ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

৩৩২ ফিক্হুস্‌ সুন্নাহ যাতে তিনি বলেছেন : যাকাত কোনো ধনীর জন্য হালাল নয়, কেবল পাঁচজন ব্যতিত আল্লাহর পথে যুদ্ধরত... 1” হজ্জ আল্লাহর পথের এমন কোনো কাজ নয় যাতে যাকাতের অর্থ ব্যয় করা যায়। কেননা ওটা প্রয়োজনীয় আর্থিক সচ্ছলতার অধিকারী মানুষের উপরই ফরয, অন্য কারো উপর নয়। তফসীর আল মানারে বলা হয়েছে : “হজ্জে আসা যাওয়ার পথের নিরাপত্তা নিশ্চিত” করার কাজে এবং হাজিদের জন্য পানি, খাদ্য ও স্বাস্থ্য সেবার ব্যবস্থা করার কাজে এই খাত থেকে ব্যয় করা যায় যদি তা ব্যয় করার মতো আর কিছু না থাকে৷ ‘আল্লাহর পথ'-এ খাতটিতে ইসলামের সার্বিক স্বার্থ ও কল্যাণ সংক্রান্ত সেসব কর্মকাণ্তই অন্তর্ভুক্ত, যা ইসলাম ও ইসলামী রাষ্ট্রের বুনিয়াদি কাজ। তন্মধ্যে সর্বাধিক অগ্রগণ্য যুদ্ধের প্রস্তুতিমূলক কর্মকাণ্ড, যথা অন্তর ক্রয়, সৈন্যদের খাদ্য, পরিবহন, সরঞ্জাম সংগ্রহ ও যোদ্ধাদেরকে লড়াই এর জন্য সজ্জিত করা । তবে যোদ্ধাদেরকে সরবরাহকৃত সরঞ্জাম যুদ্ধের পর সরকারি কোষাগারে ফেরত দিতে হবে, যদি তা স্থায়ী জিনিস হয়। যেমন অস্ত্র ও ঘোড়া ইত্যাদি । কেননা এসব জিনিস শুধু যুদ্ধে ব্যবহৃত হয় বিধায় কোনো যোদ্ধা স্থায়ীভাবে এর মালিক হয়না । বরং সে এগুলো আল্লাহর পথের যোদ্ধা হিসেবে ব্যবহার করে এবং যুদ্ধ শেষ হবার পরও সেগুলো আল্লাহর পথের বহাল থাকে। পক্ষান্তরে দরিদ্র যাকাত বিভাগের কর্মচারি খণগ্রস্ত যার চিত্ত আকর্ষণ কাম্য ও মুসাফির- এসব লোক ঠিক এর বিপরীত । তারা যা নিয়েছে, তা তাদেরকে আর কখনো ফেরত দিতে হবেনা যদিও তার দারিদ্র্য দূর হয়ে যায় এবং যাকাত বিভাগে কর্মরত না থাকে, ঝণগ্রস্ত না থাকে, চিত্ত আকর্ষণের প্রয়োজন ফুরিয়ে যায় ও মুসাফির স্বগৃহে ফিরে । এই খাত এতো ব্যাপক যে, সামরিক হাসপাতাল ও সাধারণ হাসপাতাল নির্মাণ, রাস্তাঘাট নির্মাণ ও মেরামত, সামরিক রেলপথ নির্মাণ, বাধ নির্মাণ, যুদ্ধ বিমান সংগ্রহ, দুর্গ ও পরিখা নির্মাণ এর আওতাধীন । তবে বাণিজ্যিক রেলপথ নির্মাণ এর আওতাভুক্ত নয়। আমাদের যুগে আল্লাহর পথে ব্যয়ের একটা গুরুত্বপূর্ণ খাত হলো ইসলাম প্রচারক তৈরি করা ও তাদেরকে অমুসলিম দেশে প্রেরণ । সুসংগঠিত প্রতিষ্ঠানসমূহ তাদেরকে পর্যাপ্ত টাকা-পয়সা দিয়ে পাঠাবে। যেমন অমুসলিমরা তাদের ধর্ম প্রচারের খাতিরে করে থাকে । ইসলামি শিক্ষা ও জনস্বার্থ ও জনকল্যাণমূলক অন্য যে কোনো শিক্ষা বিতরণ করা হয় এমন প্রতিষ্ঠানাদিতে ব্যয়ও এই খাতের আওতাভুক্ত । এ ক্ষেত্রে এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা যতোক্ষণ শিক্ষকতার কাজে নিয়োজিত থাকার কারণে অন্যান্য পেশা দ্বারা অর্থোপার্জন করতে অক্ষম থাকে, ততোক্ষণ তাদেরকে এই খাত থেকে বেতন ভাতাদি দেয়া হবে। তবে কোনো ধনী আলেমকে তার জ্ঞান বিতরণের জন্য দেয়া হবেনা যদিও তিনি জনগণকে তার জ্ঞান দ্বারা উপকৃত করেন। ৮. মুসাফির আলেমগণ সর্বসম্মতভাবে বলেছেন : যে পথিক নিজের এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তাকে তার সফরের উদ্দেশ্য সফল করতে সহায়ক হয় এমন সাহায্য যাকাত থেকে দেয়া যাবে- যখন তার নিজের অর্থ সম্পদ হস্তগত করা সম্ভব না হয়। কেননা এরূপ অবস্থায় সে সাময়িকভাবে দরিদ্রে পরিণত হয় । তবে শর্ত হলো, তার সফর সৎকাজের উদ্দেশ্য হওয়া চাই ৷ অন্তত গুনাহর কাজের উদ্দেশ্য না হওয়া চাই। বৈধ সফর নিয়ে কিছু মতভেদ রয়েছে । শাফেয়ীর মতে সর্বোত্তম মত হলো, টো ঘর্দি নিহতরা সনে বা তাহলেও যাকাত নিতে পারবে । শাফেয়ীদের নিকট মুসাফির দু'রকমের : www.pathagar.com

— পৃষ্ঠা ৩৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।