যাকাত "৩২৭ সংগ্রহ করা উচিত । আর যে ব্যক্তি এর চেয়ে বেশি কিছু সংগ্রহ করলো, সে একজন আত্মসাতকারী । -আহমদ, আবু দাউদ, এর সনদ বিশুদ্ধ । খাত্তাবী বলেছেন, এ হাদিসের ব্যাখ্যা দু'ভাবে করা যায় : এক রসূলুল্লাহ সা. চাকর ও বাসস্থান তার কাজের পারিশ্রমিক থেকেই যোগাড় করার অনুমতি দিয়েছেন। এর অতিরিক্ত কোনো সুবিধা গ্রহণের অনুমতি নেই । দুই, কর্মচারি ও কর্মকর্তাদের আবাসিক সুবিধা ও চাকর প্রাপ্য । তার যদি বাসস্থান না থাকে তবে যতোদিন এই কাজে নিয়োজিত থাকবে ততোদিনের জন্য একটা বাড়ি তার জন্য ভাড়া করা হবে । চাকর না থাকলে তার জন্য চাকর নিয়োগ করা হবে এবং চাকরের জন্য পর্যাপ্ত মজুরীর ব্যবস্থা করা হবে। ৪. যাদের হৃদয় জয় করা প্রয়োজন : তফসীর আল মানারে এই গোষ্ঠীর পরিচয় নিম্নরূপ তুলে ধরা হয়েছে.: এরা হচ্ছে এমন একটি গোষ্ঠী, যাদের মনকে ইসলাম ও মুসলমানদের প্রতি আকৃষ্ট ও ভালোবাসায় সিক্ত করার আকাঙ্ষা পোষণ করা হয় এবং তাদেরকে ইসলামের উপর সমবেত করা ও মজবুত করার প্রয়োজন হয়। ইসলামের প্রতি তাদের আনুগত্যের দুর্বলতার কারণে যাকাতের একটি অংশ দিয়ে এটা করার প্রয়োজন হয়। এ দ্বারা তাদের ক্ষতি থেকে মুসলমানদেরকে রক্ষা করা কিংবা মুসলমানদের প্রতিরক্ষায় তাদের সেবা গ্রহণ করাও কাম্য হয়ে থাকে । ফকীহগণ এই গোষ্ঠীকে দুই শ্রেণীতে বিভক্ত করেছেন- মুসলমান ও কাফির । ১. মুসলমানদের মধ্যে যারা সন্ত্ান্ত ও নেতৃস্থানীয়, যেমন আবু বকর রা. আদী বিন হাতেমকে ও যাবারকান বিন বদরকে দিয়েছিলেন । অথচ তাদের ইসলামে কোনো দুর্বলতা ও ক্রুটি ছিলোনা । এর কারণ ছিলো, তাদের গোত্রে তাদের বিশেষ মর্যাদা । ২. দুর্বল মুসলমানদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা নিজ নিজ গোত্রে ও গোষ্ঠিতে যথেষ্ট মান্য গণ্য। তাদেরকে যাকাতের অংশ দিয়ে ইসলামের উপর তাদের অবিচলতা, ঈমানী দৃঢ়তা ও জিহাদ ইত্যাদিতে তাদের সমর্থন ও শুভাকাজ্কা নিশ্চিত করাই উদ্দেশ্য। বনু হাওয়াযেনের গনীমত থেকেও রসূলুল্লাহ সা. মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণকারী একদল মক্কাবাসীকে প্রচুর সম্পদ দিয়েছিলেন। তাদের মধ্যে মুনাফিকও ছিলো, দুর্বল ঈমানধারী মুসলমানও ছিলো। যাকাতের এই খাতের উপহারাদি পেয়ে তাদের বেশির ভাগের ঈমান মজবুত হর়্েছিল এবং তারা ভালো মুসলমান হয়েছিল । ৩. ইসলামী রাষ্ট্রের ও শত্রু রাষ্ট্রের সীমান্তের কাছাকাছি বসবাসকারী একদল মুসলমান । শত্রুর আক্রমণের সময় তাদের পক্ষ থেকে প্রতিরোধের আশায় তাদেরকে এটা দেয়া হয়। তফসীর আল মানারের লেখক বলেন : আমি মনে করি, এটাই কুরআনে উল্লিখিত মুরাবাতা বা প্রতিরক্ষা । এই ফকীহগণ এটাকে এই খাতকে ‘আল্লাহর পথ’, শীর্ষক খাতের আওতাভুক্ত করেছেন। এ দ্বারা আল্লাহর পথে যুদ্ধই বুঝানো হয়েছে। আমাদের যুগে মুসলমানদের সেই গোষ্ঠীটিরই হৃদয় আকর্ষণ অগ্রগণ্য, যাদেরকে আকৃষ্ট করার জন্য কাফিররা চেষ্টা চালায় যাতে তারা তাদের ধর্মে ধর্মান্তরিত হয় । অথবা কমপক্ষে তাদের সমর্থক হয়। আমরা দেখতে পাচ্ছি, মুসলমানদেরকে নিজেদের গোলামে পরিণত করা ও তাদের ধর্মে ধর্মান্তরিত করার হীন উদ্দেশ্য চরিতার্থ করার মানসে সাম্রাজ্যবাদী দেশগুলো তাদের দেশের সম্পদের একটা অংশ বরাদ্দ করছে, যাতে মুসলমানদের মনকে আকৃষ্ট ও জয় করতে পারে । তাদের কেউবা মুসলমানদেরকে সরাসরি খৃষ্টান ধর্মে দীক্ষিত করা ও ইসলাম থেকে বের করে নিয়ে যাওয়ার চক্রান্তে লিপ্ত । কেউবা তাদেরকে শুধু তাদের সমর্থক বানানো, মুসলিম দেশগুলোর শত্রু বানানো ও ইসলামী 4 + www.pathagar.com
— পৃষ্ঠা ৩২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।