৩২২ ফিক্হুস্ সুন্নাহ মুতামার বলেছেন, মুযাম্মার থেকে ও হাম্মাদ থেকে, যায়দ বলেছেন, শুবা থেকে ও হাকাম থেকে, আবদুল ওয়াহাব বলেছেন : ইবনে আবি আরূবা থেকে, হাম্মাদ থেকে ও ইবরাহীম নাখ্য়ী থেকে বর্ণনা করেছেন। অতপর এরা সবাই একমত হয়ে বলেছেন, “যে ব্যক্তি যাকাত বের করলো অতঃপর তা বিনষ্ট হলো, তাকে পুনরায় যাকাত দিতে হবে।' আতা থেকে বর্ণিত : পুনরায় যাকাত দেয়া লাগবেনা । ৪৩. যাকাত দিতে বিলম্ব হলে তা রহিত হয়না যে ব্যক্তির বছরের পর বছর অতিবাহিত হয়েছে, অথবা তার উপর যে যাকাত ফরয ছিলো, তা দেয়নি, তাকে অতীতের সব যাকাত দিতে হবে; চাই যাকাত ফরয হওয়ার কথা তার জানা থাকুক বা অজানা থাকুক এবং চাই সে মুসলমানদের দেশে বসবাসরত থাকুক বা অমুসলিমের দেশে এটা শাফেয়ী মাযহাবের মত। 88. মূল সম্পদের পরিবর্তে মূল্য প্রদান যাকাতে যে ক্ষেত্রে মূল সম্পদ থেকে যাকাত দেয়ার জন্য কুরআন ও সুন্নাহর সুস্পষ্ট নির্দেশিকা রয়েছে, সে ক্ষেত্রে একমাত্র তখনই মূল্য প্রদান করা যথেষ্ট হবে, যখন উক্ত মূল সম্পদ বা তার সমজাতীয় সম্পদ পাওয়া যাবেনা ৷ কারণে যাকাত হলো একটা ইবাদত । আর ইবাদত আদায় করা শুদ্ধ হবে কেবল শরিয়ত যার উপর নির্দেশ দিয়েছে তার উপর ৷ তাছাড়া দরিদ্ররা যাতে ধনিদের মূল সম্পদে অংশীদার হতে পারে, সেজন্য মূল সম্পদ দিয়েই যাকাত দেয়া উচিত। মুয়ায বর্ণিত হাদিসে রয়েছে : “রসূলুল্লাহ সা. তাকে ইয়ামানে পাঠানোর সময় বললেন : শস্য থেকে শস্য .নিও, ছাগল ও ভেড়া. থেকে ছাগল নিও, উট থেকে উট নিও এবং গরু থেকে গরু নিও ৷” -আবু দাউদ, ইবনে মাজাহ, বায়হাকি ও হাকেম । শওকানি বলেছেন, প্রকৃত সত্য হলো যাকাত মূল সম্পদ থেকেই ফরয এবং ওযর ছাড়া মূল্য দিলে চলবেনা । তবে মূল সম্পদ থেকে দেয়ার সাধ্য থাকা অবস্থায়ও মূল্য থেকে দেয়া আবু হানিফার মতে বৈধ । কেননা যাকাত দরিদ্রের অধিকার ৷ আর দরিদ্রের কাছে মূল সম্পদ বা তার মূল্যে কোনো পার্থক্য নেই। বুখারি বর্ণনা করেছেন : “মুয়ায ইয়ামানবাসীকে বললেন : তোমরা যাকাত বাবদ আমার কাছে পাড়ওয়ালা রেশমী কাপড় বা পরিধান করার পোশাক নিয়ে এসো । এটা তোমাদের জন্য অপেক্ষাকৃত সহজ হবে” । | মদিনায় রসূলুল্লাহ সা. এর সাহাবিদেরকে মূল্য প্রদানের স্বাধীনতা দেয়া হয়েছিল। ৪৫. অংশীদারির সামগ্রীতে যাকাত যখন কোনো সম্পদ দু'জন অংশীদারের বা তার বেশি অংশীদারের মালিকানাধীন থাকবে, তখন অধিকাংশ আলেমের মতানুসারে পৃথক পৃথকভাবে তারা প্রত্যেকে নিসাবের মালিক না হলে কারো উপর যাকাত ফরয হবেনা । ' ৪৬. যাকাত ফাঁকি দানকারী ইমাম মালেক, আহমদ, আওযায়ী, ইসহাক ও আবু উবাইদ বলেছেন : কোনো ব্যক্তি যে কোনো' ধরনের সম্পদে নিসাবের মালিক হলে এবং বছর সমাপ্তির আগে সে তা বিক্রি, বা দান করে দিলে অথবা তার একাংশ নষ্ট করে দিলে যাকাত দিলে থেকে অব্যাহতি পাবেনা । এ কাজটা যদি সে বছরের শেষে ভাগে করে তাহলে ভার কাছ থেকে বছরের শেষে যাকাত আদায় করা হবে । আর যদি বছরের প্রথম ভাগে করে তাহলে তার যাকাত দিতে হবেনা । কেননা এ দ্বারা সে যাকাত ফাকি দিতে চায় এমন মনে হয়না । আবু হানিফা ও শাফেয়ী বলেছেন : তার যাকাত www.pathagar.com
— পৃষ্ঠা ৩২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।