি খাতেও দেয়া যাবে । আহমদ বিন হাম্বল বলেছেন : সকল খাতে বন্টন করাই অগ্রগণ্য । তবে এক খাতে দিলেও যাকাত আদায় হয়ে যাবে । ইমাম মালেক বলেছেন : কোন্ শ্রেণীর লোকদের বেশি প্রয়োজন তা তদন্ত করে দেখতে হবে । যাদের বেশি প্রয়োজন, পর্যায়ক্রমে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে- দরিদ্র ও অভাব অনটনের তীব্রতা অনুসারে । কোনো বছর যদি দরিদ্রদের চাহিদা বেশি থাকে তবে সেই বছর তাদেরকে, অন্য বছর যদি পথিক ও মুসাফিরদের চাহিদা বেশি থাকে তবে সে বছর তাদেরকে অগ্বধিকার দেয়া হবে । হানাফিগণ ও সুফিয়ান ছাওরী বলেছেন : যাকাতদাতা যে কোনো শ্রেণীকে দিতে পারে । হুযায়ফা, ইবনে আব্বাস, হাসান বসরী ও আতা বিন আবি রাবাহর মতও তন্রপ। আবু হানিফা বলেন, যে কোনো এক শ্রেণীর এক ব্যক্তিকেও সমুদয় যাকাত দেয়া যায়। মতভেদের কারণ : ইবনে রুশদ বলেছেন, আলেমদের মততেদের কারণ হলো, শব্দগত ও মর্মগত তাৎপর্যের ব্যাখ্যাগত বিভিন্নতা । শব্দগত দিক দিয়ে আয়াত দাবি জানায় যাকাত সকল শ্রেণীর মধ্যে বন্টন করা হোক। পক্ষান্তরে মর্মগত দিক দাবি জানায় যাদের প্রয়োজন বেশি তাদেরকে অগ্রাধিকার দেয়া হোক। কেননা যাকাতের উদ্দেশ্য হলো দারিদ্র্য ও অভাব মোচন। এ দিক থেকে বিবেচনা করলে আয়াতে যে আটটি স্বতন্ত্র শ্রেণীর উল্লেখ করা হয়েছে, তার উদ্দেশ্য দাড়ায় শ্রেণীগুলোকে পৃথক পৃথকভাবে পরচিত করা- সকলকে এক সাথে যাকাতের মধ্যে শরিক করা নয়। প্রথমোক্ত বক্তব্য শব্দগতভাবে অধিকতর স্পষ্ট, আর দ্বিতীয়টি মর্মগতভাবে অধিকতর স্পষ্ট । ইমাম শাফেয়ীর বক্তব্যের সপক্ষে প্রমাণ হলো আবু দাউদে সাদায়ী থেকে বর্ণিত হাদিস : “এক ব্যক্তি রসূলুল্লাহ সা.-এর নিকট যাকাত প্রার্থনা করলো । রসূলুল্লাহ সা. তাকে বললেন : আল্লাহ www.pathagar.com
— صفحة ٣٣٥ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.