যাকাত ৩৩১ অথবা তার প্রয়োজনে খণ গ্রহণ করেছে, অথবা কোনো গুনাহ থেকে তওবা করেছে এবং তার কাফফারা দেয়ার জন্য খণের মুখাপেক্ষী । এই সকল ব্যক্তি খণ পরিশোধের জন্য যাকাত থেকে সাহায্য নিতে পারবে। ১. আহমদ, আবু দাউদ, ইবনে মাজাহ ও তিরমিযি আনাস রা. থেকে বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : সাহায্য প্রার্থনা করা কেবল তিন ব্যক্তির জন্য বৈধ : যে ব্যক্তি এতো কঠিন অভাবে জর্জরিত যে, এক টুকরো উদ্ভিদশূন্য ভূমি ছাড়া তার আর কিছু নেই। অন্যায়ভাবে ও কোনো কিছুর বিনিময় ছাড়াই জবরদস্তিমূলক চাপিয়ে দেয়া কোনো অর্থদণ্ডে দিশেহারা ব্যক্তি। সেই ব্যক্তি, যে এমন কোনো নিকটাত্মীয় বা ঘনিষ্ঠ বন্ধুকে রক্তপণ দিয়ে বাচাতে উদগ্রীব, যে কাউকে হত্যা করেছে এবং তার রক্তপণ না দিলে তাকে হত্যা করা হবে, যা তার জন্য অত্যন্ত বেদনাদায়ক হবে। ২. মুসলিম আবু সাঈদ খুদরী থেকে বর্ণনা করেছেন, এক ব্যক্তি রসূলুল্লাহ সা.-এর আমলে কিছু শস্য কিনে খুবই ফাঁপরে পড়ে গেলো। সে অত্যধিক খণপ্রস্ত হয়ে পড়লো । রসূল সা. মুসলমানদেরকে বললেন : তোমরা এই ব্যক্তিকে যাকাত সদকা দাও । লোকেরা যাকাত সদকা দিলো । কিন্তু তাতেও তার খণ পুরোপুরি পরিশোধ হলোনা । রসূলুল্লাহ সা. তার পাওনাদারদের বললেন : তোমরা যতোটুকু পেয়েছো ততোটুকুই নিয়ে নাও। এর অতিরিক্ত আর কিছু তোমরা পাবেনা । (অর্থাৎ এখন যা তার কাছে আছে, আপাতত তার বেশি তোমরা পাওয়ার অধিকারী নও এবং যতোক্ষণ সে অভাবগ্রস্ত থাকবে ততোক্ষণ তোমরা তাকে আটক করতে পারবেনা । কাজেই এ হাদিসে পাওনাদারদের অবশিষ্ট পাওনা বাতিল করা হয়নি ।) ৩. কুবাইসা ইবনে মুখারিক থেকে বর্ণিত, তিনি বলেছেন : আমি একটা “হুমালা' (দায়) ঘাড়ে নিয়েছিলাম । এ ব্যাপারে জিজ্ঞাসা করার জন্য রসূলুল্লাহ সা. এর কাছে উপস্থিত হলাম । তিনি বললেন : তুমি এখানে অবস্থান করো, যতোক্ষণ না আমাদের নিকট কোনো যাকাত আসে এবং তা থেকে তোমাকে কিছু দিতে আদেশ দেই। আলেমগণ বলেছেন : “হুমালা' হলো এমন কোনো দায়, যা কোনো মানুষ বহন করে এবং ঝণ স্বরূপ নিজের ঘাড়ে নেয়। কোনো বিরোধ নিষ্পত্তির জন্য তা দেয়। আরবদের মধ্যে যখন কোনো গোলযোগ হতো, যাতে কোনো রক্তপণ বা অন্য কিছু বাবদ জরিমানা প্রদানের প্রয়োজন হতো এবং তার ফলে উক্ত গোলযোগের অবসান ঘটতো । এটা যে একটা মহৎ চারিত্রিক গুণ, তাতে কোনো সন্দেহ নেই । জনসাধারণ যখন জানতো তাদের কেউ “হুমালা' গ্রহণ করেছে, তখন তাকে সাহায্য করার জন্য সবাই ছুটে যেতো এবং তাকে এতোটা সাহায্য দিতো, যা দ্বারা সে উক্ত দায় থেকে মুক্ত হতে পারে । এ ধরনের হুমালা বা দায় গ্রহণকারী নিজে যদি মানুষের কাছে সাহায্য চাইতো, তবে তাকে কেউ দূষণীয় নয় বরং গর্বের বিষয় মনে করতো । এ ধরনের দায় থেকে মুক্ত হওয়ার জন্য যাকাত নেয়া বৈধ। এ ক্ষেত্রে যাকাত নেয়ার জন্য আর্থিক অসামর্থ্য শর্ত নয় + বরং আর্থিক সামর্থ্য থাকলেও যাকাত নেয়া যাবে। ৭. আল্লাহ পথে আল্লাহর পথ অর্থ আল্লাহর সন্তোষ লাভের পথ, চাই তা ইসলামি জানর্জান হোক অথবা ইসলামের কোনো কাজ হোক । অধিকাংশ আলেমের মতে, এ দ্বারা ইসলামের স্বার্থে যুদ্ধ করা বুঝায়। যারা স্বেচ্ছায় যুদ্ধে. যায় অথচ তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কোনো নিয়মিত বেতন দেয়া হয়না, তাদেরকে এই খাতের যাকাতের অর্থ দেয়া হয়। তারা ধনী হোক বা দরিদ্র হোক, তারা যাকাতের অংশ পাওয়ার অধিকারী । ইতিপূর্বে রসূলুল্লাহর হাদিস বর্ণনা করা হয়েছে, www.pathagar.com
— পৃষ্ঠা ৩৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।