ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

প্রথম অধ্যায় তহারাত (পবিত্রতা অর্জন) ১. পবিত্রতা অর্জনের জন্য পানি ব্যবহার এবং পানির প্রকারভেদ প্রথম প্রকার : সাধারণ পানি সাধারণ পানির বিধি হলো, এ পানি পবিত্র এবং পবিত্র করে। নিম্নলিখিত পানিগুলো সাধারণ পানির পর্যায়ভুক্ত : ১. বৃষ্টির পানি, বরফগলা পানি ও তুষারের পানি : কারণ মহান আল্লাহ বলেছেন : A লালা ক) # ৯ এজি পা 2 Were , 4 ৮021 92 st ০ Ale ০39 “তিনি তোমাদের উপর আকাশ থেকে পানি বর্ষণ করেন, যাতে তা দিয়ে তোমাদের পবিত্র করেন।” (সূরা ৮, আনফাল : আয়াত ১১) মহান আল্লাহ আরো বলেছেন : 01546 9০ sll cre থর “আর আমি আকাশ থেকে পবিত্র পানি বর্ষণ করেছি।” (সূরা-২৫; আল ফুরকান : আয়াত ৪৮) আবু হুরায়রা রা. বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. যখন নামাযে তাকবীর বলতেন, কিরাতের পূর্বে সামান্য কিছুক্ষণ চুপ করে থাকতেন । আমি একদিন বললাম : হে রসূলুল্লাহ! আপনার উপর আমার পিতা-মাতা কুরবান হোক । তাকবীর ও কিরাতের মাঝে আপনার যে নীরবতা, এর কারণ কী? আপনি এ সময়ে কী বলেন ? রসূল সা. বললেন : আমি বলি : 3062 Le CE LAD ০805 05৯৩ ০22 ০৪০০ ও GULL লে ৪ ১০৫ lf 5205 পপ) ঢ1300 5065 ০০ lil ৮91 6৮591 ত Lat লে এ “হে আল্লাহ! পূর্ব ও পশ্চিমের মাঝে আপনি যতো দূরত্ব সৃষ্টি করছেন, আমার ও আমার গুনাহসমূহের মাঝে ততোটা দূরত্ব সৃষ্টি করুন৷ হে আল্লাহ! আমাকে আমার গুনাহগুলো থেকে সেভাবে পরিষ্কার করুন, যেভাবে কাপড়কে পরিষ্কার করা হয় ময়লা থেকে । হে আল্লাহ! আমাকে বরফ, পানি ও তুষার দিয়ে আমার গুনাহগুলো থেকে ধুয়ে মুছে মাফ করে দিন।” -তিরমিযি ব্যতিত সকল সহীহ হাদিস গ্রন্থ কর্তৃক বর্ণিত। ২. সমুদ্রের পানি : আবু হুরায়রা রা. বলেছেন : “এক ব্যক্তি রসূলুল্লাহ সা. কে জিজ্ঞাসা করলো, হে রসূলুল্লাহ! আমরা সমুদ্রে ভ্রমণ করে থাকি। সে সময় আমাদের সাথে অল্প পানি থাকে। তা দিয়ে যদি অযু করি তাহলে পিপাসায় কষ্ট পেতে হয়। সুতরাং আমরা কি সমুদ্রের পানি দিয়ে অযু করতে পারি? রসূলুল্লাহ সা. বলেলেন : সমুদ্রের পানি পবিত্রতা দানকারী ১ আর সমুদ্রের মৃত প্রাণী (মাছ) হালাল ।” পাচটি সহীহ হাদিস গ্রন্থ কর্তৃক বর্ণিত। তিরমিযি বলেছেন : “এ হাদিস সহীহ ও উত্তম। আমি মুহাম্মদ বিন ইসমাঈল বুখারিকে জিজ্ঞাসা করলাম এ হাদিস কেমন? তিনি বললেন : সহীহ ।' ১. রসূলুল্লাহ সা. প্রশ্নের জবাবে ‘হাঁ’ বলেননি । কারণ তিনি বিধির সাথে সাথে তার যুক্তি উল্লেখ করতে চেয়েছেন। সেটি হচ্ছে পানির পবিত্রতা দানের বৈশিষ্ট্য । সেই সাথে তিনি আরো একটি বিধি জানিয়ে দিলেন, যা জিজ্ঞেস করা হয়নি। সেটি হলো, পানি মধ্যের মৃত প্রাণী হালাল। এভাবে তার জবাবটি তথ্যগত দিক থেকে পূর্ণতা লাভ করলো এবং জিজ্ঞেস করা হয়নি- এমন একটি বর্ধিত বিধিও জানিয়ে দেয়া হলো । বিধিটির যখন প্রয়োজন দেখা দেবে, তখন এটি কাজে লাগবে । এটি ফতোয়ার একটি উত্তম বৈশিষ্ট্য । www.pathagar.com

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।