ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

৩২৪ ফিক্হুস্‌ সুন্নাহ মুয়াষের হাদিসে রয়েছে : “তাদের ধনিদের নিকট থেকে সম্পদ নেয়া হবে এবং দরিদ্রদের নিকট ফিরিয়ে দেয়া হবে। যার কাছ থেকে নেয়া হবে সে ধনী ও নিসাবের মালিক । আর যাকে ফিরেয়ে দেয়া হবে, সে তার বিপরীত পক্ষ দরিদ্ব অর্থাৎ ধনীর সমপরিমাণ সম্পদ যার নেই। দরিদ্র ও মিসকীনের মধ্যে প্রয়োজন ও অভাবের দিক দিয়ে এবং যাকাতের হকদার হিসেবে কোনো পার্থক্য নেই। তবে আয়াতে যেভাবে “আত্ফ' অর্থাৎ সংযোজন পদ (ও, এবং) দ্বারা একত্রিত করা হয়েছে। তাতে দু'টো পৃথক শ্রেণী বুঝালেও আমাদের বক্তব্য খণ্ডিত হবেনা । কেননা মিসকীন হলো দরিদ্রের একটা শ্রেণী, যাদের বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে । এটুকুই তাদের পৃথক শ্রেণী হওয়ার জন্য যথেষ্ট। হাদিস থেকে জানা যায়, মিসকীন সেসব দরিদ্র যারা মানুষের কাছে কিছু চায়না। আর জনগণও তাদেরকে চিনতে পারেনা । এজন্য আয়াতে তাদের আলাদা উল্লেখ করেছে। কেননা হতে পারে তাদের ভদ্রতার কারণে তাদেরকে চেনা যায়না । আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : “সেই ব্যক্তি মিসকীন নয়, যাকে একটা বা দু'টো খোরমা কিংবা এক গ্রাস বা দু'গ্রাস খাবার দিয়ে ফিরিয়ে দেয়া হয়। মিসকীন হলো সেই ব্যক্তি, যে চাওয়া এড়িয়ে চলে। তারা কাকুতি মিনতি করে কারো কাছে কিছু চায়না।” অন্য রেওয়ায়েতের ভাষা হলো : “সেই ব্যক্তি মিসকীন নয়, যাকে এক গ্রাস বা দুই গ্রাস খাবার এবং একটা বা দুটো খোরমা দিয়ে ফিরিয়ে দেয়া হয়। বরং মিসকীন হলো সেই ব্যক্তি, যে পরমুখাপেক্ষিতা থেকে মুক্ত হবার উপায় খুঁজে পায়না, কেউ থাকে চিনতেও পারেনা যে, তাকে কিছু দান করবে । সে মানুষের কাছে কিছু চায়ওনা ।” -বুখারি, মুসলিম । দরিদ্রকে কী পরিমাণ যাকাত দেয়া হবে : যাকাতের উদ্দেশ্য হলো, দরিদ্রকে দারিদ্র্য মুক্ত করা ও তার প্রয়োজন মেটানো ৷ তাই যাকাত থেকে যে পরিমাণ দিলে সে দারিদ্র্য থেকে মুক্ত হয়ে স্থায়ীভাবে সচ্ছল হতে পারবে এবং পরমুখাপেক্ষিতা থেকে মুক্ত হয়ে স্বনির্ভর হতে পারবে, সেই পরিমাণ তাকে দিতে হবে । অবস্থা ও ব্যক্তিভেদে এই পরিমাণ বিভিন্ন রকম হতে পারে। উমর রা. বলেছেন : “যখন কাউকে দান করবে, তাকে স্বনির্ভর করে দাও।” কাধী আবদুল ওয়াহাব বলেছেন : ইমাম মালেক এ ব্যাপারে কোনো সংজ্ঞা দেননি । তিনি শুধু বলেছেন : যার বাসস্থান, চাকর ও পরিবহনের জন্তু এই মৌলিক জিনিসগুলো রয়েছে, তাকেও দেয়া যাবে। হাদিসে আরো এসেছে : দরিদ্র ব্যক্তির পক্ষে সাহায্য চাওয়া হালাল যাতে সে আয় রোযগারের একটা উপায় অবলম্বন করতে পারে এবং সারা জীবন তা দিয়ে স্বাবলম্বী হতে পারে। কুবাইসা বিন মুখারিক হিলালী বলেন : আমার ঘাড়ে একট খণ ছিলো। সে ব্যাপারে আমি রসূলুল্পাহর নিকট জিজ্ঞাসা করতে গেলাম ৷ তিনি বললেন : তুমি এখানে অবস্থান করো আমাদের নিকট যাকাত আসা পর্যন্ত । তখন তোমাকে কিছু দিতে বলবো । তারপর বললেন : হে কুবাইসা, তিন ব্যক্তির একজন হওয়া ব্যতিত আর কারো জন্য সাহায্য প্রার্থনা হালাল নয়। যে ব্যক্তি ঝণগ্রস্ত তার সাহায্য চাওয়া বৈধ, যাতে সে সাহায্য পায় এবং তারপর চাওয়া থেকে বিরত হয়। যে ব্যক্তি এমন বিপদে আক্রান্ত, যার দরুন তার প্রচুর সম্পদ বিনষ্ট হয়েছে, তার সাহায্য চাওয়া হালাল, যাতে সে জীবিকা উপার্জনের ব্যবস্থা করতে পারে। অন্য বর্ণনা অনুসারে যাতে সে নিজের প্রয়োজন মেটাতে ও স্বাবলম্বী হতে পারে । আর এমন ব্যক্তি যে এতো মারাত্মক অভাবে পতিত যদি, তার গোত্রের তিনজন বুদ্ধিমান ব্যক্তি সাক্ষ্য দেয়, অমুক মারাত্মক অভাবে পতিত । এরূপ ব্যক্তির জন্য সাহায্য চাওয়া বৈধ, যাতে সে জীবিকার ব্যবস্থা করতে পারে এবং স্বাবলম্বী হতে পারে । হে কুবাইসা, এ তিন ব্যক্তি ছাড়া আর যে ব্যক্তি সাহায্য চায়, সে হারাম উপার্জন করে ও হারাম খায় । -আহমদ, মুসলিম, আবু দাউদ নাসায়ী ৷ www.pathagar.com

— পৃষ্ঠা ৩২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।