৩৩০ ফিক্হস্ সুন্নাহ শর্ত আরোপ কতোটা যৌক্তিক তা নিয়ে চিন্তার অবকাশ রয়েছে। কেননা এটা কখানো স্থায়ী হয়না । বরঞ্চ এ ক্ষেত্রে মূল বিষয় হলো, অপেক্ষাকৃত কম ক্ষতিকর ও অধিকতর কল্য্যণকর ব্যবস্থাকে অগ্রাধিকার দান। ৫. দাসমুক্তকরণ ক্রীতদাস চুক্তিবদ্ধরাও এর অন্তর্ভুক্ত । সুতরাং যাকাতের অর্থ দ্বারা এদেরকে দাসতৃ থেকে মুক্তি পেতে সাহায্য করা হবে । এ অর্থ দ্বারা গোলামদেরকে মুক্ত করে স্বাধীন করে দেয়া হবে। বারা রা. থেকে বর্ণিত : “এক ব্যক্তি রসূলুল্লাহ সা.-এর নিকট এলো এবং বললো : আমাকে এমন কাজের সন্ধান দিন, যা আমাকে জান্নাতের নিকটবর্তী করবে ও জাহান্নাম থেকে দূরে নিয়ে যাবে। তিনি বললেন : দাসমুক্ত করো ও পরাধিনতা দূর করো। সে বললো : হে রসূলুল্লাহ, এ দুটো এক নয় কি? তিনি বললেন : না দাসমুক্ত করার অর্থ তুমি এককভাবে কোনো গোলামকে মুক্ত করে দেবে । আর পরাধিনতা দূর করার অর্থ হলো, তুমি দাসত্বের মূল্য দিয়ে অর্থাৎ মুক্তিপণ দিয়ে মুক্তি লাভে সাহায্য করবে । -আহমদ, দারু কুতনি। আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন, তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব, আল্লাহর পথে যুদ্ধরত ব্যক্তি, নিজের মুক্তির জন্য মুক্তিপণ সংগ্রহে সচেষ্ট ব্যক্তি, নিজের সততা রক্ষার উদ্দেশ্যে বিয়ে করার উদ্যোগ গ্রহণকারী ব্যক্তি । আহমদ, আবু দাউদ, তিরমিযি, নাসায়ী ও ইবনে মাজাহ, তিরমিযি এটাকে বিশুদ্ধ ও ভালো আখ্যায়িত করেছেন। শওকানি বলেছেন : কুরআনে যে 'দাসমুক্ত করনে’ বলা হয়েছে, এর ব্যাখ্যা নিয়ে মতভেদ রয়েছে। আলী ইবনে আবি তালেব, সাঈদ বিন জুবাইর, লাইছ, ছাওরী , ইতরা, হানাফিগণ, শাফেয়ীগণ ও অধিকংশ আলেম বলেছেন : এ দ্বারা মুকাতাব অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ মুক্তিপণ দিয়ে মুক্ত হবার জন্যে চুক্তিবদ্ধদের বুঝানো হয়েছে। যাকাত দিয়ে তাদের মুক্তিপণ প্রদানপূর্বক মুক্তি অর্জনে সাহায্য করা হবে । আর ইবনে আব্বাস, হাসান বসরী, মালেক, আহমদ বিন হাম্বল, আবু ছাওর, আবু উবাইদ, ইবনুল মুনযির এবং বুখারি বলেন : এর অর্থ হলো, দাসদেরকে মুক্ত করার উদ্দেশে ক্রয় করা। তারা আরো বলেছেন : এ দ্বারা যদি শুধু মুকাতাবদেরকে বুঝানো হতো, তাহলে তারা তো ঝণগ্রস্তের খাতের আওতায় চলে আসতো । কেননা মুকাতাৰ তো খণথ্রস্ত। তাছাড়া মুক্ত করার জন্য দাস খরিদ করা মুকাতাবকে সাহায্য করার চেয়ে শ্রেয়। কেননা মুকাতাবকে সাহায্য করা হলেও তাকে স্বাধীন করা নাও হতে পারে। কেননা একটা টাকাও বাকি থাকা পর্যন্ত সে দাস থেকে যায়। তাছাড়া ক্রয় করা সব সময়ই সন্তব। মুকাতাব হওয়া সব সময় সম্ভব নয়। | যুহরী বলেছেন : দাস ও মুকাতাব উভয়ই এর আওতাধীন । মুনতাকাল আখবার গ্রন্থের লেখক এদিকেই ইংগিত করেছেন । এটাই অধিকতর স্পষ্ট । কেননা আয়াতে দুটোই অন্তর্ভুক্ত । আর বারার হাদিস থেকে প্রমাণিত হয়, স্বাধীনতায় সাহায্য করা ও স্বাধীন করা এক কথা নয় । হাদিস থেকে আরো জানা গেছে, দাস মুক্ত করা ও মুকাতাবকে মুক্তিপণ সংগ্রহে সাহায্য করা জান্নাতের কাছে নিয়ে যাওয়া ও জাহান্নাম থেকে দূরে নিয়ে যাওয়া কাজগুলোর অন্যতম। ৬. খণগ্রস্ত যারা খণভারে জর্জরিত এবং পরিশোধ করতে অক্ষম, এদের মধ্যে কয়েকটি শ্রেণী রয়েছে : যেমন কোনো জরিমানা, রক্তপণ বা অন্য কোনো খণের দায়গ্রস্ত । কারো খণের যামিন হওয়া এবং সেই খণের দায় নিজের সম্পদ দিয়ে পরিশোধ করতে গেলে নিজের সমস্ত সম্পদ খোয়ানোর ঝুঁকির সন্মুখীন অথবা খুইয়ে ফেলে পুরোপুরি পরিশোধ করতে পারেনি এমন ব্যক্তি, www.pathagar.com
— পৃষ্ঠা ৩৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।