যাকাত ৩২৯ এরপর তারা পুনরায় আৰু বকরের নিকট গেলো । তাকে বললো : খলীফা কি আপনি না উমর? আপনি আমাদেরকে চিঠি দিলেন, সে চিঠি উমর ছিড়ে ফেললো!” আবু বকর বললেন : সে ইচ্ছা করলে এটা করতেই পারে। হানাফিগণের যুক্তি হলো : আবু বকর উমরের সিদ্ধান্তকে মেনে নিয়েছেন। আর কোনো সাহাবি এ ফায়সালায় আপত্তি জানায়নি । এমনকি উসমান এবং আলীও নয়। এর জবাবে বলা হয় এটা উমরের ইজতিহাদ । (স্বাধীন বিচার বিবেচনা প্রসূত, অভিমত) তিনি মনে করেছেন, ইসলাম তাদের গোত্রগুলোতে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর তাদেরকে দেয়ার আর প্রয়োজন নেই। তারা ইসলাম ছেড়ে মুরতাদ হয়ে গেলেও কোনো ক্ষতির আশংকা নেই । আর উসমান ও আলী এই খাত থেকে যাকাত না দেয়া দ্বারা হৃদয় আকৃষ্ট করার খাত রহিত হওয়ার হানাফি অভিমত প্রমাণিত হয়না। উসমান ও আলীর আমলে কাফিরদের মন আকৃষ্ট করার প্রয়োজন ছিলোনা বলেও তারা এ খাতে যাকাত না দিয়ে থাকতে পারেন। এর দ্বারা এ খাতের অস্তিত্ নিম্প্য়োজন প্রমাণ করেনা । কোনো শাসকের আমলে এর প্রয়োজন দেখা দিলেও দিতে পারে। সর্বোপরি প্রমাণ দর্শানোর জন্য কুরআন ও সুন্নাহই সর্বোত্তম সনদ। এ দুটো এমন উৎস, যা থেকে কোনো অবস্থায়ই সরে যাওয়ার অবকাশ নেই। -আহমদ ও মুসলিম আনাস রা. থেকে বর্ণনা করেছেন। রসূলুল্লাহ সা.-এর নিকট ইসলাম গ্রহণের শর্তে যা কিছুই চাওয়া হতো তাই দিতেন। যেমন এক ব্যক্তি তার কাছে এসে কিছু চাইলো । তিনি দুই পাহাড়ের মাঝখানে বিচরণশীল যাকাতের ছাগল থেকে বিপুল সংখ্যক ছাগল তাকে দিলেন। সে তার গোত্রের কাছে ফিরে গিয়ে বললো : হে আমার গোত্র, তোমরা ইসলাম গ্রহণ করো । কারণ মুহাম্মদ এমন মুক্ত হস্তে দান করেন যে, নিজের অভাবে পড়ার আশংকাকেও পাত্তা দেননা। শওকানির মতে, হৃদয় করার খাতে যাকাত দেয়া বৈধ। এ মত পোষণ করেন ইতরা, জিবাই, বলখী, ইবনে র, মালেক, আহমদ ও এক বর্ণনা অনুসারে শাফেয়ীও। শাফেয়ী বলেছেন : কোনো কাফিরের হৃদয় আকৃষ্ট করোনা । তবে গুনাহগার মুসলমানকে হৃদয় আবু হানিফা ও.তার শিষ্যরা বলেন : ইসলামের বিস্তৃতি ও বিজয় দ্বারা এ খাত রহিত হয়ে তারা তাদের মতের পক্ষে প্রমাণ হিসেবে পেশ করেন। তবে ধ্রুব সত্য হলো, যখন প্রয়োজন দেখা দেবে, তখন হৃদয় আকর্ষণের খাতে যাকাত দেয়া জায়েয হবে । যখন দেখা যাবে, একটি দল বা গোষ্ঠী পার্থিব স্বার্থের খাতিরে ছাড়া ইসলামী সরকারকে মানেই না এবং সরকার তাদেরকে বলপ্রয়োগ ব্যতিত আর কোনো উপায়ে আনুগত্যের অওতায় আনতে সক্ষম হয়না, তখন সরকার যাকাতের অর্থ দিয়ে তাদের হৃদয় আকর্ষণ করতে পারে। এ ক্ষেত্রে ইসলামের বিস্তৃতি বাধা হবেনা কেননা এরূপ ক্ষেত্রে ইসলামের বিস্তৃতি ফলদায়ক হয়না । তফসীর আল-মানারে বলা হয়েছে : সামগ্রিকভাবে এটাই সঠিক মত । বিস্তারিত বিবরণের ক্ষেত্রে কেবল উপযোগিতা অনুসারে, যাকাতের প্রদেয়ের পরিমাণ নির্ণয়ে এবং গনীমত ইত্যাকার জনকল্যাণমূলক সম্পদ থাকলে তার পরিমাণ নির্ণয়েই ইজতিহাদ সীমিত থাকবে। এসব ক্ষেত্রে মজলিসে শূরার পরামর্শ ও মতামত অনুসারেই সিদ্ধান্ত নিতে হবে। খলিফাগণও ইজতিহাদী বিষয়গুলোতে পরামর্শক্রমে ফায়সালা করতেন। হৃদয় আকর্ষণের খাতিরে যাকাত প্রদানের জন্য সরকার কর্তৃক বলপ্রয়োগে অবদ্ধ লোকদেরকে অনুগত করার ব্যাপারে অক্ষমতার ৪২--- www.pathagar.com
— পৃষ্ঠা ৩৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।