ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

৩২৬ ফিক্হুস্‌ সুন্নীহ সচ্ছলতা দেয় এবং সচ্ছলতা এনে দিতে পারে এতোটা উপার্জনেও সে সক্ষম নয়, তার জন্য যাকাত নেয়া বৈধ, যেমন যে সম্পদে যাকাত ফরয হয়না তার মালিক হলে বৈধ হতো। ৩. যাকাত বিভাগে নিয়োজিত কর্মচারি কর্মকর্তাগণ : এরা হলো তারা যাদেরকে সরকার বা সরকারের অনুমোদিত বা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি ধনিদের কাছ থেকে যাকাত আদায়ে ও সংগ্রহে নিযুক্ত করে। যাকাতের সম্পদ সংরক্ষণ, যাকাতের পশুর রাখাল এবং যাকাতের হিসাবপত্র রক্ষকগণও এদের আওতাভুক্ত। এদের অবশ্যই মুসলমান হওয়া চাই এবং যাদের উপর যাকাত হারাম, যথা রসূলুল্লাহ সা.-এর বংশধর বনু হাশেম ও বনু আবদুল মুত্তালিব -তাদের কোনো সদস্য না হওয়া চাই। ু্তলিব বিন রীয়া ইবনুল হারেছ বিন আবদুল মুস্তালিব থেকে বর্ণিত, তিনি বলেন : আমি ও ফযল বিন আব্বাস রসূলুল্লাহ সা.-এর নিকট গেলাম, তারপর আমাদের একজন বললো : হে রসূলুল্লাহ! আমরা আপনার কাছে এজন্য এসেছি যে, আমাদেরকে যাকাতের দায়িত্বে নিযুক্ত কররেন এবং এই উপলক্ষে অন্যরা যে সুযোগ সুবিধা ভোগ করে আমরাও তা ভোগ করবো এবং অন্যরা আপনার নিকট যা এনে দেয় আমরাও এনে দেবো । রসূলুল্লাহ সা. বললেন : মুহাম্মদ ও তার বংশধরের জন্য যাকাত ও সদকা সমীচীন নয়। ওগুলো তো মানুষের ময়লা ।” - আহমদ ও মুসলিম । তবে যাকাত বিভাগের কর্মচারি ও কর্মকর্তাগণ ধনী হলেও তাদের জন্যে বেতনভাতা হিসেবে যাকাত বৈধ। আবু সাঈদ থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বললেন : fe EA যাকাত হালাল নয়, ১. যে ব্যক্তি যাকাত সংক্রান্ত কাজে নিযুক্ত, ২. যে ব্যক্তি নিজের টাকা দিয়ে যাকাতের সামঘ্রি কিনেছে, ৩. খণ গ্রস্ত, ৪. আল্লাহর পথে জিহাদরত এবং ৫. কোনো মিসকীন যাকাত ও হিসেবে প্রাপ্ত সামগ্রি থেকে কোনো ধনীকে উপহার দিলে । -আহমদ, আবু দাউদ, ইবনে মাজাহ ও হাকেম । যাকাতের কাজে নিযুক্তরা যাকাত থেকে কেবল তাদের কাজের পারিশ্রমিকই নিয়ে থাকে। অবদুল্লাহ আস্‌ সা"দী থেকে বর্ণিত, তিনি সিরিয়া থেকে উমর ইবনুল খাত্তাবের নিকট এলেন। উমর রা. তাকে বললেন : আমি শুনেছি, তুমি মুসলমানদের কাজে নিয়োজিত অথচ এজন্য তোমাকে যে বেতন দেয়া হয় তা গ্রহণ করোনা, এটা কি সত্য? আবদুল্লাহ বললেন : হা আমার অনেক. ঘোড়া ও দাসদাসি রয়েছে। আমি সচ্ছল । আমি চাই, আমার কাজ মুসলমানদের জন্য সদকা হয়ে যাক। উমর রা. বললেন : তুমি যে মনোভাব পোষণ করছ, আমি তাই পোষণ করতাম। রসূলুল্লাহ সা. আমাকে বিনিময়ে কিছু দিতেন। আমি বলতাম : যে ব্যক্তি আমার চেয়েও দরিদ্র তাকে এটা দিন। একবার তিনি আমাকে কিছু দিলেন। সমামি বললাম : যে ব্যক্তি আমার চেয়েও অভাবী, তাকে এটা দিন। তিনি বললেন : এই সম্পদ থেকে আল্লাহ তোমাকে যা দেন তোমার চাওয়া বা আকাঙ্ক্ষা ছাড়া, তা নিয়ে নাও, তারপর বিনিযোগ করো অথবা দান করে দাও। আর যা আল্লাহ না দেন, তার জন্য লালায়িত হয়োনা । -বুখারি ও নাসায়ী । যাকাতের কাজে নিয়োজিতদের পারিশ্রমিক তাদের প্রয়োজন পূরণে যথেষ্ট হয় এরূপ হওয়া বাঞ্ছনীয় । “মুসতাউরিদ বিন শাদ্দাদ রা. থেকে বর্ণিত । রসূলুল্লাহ বলেছেন : যে ব্যক্তি জনগণের কোনো কাজে নিযুক্ত হয়, তার যদি বাড়ি না থাকে তার বাড়ি যোগাড় করা উচিত, স্ত্রী না থাকলে বিয়ে করা উচিত । চাকর না থাকলে চাকর নিয়োগ করা উচিত। পরিবহন না থাকলে পরিবহন www.pathagar.com

— পৃষ্ঠা ৩২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।