ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

৩২৮ ফিক্হস্‌ সুন্নাহ এঁক্য বিনষ্ট করার কাজে ব্যবহার করতে চায়। এমতাবস্থায় এই মুসলমানদেরক বিধর্মীদের হীন ষড়যন্ত্রের ফাদে পা দেয়া থেকে রক্ষা করার সর্বাত্মক চেষ্টা করা মুসলমানদের অধিকতর জরুরি কর্তব্য নয় কি? ৪. মুসলমানদের মধ্যে হতে এমন কোনো গোষ্ঠী, যাকাত আদায়ের জন্য যাদের সাহায্য সহযোগিতা ও প্রভাব প্রতিপত্তির প্রয়োজন হতে পারে। যারা যুদ্ধ ছাড়া যাকাত দিতে রাজি হয়না, তাদের কাছ থেকে এই প্রভাবশালী গোষ্ঠী নিজেদের প্রতিপত্তি ও দাপট দ্বারা যাকাত আদায় করিয়ে দিতে পারে । সরকারকে এই সাহায্য করা তাদের পক্ষে অধিকতর কম ক্ষতিকর ও বৃহত্তর কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে অধিকতর অগ্রাধিকার যোগ্য । যাকাতের খাত থেকে অনুদান দিয়ে এ ধরনের গোষ্ঠীর সহায়তা লাভ করা যায়। " পক্ষান্তরে কাফিরদের মধ্যে যাদের হৃদয় জয় ও আকৃষ্ট করা প্রয়োজন তারা দু'প্রকারের : ১. যাদেরকে অনুদান দিয়ে হৃদয় জয় করলে তারা মুসলমানও হয়ে যেতে পারে এরূপ আশা করা যায়। যেমন সাফওয়ান ইবনে উমাইয়া, যাকে রসূলুল্লাহ সা. মক্কা বিজয়ের দিন নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছিলেন এবং তাকে চার মাস সময় দিয়েছিলেন, যাতে এই সময়ের মধ্যে সে নিজের কী করণীয় ভেবে দেখতে ও সিদ্ধান্ত নিতে পারে । সে পলাতক ছিলো, নিরাপত্তা পেয়ে উপস্থিত হলো এবং ইসলাম গ্রহণের আগেই হুনাইন যুদ্ধে মুসলমানদের পক্ষে যোগ দিলো । রসূল সা. যখন হুনাইন অভিযানে বের হন, তখন তার কাছ থেকে তার অস্ত্রশস্ত্র ধার নিয়েছিলেন। রসূল সা. তাকে একটা উপত্যকায় বিচরণরত বিপুল সংখ্যক ভারবাহী উট দান করলেন। এগুলো পেয়ে সে বললো : “এ হলো সেই মহানুভব ব্যক্তির দান যিনি দারিদ্র্যের ভয় করেননা। রসূলুল্লাহ সা. আমার কাছে সবচেয়ে ঘৃনিত ব্যক্তি ছিলেন। তথাপি তিনি আমাকে এগুলো দান করলেন এবং দান করতেই থাকলেন। এর ফলে এখন তিনি আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি।” ২. যার বা যাদের পক্ষ থেকে ক্ষতিকর তৎপরতার আশংকা করা হয়। তাকে বা তাদেরকে যাকাত দিলে তাদের ক্ষতিকর তৎপরতা বন্ধ হবে বলে আশা করা যায়। ইবনে আব্বাস রা. বলেছেন : রসূলুল্লাহ সা.-এর নিকট এক শ্রেণীর লোক আসতো । তিনি যদি তাদেরকে কিছু দিতেন, তবে তারা ইসলামের প্রশংসা করতো । আর না দিলে নিন্দা ও সমালোচনা করতো । আবু সুফিয়ান ইবনুল হারব, আকরা বিন হাবিস ও উয়াইনা বিন হিসন ছিলেন এই শ্রেণীর লোক । এদের প্রত্যেককে রসূলুল্লাহ সা. একশটি করে উট দিয়েছিলেন । হানাফিদের মত হলো, হৃদয় আকৃষ্ট করার খাত রহিত হয়ে গেছে। কারণ আল্লাহ তার দীনকে বিজয়ী ও পরাক্রমশালী করেছেন। উয়াইনা ইবনুল হিসন, আকরা বিন হাবিস ও আব্বাস বিন হিসসা দেয়ার চিঠি লিখে দিলেন। তারা উমরের নিকট এলো এবং এ চিঠি দিলো। কিন্তু তিনি দিতে অস্বীকার করলেন ও চিঠি ছিড়ে ফেললেন। উমর রা. বললেন : এটা রসূলুল্লাহ সা. তোমাদেরকে দিতেন তোমাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য। এখন ইসলাম তোমাদের মুখাপেক্ষী নয়। এখন তোমরা যদি ইসলামের উপর অবিচল থাকো, তবে ভালো? নচেত তোমাদের ও আমাদের মধ্যে তলোয়ার দ্বারা ফায়সালা হবে। অতপর এ APANTAT পালা AFD A ADA পাপা Aen A SLD A Be তল আয়াত পড়লেন : JEL গ5 ০৮9 ৬৫৯০১ ৪5 ৩০ ০০৫3) ০০ 3৯] 055 “হে নবী! বলে দিন, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকেই সত্য এসেছে। যার ইচ্ছা ঈমান আনুক, যার ইচ্ছা কুফরী করুক ।” (সুরা কাহফ : আয়াত ২৯) www.pathagar.com

— পৃষ্ঠা ৩৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।