যাকাত ৩২৫ সুস্থ সবল উপার্জনক্ষম ব্যক্তিকে কি যাকাত দেয়া যাবে? ধনী ব্যক্তিকে যেমন যাকাত দেয়া যায়না, তেমনি শক্তিমান উপার্জনক্ষম ব্যক্তিকেও যাকাত দেয় যায়না । ১. উবায়দুল্লাহ বিন আদি আল খিয়ার বলেন, দুজন ব্যক্তি আমাকে জানিয়েছে, তারা বিদায় হজ্জে রসূলুল্লাহ সা.-এর কাছে এলো। তখন তিনি যাকাত বণ্টন করছিলেন । তারা বলেন, আমরা দু'জনে যাকাত চাইলাম । তিনি আমাদের দিকে চোখ তুলে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিলেন। তিনি আমাদের উভয়কে শক্তিমান দেখতে পেলেন । তিনি বললেন : তোমরা চাওতো দিতে পারি। তবে এতে কোনো ধনবানের বা কোনো শক্তিমান উপার্জনক্ষম ব্যক্তির কোনো অংশ নেই। -আবু দাউদ, নাসায়ী । খাত্তাবী বলেন : এ হাদিসে যে মূলনীতিটি পাওয়া যায় তা হলো : সে ব্যক্তি যার কোনো সম্পদ আছে বলে জানা যায়না, তার সম্পদ নেই বলে ধরে নিতে হবে । এ থেকে প্রমাণিত হয়, বাহ্যিক শক্তি সামর্থ্য ও তাগড়া দেহ যাকাতের ব্যাপারে বিবেচ্য নয়, উপার্জন কেমন যাচাই করা ব্যতিত। কেননা অনেক লোক এমন থাকে যে দৈহিকভাবে সুস্থ সবল, কিন্তু তা সত্ত্বেও কাজ কর্মে এতো অদক্ষ যে, কোনো কাজই সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারেনা । হাদিসটি দ্বারা প্রমাণিত, এ ধরনের লোককে যাকাত প্রদান থেকে বিরত থাকা চলবেনা । রায়হান বিন এযিদ আবদুল্লাহ বিন আমর থেকে এবং তিনি রসূলুল্লাহ সা. থেকে বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : কোনো ধনীর জন্য, সুস্থ সবল শ্রম ও উপার্জনে সক্ষম এবং সকল অংগ প্রত্যংগ সুস্থ ও স্বাভাবিক এমন ব্যক্তির জন্য যাকাত গ্রহণ করা হালাল নয় । -আবু দাউদ, তিরমিযি । এটা হচ্ছে শাফেয়ী, ইসহাক, আবু উবাইদ ও আহমদের মত । হানাফিরা বলেন : সর্বোচ্চ দুশো দিরহাম বা তার বেশি সম্পদের অধিকারী নয় এমন সুস্থ সবল ব্যক্তিরও যাকাত গ্রহণ বৈধ। নববী বলেন, যে সকল লোক সচরাচর শরীরিক শ্রম দ্বারা উপার্জনে অভ্যস্ত নয়, অথচ শক্ত সমর্থ তারা কি যাকাতের যে অংশ দরিদ্রদের জন্য নির্দিষ্ট, তা থেকে নিতে পারবে? এ প্রশ্নের জবাবে ইমাম গাজ্জালী বলেছেন : “হা পারবে।" বস্তুত এটা বিশুদ্ধ মত। যে পেশা যার জন্য মানানসই, সেটাই তার জন্য বিবেচ্য । নিসাবের মালিক, অথচ নিজের মৌলিক প্রয়োজন পূরণের মতো সচ্ছল নয়, তার বিধান : যে ব্যক্তি কোনো না কোনো ধরনের সম্পদে নিসারের মালিক। অথচ পরিবারের লোক সংখ্যা বেশি হওয়ার কারণে অথবা মূল্য বৃদ্ধির কারণে এ সম্পদ তার মৌলিক প্রয়োজন পূরণ করতে সক্ষম নয়, সে নিসাবের মালিক হওয়ায় ধনী হিসেবে বিবেচিত হবে এবং তার সম্পদে যাকাত যথাবিহিত ফরয হবে । আবার তার মালিকানাধীন সম্পদ তার প্রয়োজন পূরণ করেনা বিধায় সে দরিদ্রও বটে । কাজেই তাকে দরিদ্র হিসেবে যাকাত দেয়াও হবে। ইমাম নববী বলেন : যার ভূ-সম্পত্তি রয়েছে কিন্তু তা থেকে উৎপন্ন সম্পদ তার সচ্ছলতা নিশ্চিত করেনা যাকাত থেকে তার সমস্ত প্রয়োজন পূরণ করা হবে এবং ভূ-সম্পত্তি বিক্রি করতে তাকে বাধ্য করা হবেনা। আল মুগনীতে বলা হয়েছে, মাইমুনী বলেছেন : আমি আহমদ ইবনে হান্বলকে বললাম : এমন ব্যক্তি বিরল নয়, যার কিছু উট ও ছাগল ভেড়া রয়েছে, যাতে যাকাত ফরয, অথচ সে দরিদ্র । তার চন্লিশটি ছাগলও থাকে, তার ভূ-সম্পত্তি থাকে, যা তার প্রয়োজন পুরণ করেনা । তাকে কি যাকাত দেয়া হবেঃ আহমদ বললেন : হা । কেননা সে এতোটা সম্পদে মালিক নয় যা তাকে www.pathagar.com
— পৃষ্ঠা ৩২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।