যাকাত ২১ বিক্রি করা হারাম হয়ে যেতো । কেননা যারা যাকাতের প্রাপক, তারা সবাই উক্ত অংশে শরিক, অনুরূপ তার একটুও ভক্ষণ করা তার জন্য হারাম হয়ে যেতো। অথচ সর্বসম্মতভাবে এটা বাতিল। অনুরূপ, ছাগলকে গোটা পাল থেকে মূল্য নির্ণয় করা ছাড়া বের করা বৈধ হতোনা, যেমন আবশ্যিকতাবে অংশিদারিতে করা হয। আর যদি যাকাত কোনো সম্পদের অংশ বিশেষের উপর ফরয হতো- হুবহু সম্পদের উপর নয়, তবে তা বাতিল হতো। কেননা সে অবস্থার হয়তো না জেনেই যাকাতের প্রাপকদের অংশ ভক্ষণ করতো । ৪১. যাকাত ফরয হওয়ার পর ও দেয়ার আগে সম্পদ বিনষ্ট হলে যাকাত ফরয হওয়ার পর রছর অতিবাহিত হয়েছে অথবা ফসল কাটার সময় সমাগত হয়েছে এমতাবস্থায় যাকাত দেয়ার আগেই সমস্ত সম্পদ অথবা তার অংশ বিশেষ বিনষ্ট হয়ে গেলে মালিকের উপর পুরো যাকাতের দায় বহাল থাকবে, চাই তার কোনো অবহেলার কারণে অথবা অবহেলা ছাড়াই বিনষ্ট হয়ে থাকুক । এটা ইবনে হাযমের মত এবং ইমাম আহমদের প্রসিদ্ধ মাযহাব । কিন্তু আবু হানিফার মতে, মালিকের কোনো বাড়াবাড়ি ছাড়াই যদি সমস্ত সম্পদ বিনষ্ট হয়ে যায়, তবে যাকাত রহিত হয়ে যাবে । আর যদি অংশ বিশেষ নষ্ট হয়, তবে তার আনুপাতিক হারে যাকাত রহিত হবে । কেননা তার মতে হুবহু সম্পদের সাথেই যাকাতের সম্পর্ক তার মূল্যের সাথে নয় । পক্ষান্তরে যখন তা কোনো বাড়াবাড়ির কারণে বিনষ্ট হবে, তখন যাকাত রহিত হবেনা । শাফেয়ী , হাসান বিন সালেহ, ইসহাক আবু ছাওর ও ইবনুল মুন্যির বলেছেন: যাকাত দেয়ার সামর্থ্য হবার আগে যদি নিসাব বিনষ্ট হয়। তবে যাকাত রহিত হবে। আর যদি তার পরে বিনষ্ট হয়। তাহলে রহিত হবেনা । ইবনে কুদামা এই মতকেই অগ্রধিকার দিয়েছেন এবং বলেছেন : আল্লাহ চাহেন তো বিশুদ্ধ মত হলো, সম্পদ বিনষ্ট হলে যাকাত রহিত হবে তখনই, যখন যাকাত দেয়ায় মালিক গড়িমসি না করে । কেননা যাকাত ফরয হয় সহানুভূতির ভিত্তিতে । তাই সম্পদ না থাকলেও এবং মালিকের দারিদ্র্য সত্তেও তা ফরয হবে এটা হতে পারেনা । অবহেলার অর্থ হলো, সামর্থ্য থাকা সত্তেও যাকাত না দেয়া । সামর্থ্য না থাকলে সেটা অবহেলা গণ্য হয়না, চাই যাকাত পাওয়ার অধিকারী কাউকে না পাওয়ার কারণে হোক অথবা সম্পদ তার কাছে থেকে দূরে থাকার কারণে হোক, অথবা যাকাত হিসেবে যা দিতে হবে, তা সম্পদের মধ্যে নেই, কিনে দেয়ার প্রয়োজন, অথবা কিনে দিতে পাওয়া গেলোনা, অথবা খরিদ করার জন্য অনুসন্ধানে ব্যাপৃত ছিলো অথবা এ ধরনের অন্য কোনো কারণে যাকাত দিতে অসামর্থয দেখা দিক। আর যদি আমরা সম্পদ বিনষ্ট হওয়ার পরও যাকাত ফরয বলি, অতপর মালিক যাকাত দিতে সমর্থ হয়, তবে দিয়ে দেবে । নচেত তাকে তার ক্ষয়ক্ষতি ছাড়া সামর্থ্য ও স্বাচ্ছন্দ আসা পর্যন্ত অবকাশ দেয়া হবে। কেননা মানুষের খণের জন্য যখন মালিককে অবকাশ দেয়া বাধ্যতামূলক, তখন আল্লাহর হক যাকাতের জন্য অবকাশ দেয়া আরো বেশি অগ্রগণ্য । ৪২. যাকাত পৃথক করার পর বিনষ্ট হলে যাকাতকে পাওনাদারদের মধ্যে বণ্টনের উদ্দেশ্যে পৃথক করে রাখার পর তার সবটা অথবা আংশিক নষ্ট হয়ে গেলে পুরনায় যাকাত দিতে হবে । কেননা আল্লাহ যাদের নিকট যাকাত পৌছাতে আদেশ দিয়েছেন, তাদের কাছে না পৌছানো পর্যন্ত এটা মালিকের দায়িত্বে বহাল থাকবে। ইবনে হাযম ইবনে আবি শায়বা, হাফস বিন গিয়াস, জারীর, মুতামার বিন সুলায়মান তাইমী, যায়দ বিন হুবাব ও আবদুল ওহাব বিন আতা থেকে বর্ণনা করেন, হাফস বলেছেন, হিশাম বিন হাসসান থেকে ও হাসান বসরী থেকে, জারীর বলেছেন, মুগীরা ও তার শিষ্যদের থেকে ৪১-_ www.pathagar.com
— পৃষ্ঠা ৩২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।